Tranding

12:23 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / নৈহাটিতে ইন্দ্রাণী কুন্ডু  আশাবাদী-পার্থ,ফাল্গুনী প্রতিপক্ষ

নৈহাটিতে ইন্দ্রাণী কুন্ডু  আশাবাদী-পার্থ,ফাল্গুনী প্রতিপক্ষ

সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মহিলা নেত্রী সিপিআইএমের তরুণদের অন্যতম  ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি । নৈহাটির অবিসংবাদিত নেতা রঞ্জিত কুন্ডুর কন্যা ।

নৈহাটিতে ইন্দ্রাণী কুন্ডু  আশাবাদী-পার্থ,ফাল্গুনী প্রতিপক্ষ

নৈহাটিতে ইন্দ্রাণী কুন্ডু  আশাবাদী-পার্থ,ফাল্গুনী প্রতিপক্ষ

নৈহাটি বিধানসভা কেন্দ্র ।
সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মহিলা নেত্রী সিপিআইএমের তরুণদের অন্যতম  ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি । নৈহাটির অবিসংবাদিত নেতা রঞ্জিত কুন্ডুর কন্যা ।
 নৈহাটি অনেকদিন ধরেই বামঘাঁটি। অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী গোপাল বসু এখানে থেকে নির্বাচিত হতেন। একদিকে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য  অন্যদিকে তীব্র শ্রমিক আন্দোলন,  আর গ্রামাঞ্চলের মানুষের শ্রেনী সচেতনতা নৈহাটিতে বামপন্থীদের অবস্থান দৃঢ় করেছিল। পরবর্তীতে অজিত বসু ,মাঝখানে কংগ্রেস একবার জিতলেও কমিউনিস্ট ছাত্র আন্দোলন থেকে শ্রমিক আন্দোলনে যুক্ত হওয়া সিপিএমের রঞ্জিত কুন্ডু পরপর বিধায়ক নির্বাচিত হন। বছর তিনেকের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী হন। তারপর যথারীতি এগারো সালে  তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নির্বাচিত হন। 

তারপর দশ বছর কেটে গেছে। সুদৃশ্য গঙ্গানদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। পরপর দুবার বিধায়ক হবার পর পার্থ তৃতীয়বার তৃণমূল  প্রার্থী । কিন্তু নৈহাটি এলে বোঝা যায় সেই সুর কেটে গেছে। পার্থর নিজের লোকেদের অনেক সমালোচনা। অপর দিকে বিজেপি প্রার্থী হয়েছেন বিজেপির নেত্রী ফাল্গুনী পাত্র।
ইন্দ্রাণী প্রচার করছেন সকাল থেকে সন্ধ্যা । ইন্দ্রাণী স্কুল শিক্ষিকা । শুধুমাত্র প্রাক্তন জনপ্রিয়  মন্ত্রীর মেয়ে হিসেবে নয় , একজন লড়াকু হিসেবে পরিচয় দিচ্ছেন। প্রতিদিন বিধানসভার বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে সংযুক্ত মোর্চার। কংগ্রেস সঙ্গে থাকছেন। 
পার্থ ভৌমিকের সাংস্কৃতিক কর্মসূচির নামডাক এখন ক্ষয়ের দিকে। একদিকে তীব্র বেকারত্ব অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে  তোলাবাজির অভিযোগ। কল্যাণী হাইরোডের ধারে ভূষন স্টীলের কারখানার জমি অব্যবহৃত পড়ে আছে। রঞ্জিত কুন্ডু যা শেষদিকে অধিগ্রহণের ব্যবস্থা করে গিয়েছিলেন। এই সরকার শুধুমাত্র বোর্ড বসিয়েছেন বলে অভিযোগ । নৈহাটির সরকারি হাসপাতালের উন্নতিসাধনের বদলে আরো খারাপ হওয়ার অভিযোগ। সমস্ত ব্যাপারেই দলবাজির অভিযোগ । এমনকি রেশন কার্ড থেকে মহামারী সময়ের চালের কুপন বিলি করা হয়েছে তৃণমূল পার্টি অফিস থেকে। অভিযোগ তা বারবার নিজেদের পরিচিত জনের মধ্যে বেশিরভাগ   বিলি করা হয়েছে । বাজি কারখানায় বিস্ফোরনে নৈহাটি শিরোনামে আসে। সেই ক্ষতিগ্রস্তদের সাহায্যদানের ক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ তীব্র । 
এইসব রাজনৈতিক প্রচারে আছেন  ইন্দ্রাণী । মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানান। ' 'মুন' জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী নৈহাটির বামফ্রন্ট ।

  এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের প্রচার চলছে। 
সুত্র দিয়েছেন - শিবু সাহা

Your Opinion

We hate spam as much as you do