Tranding

07:11 PM - 04 Feb 2026

Home / World / দাউদাউ করে জ্বলছে কলম্বো প্রধানমন্ত্রীর বাড়ি! জনবিক্ষোভে পদত্যাগ রাজাপক্ষের

দাউদাউ করে জ্বলছে কলম্বো প্রধানমন্ত্রীর বাড়ি! জনবিক্ষোভে পদত্যাগ রাজাপক্ষের

রাজাপক্ষকে তাঁর বাসভবন থেকে বের করে আনতে এবং উন্মত্ত জনতাকে দূরে রাখতে শূন্যে গুলি চালায় সেনারা। রাষ্ট্রপতির প্রাসাদে হামলা চালানোর পরপরই রাজাপক্ষের নিকটবর্তী কার্যালয়েও বিক্ষোভকারীরা হামলা করেন।

দাউদাউ করে জ্বলছে কলম্বো প্রধানমন্ত্রীর বাড়ি! জনবিক্ষোভে পদত্যাগ রাজাপক্ষের

দাউদাউ করে জ্বলছে কলম্বো প্রধানমন্ত্রীর বাড়ি! জনবিক্ষোভে পদত্যাগ রাজাপক্ষের
 
9th july
জনগণের চাপের কাছে মাথা নত করতেই হয়েছে, পদত্যাগের জন্য রাজি হয়েছেন গোটাবায়া।

অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মাসের পর মাস ধরে বেড়েছে জনগণের হতাশা। হতাশা থেকে জন্ম নিয়েছে দেশব্যাপী হিংসাত্মক বিক্ষোভ। শনিবার এই ভয়াবহ বিক্ষোভের জেরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাড়িতে হামলা করা এবং প্রধানমন্ত্রীর ঘরে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আর তারপরেই শনিবার পদত্যাগের ঘোষণা করেছেন দেশের রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ। দেশের অর্থব্যবস্থার অব্যবস্থাপনা এবং খাদ্য ও জ্বালানি সংকটের জন্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের সাধারণ মানুষ। শনিবার রাজধানী কলম্বোতে কয়েক হাজার মানুষ জড়ো হন, রাষ্ট্রপতির বাসভবনের দখল নিয়ে নেন তাঁরা। রাষ্ট্রপতির বাড়ির স্যুইমিং পুলে সাঁতার কাটতে আর রান্নাঘরে রান্না করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। অন্যদের আবার এই বিলাসবহুল  বাসভবনের শোয়ার ঘরে হুল্লোড় করতেও দেখা যায়।

যদিও আগে থেকে খবর পেয়ে বাসভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতিকে। তবে জনগণের চাপের কাছে মাথা নত করতেই হয়েছে, পদত্যাগের জন্য রাজি হয়েছেন গোটাবায়া। “শান্তিপূর্ণ স্থানান্তর নিশ্চিত করতে, রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন,” টেলিভিশনে এক বিবৃতিতে বলেন সংসদের স্পিকার মাহিন্দা আবেবর্ধন।

রাজাপক্ষকে তাঁর বাসভবন থেকে বের করে আনতে এবং উন্মত্ত জনতাকে দূরে রাখতে শূন্যে গুলি চালায় সেনারা। রাষ্ট্রপতির প্রাসাদে হামলা চালানোর পরপরই রাজাপক্ষের নিকটবর্তী কার্যালয়েও বিক্ষোভকারীরা হামলা করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন এবং জানিয়েছেন তিনিও পদত্যাগ করতে ইচ্ছুক। তবে এসবে শান্ত হননি বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে রাতে সেখানে আগুন ধরিয়ে দেন তাঁরা।

Your Opinion

We hate spam as much as you do