দুই বন্ধু মিলে দুপুর দুটো 30 মিনিটে গামছা গায়ে দিয়ে সাবান নিয়ে পি বি ঘাটে স্নান করতে আসে সাবান গামছা এবং চটি রেখে গঙ্গায় নামে। সেই সময় তার মা এবং বাবা পরিবারের লোকেরা উৎসবের জন্য বাজার করতে যায় সেই ফাঁকে তারা গঙ্গায় স্নান করতে আসে।
ঈদের আগের দিন স্নান করতে এসে দুই স্কুল ছাত্রের মৃত্যুতে দুদিন পরেও শোকের ছায়া।
গতকাল ঈদ গেল। তার ঠিক আগের দিন দুপুরে স্নান করতে এসে পি বি ঘাটে জলে তলিয়ে গেল দুই ছাত্র ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের আগরপাড়া জুট মিলের লাইন কোয়ার্টারের বাসিন্দা দুই ছাত্র একজনের নাম মোহাম্মদ দানিজ বয়স ১২. বাবার নাম মোহাম্মদ গুড্ডু বাবা পেশায় আগরপাড়া জুট মিলে কাজ করে..। অপর ছাত্রের নাম মোহাম্মদ ফরজান বয়স ১৪ অষ্টম শ্রেনীর ছাত্র। শ্রী বাবা সীতারাম স্কুলের ছাত্র। এর বাবা সারবার আলী প্রবর্তক জুট মিলে কাজ করে। দুজন ছাত্র বন্ধু আবার তাদের বাবারা দুজনে বন্ধু হয় দুই বন্ধু মিলে দুপুর দুটো 30 মিনিটে গামছা গায়ে দিয়ে সাবান নিয়ে পি বি ঘাটে স্নান করতে আসে সাবান গামছা এবং চটি রেখে গঙ্গায় নামে। সেই সময় তার মা এবং বাবা পরিবারের লোকেরা উৎসবের জন্য বাজার করতে যায় সেই ফাঁকে তারা গঙ্গায় স্নান করতে আসে।
এলাকার মানুষের সূত্রে খবর তারা সাঁতার জানত না এবং খুব বেশি গঙ্গা স্নান করতে আসতো না। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। হঠাৎ করে বাবা-মা বাড়িতে না থাকায় তারা গঙ্গায় স্নান করতে আসে তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে ঘাটে দেখতে পায় চটি গামছা এবং সাবান ঘাটে রয়েছে তারপরেই এলাকার লোকেরা গঙ্গায় নেমে খোঁজাখুঁজি শুরু করে খড়দা থানা খবর দেওয়া হয় খরদা থানার পুলিশ এবং কামারহাটি ফাঁড়ির পুলিশ আসে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকদের খবর দেওয়া হয় তারাও এসে গঙ্গার জলে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা বলে যায় বুধবার আবার আসবে পুনরায় গঙ্গার জলে নিখোঁজ হওয়া দুই ছাত্রের খোঁজ শুরু করবে এখন অপেক্ষায় থাকতে হবে ছাত্র দুটির কি অবস্থা বা কোথা থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয় কিন্তু আনন্দের উৎসবের আগের দিন এইভাবে দুটো ছাত্রের এইভাবে মৃত্যুতে। এলাকায় শোকের ছায়া নেমে আসে
We hate spam as much as you do