শাসনের তেহাটা গ্রামে বৃহস্পতিবার রাত একটা নাগাদ তেহাটা ঘোষ পাড়ার বাসিন্দা প্রভাস ঘোষ, দিলীপ ঘোষ সঞ্জিত ঘোষ এবং হাকিম মোড়ল এই চারজন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে দুষ্কৃতীরা বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় তৃণমূল কর্মীদের বাড়ির দরজা জানালা গ্রিল ভেঙে নাস্তানাবুদ হয়েছে। বোমের ছটা লেগে বেশ কয়েকজন পরিবারের সদস্যরা আহত হয়েছে। অভিযোগের তীর এলাকার এক সময় দাপটে তৃণমূল নেতৃত্ব মোতালেব মোল্লা ও গফ্ফার আলীর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মী প্রভাস ও ঘোষ দিলীপ ঘোষ জানাচ্ছেন এদিন রাত একটা নাগাদ গফফার আলী ও মোতালেব মোল্লা দলবল নিয়ে এসে তাদের বাড়িতে এসে খোজ করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা বাড়িতে নেই। এরপর দরজা খুলতে বলা হয়। দরজা না খুললে ৪ জন তৃণমূল কর্মী সদস্যের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা মারা হয়।
রাতভর বোমাবাজিতে উত্তপ্ত শাসন উদ্ধার প্রচুর তাজা বোমা গ্রেপ্তার ৩
newscopes.in
প্রবীর দাস, শাসনঃ রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা গ্রাম।উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা।৪ জন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।মাছের ভেড়ির লিজের টাকা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অঞ্চলে এই ঘটনা বলে অভিযোগ। তবে এটি দুষ্কৃতীদের চক্রান্ত গোষ্ঠী কোন্দল বলতে নারাজ বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজী সেখ নুরুল ইসলাম। বিরোধীরা কটাক্ষ ছুড়ে দিয়েছে। ২০১১ সালের পরে আবারও শাসন উত্তপ্ত হয়ে উঠল শাসন এমনটি মনে করছেন রাজনৈতিক মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, শাসনের তেহাটা গ্রামে বৃহস্পতিবার রাত একটা নাগাদ তেহাটা ঘোষ পাড়ার বাসিন্দা প্রভাস ঘোষ, দিলীপ ঘোষ সঞ্জিত ঘোষ এবং হাকিম মোড়ল এই চারজন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে দুষ্কৃতীরা বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় তৃণমূল কর্মীদের বাড়ির দরজা জানালা গ্রিল ভেঙে নাস্তানাবুদ হয়েছে। বোমের ছটা লেগে বেশ কয়েকজন পরিবারের সদস্যরা আহত হয়েছে। অভিযোগের তীর এলাকার এক সময় দাপটে তৃণমূল নেতৃত্ব মোতালেব মোল্লা ও গফ্ফার আলীর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মী প্রভাস ও ঘোষ দিলীপ ঘোষ জানাচ্ছেন এদিন রাত একটা নাগাদ গফফার আলী ও মোতালেব মোল্লা দলবল নিয়ে এসে তাদের বাড়িতে এসে খোজ করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা বাড়িতে নেই। এরপর দরজা খুলতে বলা হয়। দরজা না খুললে ৪ জন তৃণমূল কর্মী সদস্যের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা মারা হয়।বোমার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শাসন থানার বিশাল পুলিশবাহিনী। শুক্রবার সকালে এলাকায়
পুলিশ পিকেট বসানো হয়। এ বিষয় নিয়ে মোতালেব মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোতালেব মোল্লার অনুগামীরা জানাচ্ছেন ২০১৮ সালে তেহাটা গ্রামের সামাদ মোল্লার খুন হওয়ার পর থেকে গ্রামছাড়া মোতালেব মোল্লা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাকে গ্রামে ঢোকার কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য শহিদুল মন্ডলের অনুগামীরা মোতালেব মোল্লাকে গ্রামের ঢুকতে দেবেনা তাই নিজেরা বোমাবাজি করে তার ঘাড়ে দোষ চাপাচ্ছে।
এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি পরিদর্শন করেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাড়োয়া ও হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী সেখ নুরুল ইসলাম। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এটি কোন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে প্রশাসনকে বলবো অবিলম্বে গ্রেফতার করুন। কিছু দুষ্কৃতী রয়েছে ভেড়ি টাকা আত্মসাতের জন্য তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বিধায়কের পরিদর্শনের পর নড়েচড়ে বসে শাসন থানার পুলিশ।শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকার বিশাল পুলিশবাহিনী নিয়ে তেহাটা ঘোষপাড়া এলাকায় তল্লাশি চালান। এরপর ঘোষ পাড়া এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। দুটি বড় সাদা প্যাকেটের মধ্যে বালি দিয়ে বোমা রাখা আছে এবং বাঁশ পাতার উপরে দুটি তাজা বোমা দেখতে পায় পুলিশ।
এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোমা-গুলিতে উদ্ধার করার জন্য বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। বোম স্কোয়ার্ডের প্রতিনিধিদল এসে বোমাগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করবে এমনটি জানিয়েছেন শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকার। পাশাপাশি তিনি এও জানান এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা। এ বিষয় নিয়ে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি নেতা শংকর চ্যাটার্জী বলেন সারা বাংলা জুড়ে নব্য তৃণমূল এবং পুরাতন তৃণমূলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ লেগেই রয়েছে। শাসনের জলকরের টাকা আত্মসাৎ কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ তৃণমূল চাইছে এরাজ্য একেবারে বিরোধীশূন্য করতে।আর তাই নিজেদের মধ্যে মারামারি বোমাবাজি করে এলাকায় উত্তপ্ত করছে এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।
We hate spam as much as you do