বিশ্বকাপ ২০২৬, ফ্রান্সের এমবাপ্পের ২গোল, সর্বোচ্চ রেকর্ড ছুঁতে মাত্র ২ গোল বাকি
১৭ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই ফরাসি তারকা।
জাস্ট ফন্টেইন, মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে পাপিন, থিয়েরি অঁরি, অলিভিয়ের জিরু।বিগত কয়েক দশকে ফুটবল বিশ্বকে এমন দারুণ সব আক্রমণভাগের খেলোয়াড় উপহার দিয়েছে ফ্রান্স।
কিন্তু গোল করার বিচারে পরিসংখ্যানের দিক থেকে অন্তত কেউই কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে নেই, যেটা তিনি সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে গোল করার পর প্রমাণ করেছেন।
রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড অলিভিয়ের জিরুকে টপকে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
মাত্র ২৭ বছর বয়সে 'লে ব্লুজ'দের হয়ে নিজের ৫৮তম গোলটি করে তিনি রেকর্ডবুকে নিজের নাম লেখান।
বিবিসি ওয়ানে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ বিশ্লেষণে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে হাজির ছিলেন জিরু, তিনি বলেন, "অভিনন্দন কিলিয়ান। আমি ওর জন্য খুব খুশি।"
মঙ্গলবার (১৬ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে জার্মান কিংবদন্তি ক্লোসের করা সর্বোচ্চ ১৬ গোলের বিশ্বরেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।
একই সঙ্গে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় অলিভিয়ের জিরুর পাশে নাম লিখিয়েছেন এমবাপ্পে। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপের সর্বকালের গোলের রেকর্ড।
বিশ্বকাপে ১৩ গোল করে এমবাপ্পে দেখিয়ে দিয়েছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আধিপত্য বিস্তার করার সামর্থ্য তার রয়েছে। চলতি আসরে যদি তিনি আরও তিনটি গোল করতে পারেন, তাহলে ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন এই ফরাসি অধিনায়ক।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখনো শীর্ষে আছেন ক্লোসে। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপ খেলে তিনি ১৬ গোল করেছিলেন। তার ঠিক পেছনেই রয়েছেন রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার (১৪) এবং জাস্টিন ফন্টেইন (১৩)।
চলমান বিশ্বকাপে এমবাপ্পের দুর্দান্ত ছন্দ দেখে অনেকেই মনে করছেন, ক্লোসের রেকর্ড এখন আর খুব বেশি দিন অক্ষত থাকবে না।
We hate spam as much as you do