Tranding

08:36 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / বসিরহাটে গোষ্ঠীকোন্দলে খুন তৃণমূল কর্মী

বসিরহাটে গোষ্ঠীকোন্দলে খুন তৃণমূল কর্মী

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।কেউ গ্রেফতার হয় নি। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গিয়েছে, খোলাপোতায় দলীয় অফিস থেকে দলীয় এক কর্মীকে সাথে নিয়ে বুলেট(মোটরসাইকেল) চালিয়ে বাড়ি ফিরছিল ওই তৃণমূল কর্মী।

বসিরহাটে গোষ্ঠীকোন্দলে খুন তৃণমূল কর্মী

বসিরহাটে গোষ্ঠীকোন্দলে খুন তৃণমূল কর্মী

খুন হলো বসিরহাটের তৃণমূল কর্মী মোজাম্মেল হক ওরফে আকু। সুত্রের খবর তৃণমূলের আভ্যন্তরীণ গোলযোগের কারণে খুন। আকুর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে।

 বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মাটিয়া থানার চাপাপুকুর কাটিয়ারবাগ গ্রামের মধ্যস্হল পূর্ব পাড়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে। রাতের এই ঘটনায়এলাকায় তৈরি হয়েছে সাংঘাতিক উত্তেজনা।


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।কেউ গ্রেফতার হয় নি। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গিয়েছে, খোলাপোতায় দলীয় অফিস থেকে দলীয় এক কর্মীকে সাথে নিয়ে বুলেট(মোটরসাইকেল) চালিয়ে বাড়ি ফিরছিল ওই তৃণমূল কর্মী।পূর্বপাড়ার কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা দেয়।আকু এবং তার সঙ্গী ছিটকে পড়ে।


 দুষ্কৃতীরা দুজনে এলোপাথাড়ি কোপায় এবং আকুর মৃত্যু নিশ্চিত করতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে দুটি গুলি করে।ঘটনাস্থল থেকে পুলিশ মারুতি ভ্যান, বুলেট গাড়ি,একটি মোবাইল ফোন এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্রটি আকুর।

Your Opinion

We hate spam as much as you do