Tranding

08:41 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / আম্বেদকরের প্রয়ান দিনে সামাজিক ন‍্যায়মঞ্চের উঃ ২৪ পরগনার সংবিধান রক্ষার শপথ

আম্বেদকরের প্রয়ান দিনে সামাজিক ন‍্যায়মঞ্চের উঃ ২৪ পরগনার সংবিধান রক্ষার শপথ

জেলা সম্পাদক কিশোর প্রামাণিক জানান যে আজ সারা জেলা জুড়ে "বাঁচাও সংবিধান " "রক্ষা করো মানুষের অধিকার" দিবস হিসেবে পালিত হয়েছে। ভারতের সংবিধানের মূল ভাবনার অন্যতম উপাদান ধর্মনিরপেক্ষতা সমতা ও গণতন্ত্র বিপন্ন হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সংবিধান বর্ণিত অধিকারগুলো খর্ব করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আগামীতে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

৬ ই ডিসেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ উত্তর ২৪ পরগনার জেলা কমিটির আহ্বানে  ভারতীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব ভীমরাও রামজী আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবস  জেলার সমস্ত ব্লক ও পৌর অঞ্চলে পালন করা হয়। 

জেলা সম্পাদক কিশোর প্রামাণিক জানান যে আজ সারা জেলা জুড়ে "বাঁচাও সংবিধান " "রক্ষা করো মানুষের অধিকার" দিবস হিসেবে পালিত হয়েছে। ভারতের সংবিধানের মূল ভাবনার অন্যতম উপাদান ধর্মনিরপেক্ষতা সমতা ও গণতন্ত্র বিপন্ন হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের  নীতির সংবিধান বর্ণিত অধিকারগুলো খর্ব করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আগামীতে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

জেলা সভাপতি পরিমল মিস্ত্রী জানান উপমহাদেশ জুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার ফলে দুই দেশের সংখ্যালঘু মানুষেরা বিপন্ন হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ন্যায়ের দাবীকে সংহতি জানানোর জন্য ও অস্থির পরিবেশ বন্ধের দাবি জেলা জুড়ে প্রতিবাদ মিছিলের আহ্বান করা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do