Tranding

12:16 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / নজর কেড়েছেন দেবজ্যোতি খড়দহে বাম যুব প্রার্থী।  বিরুদ্ধে  কাজল সিনহা শিলভদ্র দত্ত।

নজর কেড়েছেন দেবজ্যোতি খড়দহে বাম যুব প্রার্থী।  বিরুদ্ধে  কাজল সিনহা শিলভদ্র দত্ত।

দেবজ্যোতি ঘরে ঘরে যাচ্ছেন। যুবসমাজের আগ্রহ তৈরি হয়েছে দেবজ্যোতিকে ঘিরে।  রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী ড. অসীম দাশগুপ্ত রবিবার খড়দহে এক বর্ণময় বিরাট মহামিছিলের সূচনা করে একথা বলেন ।

নজর কেড়েছেন দেবজ্যোতি খড়দহে বাম যুব প্রার্থী।  বিরুদ্ধে  কাজল সিনহা শিলভদ্র দত্ত।

নজর কেড়েছেন দেবজ্যোতি খড়দহে বাম যুব প্রার্থী।  বিরুদ্ধে  কাজল সিনহা শিলভদ্র দত্ত।

খড়দহ পৌরাঞ্চলের পাশাপাশি  বন্দিপুর ,পাতুলিয়া , বিলকান্দা ১ , বিলকান্দা ২ এই চারটি পঞ্চায়েত অঞ্চল আছে খড়দহ বিধানসভা এলাকাতে ।
 খড়দা থেকে রাজ্যের দুই অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন বারবার। অসীম দাশগুপ্ত, অমিত মিত্র । তাই প্রতি বিধানসভা নির্বাচনে সংবাদ বিভাগের ফোকাস থাকে খড়দার ওপর। এ বছর কি থাকবে সেই ফোকাস ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ বাম যুব দলের সদস্য এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি নজর কেড়েছেন।  খড়দহের মানুষ  বিপুল ভাবে সাড়া দিচ্ছেন, বলছেন খড়দহ আবার তার বাম ছন্দে ফিরতে দেবজ্যোতি দাস কে জয়ী করার পথে এগিয়ে চলেছে । ফলাফল অবশ্যই পরে। কিন্তু দেবজ্যোতি ঘরে ঘরে যাচ্ছেন। যুবসমাজের আগ্রহ তৈরি হয়েছে দেবজ্যোতিকে ঘিরে।  রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী ড. অসীম দাশগুপ্ত রবিবার খড়দহে এক বর্ণময় বিরাট মহামিছিলের সূচনা করে একথা বলেন । এরপর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রবিবার খড়দহ রাসমণি মোড় থেকে মিছিল টি শুরু হয় । নৌশাদ সিদ্দিকী থেকে মীনাক্ষী মুখার্জি, সুশান্ত ঘোষ সবাই এসেছেন দেবজ্যোতির সমর্থনে। প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত তরুণ দেবজ্যোতি অবশ্যই খড়দার ফোকাস। 
মাত্র দু মাস আগেও বারাকপুরে তৃণমূল বিধায়ক ছিলেন শীলভদ্র দত্ত। বর্ষীয়ান এই দশ বছরের বিধায়ক এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই টিকিট পেয়েছেন। শীলভদ্র দত্ত বিজেপির কর্মসূচি নিয়ে প্রচার করলেও বারবার তাকে প্রাক্তন তৃণমূল বলে কটাক্ষ শুনতে হচ্ছে । খড়দহে তিনি যথেষ্ট উৎসাহ বা সমর্থন আদায় করতে পারবেন না বলেই রাজনৈতিক মহলের ধারনা। 
গতবারের তৃণমূল বিধায়ক অমিত মিত্রের যায়গায় তৃণমূলের প্রার্থী হয়েছেন স্থানীয় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজল সিনহা। কাজলবাবু পরিচিত প্রার্থী হলেও তাকে বারবার শুনতে হচ্ছে গত দশ বছরে শাসকদলের নামে করা নানা দুর্নীতি তোলাবাজির কথা। আম্ফানের পর ত্রিপল থেকে সাহায্যের টাকা কাদের তৈরি করা নামের তালিকা অনুসারে বিলি হয়েছে তা নিয়ে গ্রাম পঞ্চায়েত গুলোতে ব্যাপক ক্ষোভের কথা কাজলবাবু জানেন। সেই সঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, সাধারন সমর্থকদের প্রভাবিত করেছে। 
অমিত মিত্রের বদলে তৃণমূলের এবারের প্রার্থী স্থানীয় বলে প্রচার চললেও অনেক অস্বস্তিকর বিষয় আসছে।
গতবছর করোনা ও প্রাকৃতিক বিপর্যয়ে বামপন্থী সংগঠনগুলোর শ্রমজীবী ক্যান্টিন থেকে কমিউনিটি কিচেন ইত্যাদি গরীব মানুষকে প্রভাবিত করেছে।
সেই অর্থে বলা যায় বাম প্রার্থী দেবজ্যোতি লড়াইয়ে  যথেষ্ট প্রাসঙ্গিক । 
 
 
  

 

Your Opinion

We hate spam as much as you do