Tranding

10:54 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / জ‍্যোতি বসুর প্রয়াণ দিবসে আলোচনা সভায় সিপিআইএম নেতৃবৃন্দ

জ‍্যোতি বসুর প্রয়াণ দিবসে আলোচনা সভায় সিপিআইএম নেতৃবৃন্দ

জ্যোতি বসুকে দেখে শিখতে হবে কিভাবে মানুষের মধ্যে মানুষের ভাষায় কাজ করতে হয় বারবার তিনি বলতেন মানুষই শেষ কথা

জ‍্যোতি বসুর প্রয়াণ দিবসে আলোচনা সভায় সিপিআইএম নেতৃবৃন্দ

জ‍্যোতি বসুর প্রয়াণ দিবসে আলোচনা সভায় সিপিআইএম নেতৃবৃন্দ 

১৭ই জানুয়ারি ২০২৩

আজ জ্যোতি বসু রিসার্চ সেন্টারের উদ্যোগে জ্যোতি বসুর ১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে নিউ টাউনে জ্যোতি বসু সেন্টারের মাঠে পঞ্চায়েতি ব্যবস্থার ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন  সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম এবং ডাঃ সূর্যকান্ত মিশ্র। সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী স্বাগত ভাষণ দেন। ডাঃ সূর্যকান্ত মিশ্র যিনি রাজ‍্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে মৌলিক পরিবর্তনের কথা উল্লেখ করেন।  তিনি উল্লেখ করে বলেন। অনুগ্রহ  বা অনুদান নয়, বামফ্রন্ট চেয়েছিল মানুষ তার অধিকার আদায় করুক। পঞ্চায়েতি ব্যবস্থা একেবারে নিচের স্তর পর্যন্ত গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছিল বলে ডাক্তার মিত্র মন্তব্য করেন। তিনি বলেন গোটা রাজ্যজুড়ে প্রায় ৮৪ লক্ষ একর জমি বন্টন করা হয়েছিল। এই বন্টন ছিল স্থায়ী ভাবে মানুষের অধিকার রক্ষার লড়াই। 

 

কৃষি ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের সাফল্যের পর গ্রামীণ ক্ষেত্রে  কর্মসংস্থানের প্রয়োজন হয়। এজন্য শিল্পায়নের প্রয়োজন ছিল। রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছিল। মহঃ সেলিম তার বক্তব্যে বর্তমান সরকারকে আক্রমণ করেন। দলে দলে ছেলে মেয়ে বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য। অতীতে যা ছিল না। তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করে। সেলিম বলেন আর কোন রক্ষা কবজ এই সরকারকে রক্ষা করতে পারবে না। মমতা ব্যানার্জির আর কোন ফর্মুলা কাজে লাগবে না। গ্রাম-গঞ্জে মানুষ জাগছেন। জ্যোতি বসুকে দেখে শিখতে হবে কিভাবে মানুষের মধ্যে মানুষের ভাষায় কাজ করতে হয় বারবার তিনি বলতেন মানুষই শেষ কথা 

অনুষ্ঠানে জ্যোতি বসুকে স্মরণ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন জ্যোতি বসু মানুষের মধ্যে কাজ করতে পছন্দ করতেন তার স্মৃতি অমলিন হয়ে থাকবে দেশ জুড়ে মানুষের হয়ে কাজ করার অভিজ্ঞতার মধ্য দিয়ে। 

অনুষ্ঠানের রিসার্চ সেন্টারে হয়ে অধ্যাপিকা ঈশিতা মুখার্জি একটি রিসার্চ পেপার তৈরি করে মহঃ সেলিমের হাতে তুলে দেন।  জ্যোতি বসু সেন্টারের জন্য প্রস্তাবিত জমির উপর এই অনুষ্ঠান আগামী দিনে বিভিন্ন বিষয়ে রিসার্চ চালিয়ে যাওয়ার ব‍্যবস্থা করার কথা বলা হয়।

Your Opinion

We hate spam as much as you do