Tranding

01:30 AM - 05 Jun 2026

Home / North 24 Parganas / দাবদাহের বিকেলে বারাসাতে হকার উচ্ছেদ ও স্মার্ট মিটার বিরোধী বাম মিছিলে ব‍্যাপক সমাগম

দাবদাহের বিকেলে বারাসাতে হকার উচ্ছেদ ও স্মার্ট মিটার বিরোধী বাম মিছিলে ব‍্যাপক সমাগম

বারাসাতে প্রায় ৫ হাজার মানুষের বিপুল জনসমাবেশ নিয়ে এক দীর্ঘ পথ প্রতিবাদ মিছিল সংঘটিত হলো। বারাসতের হেলাবটতলা থেকে শুরু করে রেললাইন পর্যন্ত গিয়ে ডাক বাংলো মোড়ের পাশ দিয়ে মিছিল শেষ হয় বারাসাতের হাইওয়ের  ওপরে চাঁপাডালির মোড়। 

দাবদাহের বিকেলে বারাসাতে হকার উচ্ছেদ ও স্মার্ট মিটার বিরোধী বাম মিছিলে ব‍্যাপক সমাগম

দাবদাহের বিকেলে বারাসাতে হকার উচ্ছেদ ও স্মার্ট মিটার বিরোধী বাম মিছিলে ব‍্যাপক সমাগম

04জুন 2026

আজ দুপুর তীব্র দাবদাহের মধ্যে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রায় ৫ হাজার মানুষের বিপুল জনসমাবেশ নিয়ে এক দীর্ঘ পথ প্রতিবাদ মিছিল সংঘটিত হলো। বারাসতের হেলাবটতলা থেকে শুরু করে রেললাইন পর্যন্ত গিয়ে ডাক বাংলো মোড়ের পাশ দিয়ে মিছিল শেষ হয় বারাসাতের হাইওয়ের  ওপরে চাঁপাডালির মোড়। 

পশ্চিমবঙ্গের নির্বাচনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরই এবং বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন হওয়ার পরই রাজ্য প্রশাসন ও রেল কতৃপক্ষের পক্ষ থেকে রেল স্টেশন থেকে এবং ফুটপাতের দুপাশ থেকে বহুদিন থাকা হকারদের উচ্ছেদ করবার পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। হকাররা বহু জায়গায় এতে কর্মহীন হয়ে পড়ছেন এবং সারা রাজ্যজুড়ে এক হাহাকার দেখা যাচ্ছে। রাজ্যে এমনি কর্মসংস্থানে সংকট রয়েছে তার মধ্যে কয়েক লক্ষ হকারকে কর্মচ্যুত করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। 

 দমদম স্টেশনে কয়েকদিন আগে নির্মমভাবে বুলডোজার ব্যবহার করে সমস্ত হকারদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তাদের কোনরকম পুনর্বাসনের  সুযোগ দেয়া হয়নি অথবা বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  এতে সারা রাজ্য জুড়ে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সিটুর নেতৃত্বে এবং অন্যান্য বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির নেতৃত্বে হকার্সদের পক্ষে মিছিল মিটিং এবং রাত জাগা অবরোধ সমস্ত কিছু সংঘটিত হচ্ছে। 


এরই প্রতিবাদে আজ বারাসাতের বামপন্থী দলগুলির মিছিলে ব্যাপক জনসমাবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ সহ সিপিআইএমের জেলার প্রায় সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, আরএসপি ও সিপিআই এর এবং সিপিআইএমএল লিবারেশনের নেতৃত্ব তীব্র দাবদাহের মধ্যে বহু মানুষের উপস্থিতি নিশ্চিতভাবে এই সময়ে নির্বাচনের ফল ঘোষণার ঠিক এক মাস বাদে এই মিছিল এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল।

Your Opinion

We hate spam as much as you do