কিন্তু বিজেপির জনসমাগম যথেষ্ট ছিল না ফলে প্রচুর খরচ করে বিরাট মঞ্চ রঙিন বেলুন লাগিয়ে বিপুল পরিমাণে ফ্লেক্স লাগিয়ে যে আয়োজন করা হলো তা অনেকটাই বিফলে গেল। বিজেপির কর্মীরা যখন ফিরছেন বামফ্রন্টের কর্মীরা তখন লাল ঝান্ডা নিয়ে ট্রেন থেকে নেমে এবং রাস্তার বিভিন্ন অঞ্চল থেকে নেমে কোথাও রাস্তা অকারনে বন্ধ করে দেওয়ার কারণে হেঁটে এসে জড়ো হচ্ছে তখন চারিদিকে লাল ঝাণ্ডায় ছেয়ে গেছে।
বিপুল জনসমাবেশে বামফ্রন্টের মনোনয়নে, বিরোধীদের গোলমালের চেষ্টা
৮ এপ্রিল ২০২৬
বামফ্রন্টের পক্ষ থেকে গতকাল বারাকপুর মহকুমা শাসকের অফিসে বিরাট জনসমাবেশ লক্ষ্য করা গেল। এই জনসমাবেশ ছিল বেলা বারোটা থেকে বামফ্রন্টের এবং তাদের সমর্থিত ১২ জন প্রার্থীর মনোনয়ন দেশকে উপলক্ষ করে ব্যারাকপুর স্টেশন থেকে এসডিও অফিস পর্যন্ত সমস্ত রাস্তা জুড়ে সমস্ত যানবাহন বন্ধ বন্ধ ছিল এবং রাস্তা জুড়ে হাজার হাজার বাম সমর্থক এবং তাদের স্লোগান এ বছরের নির্বাচনে একটা নতুন মাত্রা যুক্ত করল আরো একটি বৈশিষ্ট্য তা হলো সকাল বেলা দশটা থেকে বিজেপির মনোনয়নের বিষয় ছিল। মনোনয়ন উপলক্ষে বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন সেই কারণে ব্যারাকপুর স্টেশন চত্বরে বিজেপির পক্ষ থেকে একটা বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল এবং শুধু তাই নয় অপ্রাসঙ্গিকভাবেই এক বিপুল অর্থ ব্যয় করে স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত প্রায় ছয় সাত টা ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছিল।
কিন্তু বিজেপির জনসমাগম যথেষ্ট ছিল না ফলে প্রচুর খরচ করে বিরাট মঞ্চ রঙিন বেলুন লাগিয়ে বিপুল পরিমাণে ফ্লেক্স লাগিয়ে যে আয়োজন করা হলো তা অনেকটাই বিফলে গেল। বিজেপির কর্মীরা যখন ফিরছেন বামফ্রন্টের কর্মীরা তখন লাল ঝান্ডা নিয়ে ট্রেন থেকে নেমে এবং রাস্তার বিভিন্ন অঞ্চল থেকে নেমে কোথাও রাস্তা অকারনে বন্ধ করে দেওয়ার কারণে হেঁটে এসে জড়ো হচ্ছে তখন চারিদিকে লাল ঝাণ্ডায় ছেয়ে গেছে। সেই সময় বিজেপির মঞ্চ থেকে তারস্বরে মাইক্রোফোন বাজানো শুরু হয়ে গেল। উচ্চমাত্রায় গান বেজে বামফ্রন্টের হাজার হাজার মানুষের স্লোগানকে স্লোগান কে চাপা দেওয়ার চেষ্টা করে, একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। বামফ্রন্টের কর্মীরা তখন প্রতিবাদ করেন এই প্রতিবাদে রাজ্য পুলিশ কর্ণপাত করছিল না। পরবর্তীকালে গনচাপ সৃষ্টি হওয়াতে লাউড স্পিকার এবং মাইক বন্ধ কর বন্ধ করতে বাধ্য হয় এবং একদম পাশ দিয়ে বিজেপির সমর্থকরা কোনমতে মাথা নিচু করে এলাকা ছাড়ে। বেলা একটা নাগাদ সমস্ত অঞ্চল জুড়ে শুধু লাল ঝান্ডা নিয়ে জনস্রোত এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একজন প্রার্থীর মনোনয়নের জন্য কিছু কর্মী আসেন। তাদের সাথেও চিড়িয়ামোড়ে বামপন্থী কর্মীদের স্লোগান যুদ্ধ শুরু হয়। গত ৬ই এপ্রিল ছিল তৃণমূল কংগ্রেসের মনোনয়নের দিন। ফলে তাদের অধিকাংশ মনোনয়ন সেদিন হয়ে গেছে। অর্থহীনভাবে তৃণমূল কর্মীরা একজন মাত্র প্রার্থীর জন্য অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করে। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য আবেদন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গতকাল বামফ্রন্টের ১২ জনের মধ্যে সিপিআইএম এর মোট ১০ জন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের একজন এবং সিপিআইএমএল লিবারেশনের একজন প্রার্থী তাদের মনোনয়ন পেশ করেন। মনোনয়ন পেশ করেন, বীজপুরের দেবাশীষ রক্ষিত, নৈহাটির দেবজ্যোতি মজুমদার,ভাটপাড়ার আসনারায়ন সিং, জগদ্দলের পারভেজ আহমেদ খান, নোয়াপাড়ার গার্গী চ্যাটার্জী, ব্যারাকপুরের সুমন বন্দ্যোপাধ্যায়, খড়দার দেবজ্যোতি দাস, পানিহাটির কলতান দাশগুপ্ত বরানগরের সায়নদীপ মিত্র, কামারহাটির মানস মুখোপাধ্যায়, দমদমের ময়ূখ বিশ্বাস ও দমদম উত্তরের দিপ্সিতা ধর। উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক পলাশ দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে বারাসাতে একজন সিপিআইএম প্রার্থী হাবড়ার ঋজিনন্দন বিশ্বাস এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বারাসাতের প্রার্থী হেমন্ত দাস মনোনয়ন পেশ করেন সেই মিছিলেও ব্যাপক জনসমাবেশ লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা আহমেদ আলী খান ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বাম নেতৃত্ব।
We hate spam as much as you do