ইজরায়েল গুগল চুক্তি চাইনা,স্ট্যানফোর্ডে CEO সুন্দর পিচাই বিক্ষোভের মুখে
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুগ্লের সিইওকে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ ইজ়রায়েল সরকারের সঙ্গে গুগ্লের ‘প্রোজেক্ট নিম্বাস’ চুক্তি। এর ফলে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ও সামরিক বাহিনী গুগ্লের উন্নত এআই প্রযুক্তি এবং ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাবে। ইহুদি সরকারের সমালোচক ও মানবাধিকার কর্মীদের মতে, এই প্রজেক্টের উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ইজ়রায়েলি সামরিক বাহিনী প্যালেস্তাইনবাসীদের উপর নজরদারি এবং সামরিক অভিযান চালাবে।




















































































































































































































































































































































































































































































































































































































