Tranding

08:44 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী স্মরণ রক্তদান শিবিরে শাসক দলের হামলা ভাঙচুরের অভিযোগ।

প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী স্মরণ রক্তদান শিবিরে শাসক দলের হামলা ভাঙচুরের অভিযোগ।

প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী স্মরণ রক্তদান শিবিরে শাসক দলের  হামলা ভাঙচুরের অভিযোগ।

বামেদের রক্তদান শিবিরে শাসক দলের কর্মীদের হামলা ভাঙচুরের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা,হাবড়াঃ
ঠিক যে দিন সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর ডাকে সংসদ অধিবেশনের আগে ১৫ বিরোধী দলের সভা যেখানে কংগ্রেস, সিপিএম সহ বাম দলগুলির সাথে যোগ দেন তৃনমুল সাংসদরা, ঠিক সেই দিন  উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় প্রয়াত  সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিনে ভাঙচুরের অভিযোগ  শাসক দলের সদস্যদের বিরুদ্ধে। আহত এলাকার সিপিএম নেতা অশোক পাল সহ চারজন 
বলে জানা গেছে। 
।প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রয়াণের পর প্রতিবছরই গোবরডাঙাতে সুভাষ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাত্র-যুব-মহিলাদের উদ্যোগে। এইবছরেও জননেতা সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবস কে কেন্দ্র করে গত রবিবার গোবরডাঙা ঐকতান ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পরেও রক্তদান শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়বার মতো।সেই অনুষ্ঠানের রেশ ধরেই আজ প্রয়াত জননেতার প্রয়াণ দিবসে প্রচুর মানুষের জমায়েতের মধ্যে দিয়ে গোবরডাঙা স্টেশন রোডে স্টার প্লাজার সামনে পার্টির এরিয়া কমিটির উদ্যোগে স্মরণ অনুষ্ঠান শুরু হয় যথা সময়েই।

 সভা শুরুর কিছু পরেই শাসক দলের অনুগামীদের  একটি  মিছিল সেই সভাস্থল অতিক্রম করে এগিয়ে যায়। কিছুসময় পরেই তার  সভাস্থলে হামলা করে বলে অভিযোগ। দেখা যায় মাইক্রোফোন, ব্যানার, পোস্টার, চেয়ার, সাউন্ডবক্স সব ভেঙে পড়ে আছে। জননেতা সুভাষ চক্রবর্তীর  ছবিও ছুঁড়ে ফেলে দেয় তৃনমূল সদস্যরা। বাধা দিতে গিয়ে আহত হন  নেত্রী স্বপ্না ঘোষ,  অশোক পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো গুরুতর অভিযোগ যা প্রশাসনের নজরে আনা হয়েছে তা হল দীর্ঘক্ষন সিপিএমের  নেতা কর্মীদের ঘটনাস্থলেই আটকে রাখে হামলাকারীরা ।পরে এলাকার নেতা অশোক পালকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে,বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। রাতে গোবরডাঙা থানায় পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 ছবিঃ সুস্মিত দাস। 

 

Your Opinion

We hate spam as much as you do