Tranding

05:34 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / হাড়োয়ায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া মহিলাদের সহযোগিতায় মহিলা সমিতি

হাড়োয়ায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া মহিলাদের সহযোগিতায় মহিলা সমিতি

উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া, মিনাখাঁর আটপুকুর, মাজমপুর, কুলটি, শালিপুর, নজরনগর, গোপালপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীর পক্ষে থাকা বামপন্থী কর্মীদের সেই রাত থেকেই আক্রমণ নামিয়ে আনার অভিযোগ আসে।

হাড়োয়ায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া মহিলাদের সহযোগিতায় মহিলা সমিতি

হাড়োয়ায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া মহিলাদের সহযোগিতায় মহিলা সমিতি

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,২৫ জুলাই-
২রা মে' নির্বাচনের ফল প্রকাশে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়ার পর থেকেই বিভিন্ন অঞ্চলে বিরোধী কর্মী সমর্থকদের ওপর অত্যাচারের খবর প্রকাশ হয়। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে অস্ত্র থাকার অভিযোগ শোনা গেছে।

উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া, মিনাখাঁর আটপুকুর, মাজমপুর, কুলটি, শালিপুর, নজরনগর, গোপালপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীর পক্ষে থাকা বামপন্থী কর্মীদের সেই রাত থেকেই আক্রমণ নামিয়ে আনার অভিযোগ আসে। ঘরবাড়ি ভাঙা লুটপাট এবং এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি চলছে। 
এই বামপন্থী ঘরছাড়া কর্মীরা আর্থিক ভাবে পিছিয়ে পড়া। এরা খুবই সংকটের মধ্যে আছে বলে জানা যায়। এদের প্রত্যেকের রেশন কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ শোনা গেল। 

রবিবার সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনার ত্রাণ শিবিরে এসে সেদিনের  কাহিনীর বর্ণনা করলেন ঘরছাড়া বামপন্থী কর্মীরা। মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, সোমা  চক্রবর্তী, পাপড়ি দত্ত, যশোধরা বাগচী, নীলু মুক্তারি খানন সহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এদের হাতে সমিতির নেত্রীবৃন্দ তুলে দিলেন পরিবার পিছু ৫কেজি চাল,ডাল,চিনি, আলু,সয়াবিন, বিস্কুট, মুড়ি ইত্যাদি ত্রাণ সামগ্রী।

অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বামপন্থী মহিলা নেতৃত্বের অভিযোগ ঠিক ৮৪দিন কেটে গেছে।ঘরছাড়ারা আজও ঘরছাড়া।।উচ্চ আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের সরেজমিনে তদন্ত গ্রামে গ্রামে।ঘরছাড়া আক্রান্ত পরিবারের সাথে কথা বলা, পুলিশের কাছ থেকে অভিযোগের তালিকা সংগ্রহ করা।পূর্ণ রিপোর্ট উচ্চ আদালতে পেশ করা।সবই হয়েছে।কিন্তু ঘরছাড়ারা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে।খোলা আকাশের নিচ তাদের বর্তমান ঠিকানা।
তবে এক্ষেত্রে হরিপুর কাঁকুড়িয়া গ্রামে মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রতিরোধ করে হামলা ঠেকানোর কথাও সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করা হয়।

এখানে মহিলা সমিতির পক্ষ থেকে দেশখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও পরবর্তীকালে বাম আন্দোলনের নেত্রী
লক্ষ্মী সায়গল স্মরণে  স্বাস্থ্য শিবির ও   গন রান্না ঘরের আয়োজন করা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do