মাত্র ১৫ বছর বয়সেই মালালা জঙ্গিদের নিশানায় পড়েছিলেন। পাকিস্তানে তালিবান শাসনের বিরোধিতা করায় স্কুল বাসের মধ্যেই গুলিতে তাঁকে ঝাঁঝরা করে দিয়েছিল তািলবানরা। মাথায় গুলি লাগলেও পরে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেয়েছিলেন তিনি। তারপর থেকে পাকিস্তানে পা রাখেননি মালালা। তিনি লন্ডনেই রয়েছে। সেখানেই রয়েছে তাঁর পরিবারও।
নোবেলজয়ী মালালার বিয়ে হল, অনাড়ম্বরে পাক ক্রিকেট কর্তা আসেরের জীবনসঙ্গী হলেন
ব্রিটেনের বার্মিংহামে এই বিয়ের অনুষ্ঠিত হয়। ২৪ বছর বয়সী এই শান্তিকামী কর্মী জানিয়েছেন, এই দিনটি তার জীবনের একটি মূল্যবান দিন।
অনাড়ম্বরে বিয়ে সারলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার টুইটে নিজের বিয়ের থবি পোস্ট করেন তিনি। আসের মালিককে বিয়ে করেছেন তিনি। ব্রিটেনের বার্মিংহামে ঘরোয়া পরিবেশেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতেই নিকাহ পর্ব সমাপ্ত হয়েছে বলে টুইটে লিখেছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাকে বিয়ে করলেন মালানা ইউসুফজাই। লন্ডনের বার্মিংহামে দুই পরিবারের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হল। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন নোবেলজয়ী। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছে। বিশেষ কাউকে জানতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। মাত্র ২৪ বছর বয়সেই বিয়ে করলেন তিনি। পাক ক্রিকেট বোর্ডের কর্তা আসের মালিককে বিয়ে করেছেন তিনি। টুইচে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলের কাছ থেকে আশির্বাদ প্রার্থনা করেছেন তিনি। নিরাপত্তার কারণেই গোটা অনুষ্ঠান গোপন রাখা হয়েছিল।
মাত্র ১৫ বছর বয়সেই মালালা জঙ্গিদের নিশানায় পড়েছিলেন। পাকিস্তানে তালিবান শাসনের বিরোধিতা করায় স্কুল বাসের মধ্যেই গুলিতে তাঁকে ঝাঁঝরা করে দিয়েছিল তািলবানরা। মাথায় গুলি লাগলেও পরে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেয়েছিলেন তিনি। তারপর থেকে পাকিস্তানে পা রাখেননি মালালা। তিনি লন্ডনেই রয়েছে। সেখানেই রয়েছে তাঁর পরিবারও। লন্ডনে থেকেই মানবাধিকার এবং সন্ত্রাসবাদের বিরোধিতায় কাজ করে চলেছেন তিনি। ২০১৭ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মালালাকে। তিনিই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী এখনও পর্যন্ত।
বিয়ের খবর টুইট করে জানানোর পর মালালাকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
কৈলাস সত্যার্থী তাঁর বৈবাহিক জীবন সুখের হোক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন। অ্যাপেলের সিইও টিম কুকও মালালাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের নতুন জীবন সুখের হোক বলে টুইটে লিখেছেন টিম। মালালার বাবাও মেয়ের বিয়ের ছবি টুইট করে লিখেছেন, আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন। নতুন জীবন শুরু করতে চলেছে আমাদের মেয়ে।
We hate spam as much as you do