Tranding

11:53 PM - 17 Jun 2026

Home / Sports / হ্যাটট্রিকে বিশ্বকাপে আলো মেসি আলজেরিয়াকে হারিয়ে অভিযান শুরু 

হ্যাটট্রিকে বিশ্বকাপে আলো মেসি আলজেরিয়াকে হারিয়ে অভিযান শুরু 

উল্লেখ্য, এটাই মেসির ষষ্ঠ বিশ্বকাপ (Lionel Messi)। এই কীর্তি গড়া প্রথম ফুটবলারও তিনি। সেই ম্যাচেই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৬-তে নিয়ে গেলেন আর্জেন্তাইন মহাতারকা। স্পর্শ করলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও (Lionel Messi Record)!   

হ্যাটট্রিকে বিশ্বকাপে আলো মেসি আলজেরিয়াকে হারিয়ে অভিযান শুরু 

হ্যাটট্রিকে বিশ্বকাপে আলো মেসি আলজেরিয়াকে হারিয়ে অভিযান শুরু 


17 June 2026 


বিশ্বকাপ অভিযান শুরু হল চেনা ছন্দ। বল পায়ে লিওনেল মেসি, আর তাঁর পায়ের জাদুতেই জয় আর্জেন্তিনার । কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা (FIFA World Cup 2026)। তিনটি গোলই মেসির। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে আরও এক ইতিহাস গড়লেন ৩৮ বছরের অধিনায়ক ।

উল্লেখ্য, এটাই মেসির ষষ্ঠ বিশ্বকাপ (Lionel Messi)। এই কীর্তি গড়া প্রথম ফুটবলারও তিনি। সেই ম্যাচেই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৬-তে নিয়ে গেলেন আর্জেন্তাইন মহাতারকা। স্পর্শ করলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও (Lionel Messi Record)!

  
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্তিনা (Argentina vs Algeria)। পঞ্চম মিনিটে মেসি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তিন মিনিট পরই পাল্টা আক্রমণে চমকে দেয় আলজেরিয়া (FIFA World Cup 2026)। ইব্রাহিম মাজার পাস থেকে ফারেস শাইবি গোলও করে ফেলেছিলেন। কিন্তু ভিডিও সহকারী রেফারির হস্তক্ষেপে তা বাতিল হয়।

ধাক্কা সামলাতে লাগে ১৭ মিনিট৷ তারপরই এগিয়ে যায় আর্জেন্তিনা। রদ্রিগো ডি পলের পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান সেভ করার কোনও সুযোগ পাননি৷

লড়াই আলজেরিয়ার

প্রথমার্ধে গোল খাওয়ার পর রক্ষণ গুছিয়ে নেয় আলজেরিয়া। বলের দখল ধরে রাখার চেষ্টা করে। তবে আর্জেন্তিনার হাই প্রেসের সামনে বারবার আটকে যায় সমস্ত আক্রমণ। ৪১ মিনিটে কর্নার থেকে সুযোগ তৈরি হলেও শাইবির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্তিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একই ছবি৷ আলজেরিয়া সমতায় ফেরার চেষ্টা চালায়। ৫৭ মিনিটে মাজার শট ক্রিস্তিয়ান রোমেরো ব্লক করেন। কিন্তু ফাইনাল থার্ডে ধার না থাকায় কাজের কাজ হয়নি।

বদলির পর গতি বাড়াল আর্জেন্তিনা

৫৫ মিনিটে জুলিয়ান আলভারেস ও নিকো গঞ্জালেসকে নামান লিওনেল স্কালোনি। বদলির প্রভাব দ্রুত চোখে পড়ে। ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট লুকা জিদান ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল পেয়ে গোল করেন মেসি। এরপর ৬৬ মিনিটে একক প্রচেষ্টায় হ্যাটট্রিকের সুযোগ পেয়েও জিদানের দুরন্ত সেভে আটকে যান তিনি।

তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ৭৬ মিনিটে নিকো গঞ্জালেসের পাস ধরে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের তৃতীয় গোল করেন মেসি। ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় কানসাস সিটির গ্যালারি। তাঁর জায়গায় নামেন নিকো পাজ়।

ম্যাচজুড়ে আলজেরিয়া লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর মেসির দক্ষতার সামনে নতজানু হল। গ্রুপ জে-র প্রথম ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুরু করল আর্জেন্তিনা। বিশ্বকাপের মঞ্চে আবারও কেন্দ্রবিন্দুতে সেই মেসিই।

Your Opinion

We hate spam as much as you do