Tranding

03:43 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / পুলিশি হানার পর করুণাময়ী থেকে নিখোঁজ তিন চাকরিপ্রার্থী

পুলিশি হানার পর করুণাময়ী থেকে নিখোঁজ তিন চাকরিপ্রার্থী

অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ নামে তিন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের

পুলিশি হানার পর করুণাময়ী থেকে নিখোঁজ তিন চাকরিপ্রার্থী

পুলিশি হানার পর করুণাময়ী থেকে নিখোঁজ তিন চাকরিপ্রার্থী 

21 Oct 2022

পুলিশি হানার জেরে করুণাময়ী থেকে নিখোঁজ হয়েছেন তিন আন্দোলনকারী। তেমনই অভিযোগ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। তিন জন নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন বিক্ষোভকারীরা। 


তাঁদের অভিযোগ, গত রাতে আচমকাই পুলিশ এই অভিযান চালায়। দিশেহারা হয়ে পড়েন আন্দোলনকারীরা। অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ নামে তিন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। এক মহিলা টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ, এই তিন জনের কোনও ট্রেস আমরা পাচ্ছি না। এই তিন জনের গায়ে যদি একটাও আঁচড় লাগে, কলকাতার রাজপথে মাননীয়া মুখ্যমন্ত্রী এখানে চাকরিপ্রার্থীদের লাশ দেখবেন।”

Your Opinion

We hate spam as much as you do