Tranding

06:57 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / হাবড়ায়  তৃণমূলের সংযুক্ত মোর্চাদের ওপর বোমাবাজির অভিযোগ 

হাবড়ায়  তৃণমূলের সংযুক্ত মোর্চাদের ওপর বোমাবাজির অভিযোগ 

ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট  -এর প্রচার পতাকা লাগানোকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ । অভিযোগের তির তৃণমূল দিকে।

হাবড়ায়  তৃণমূলের সংযুক্ত মোর্চাদের ওপর বোমাবাজির অভিযোগ 

 হাবড়ায়  তৃণমূলের সংযুক্ত মোর্চাদের ওপর বোমাবাজির অভিযোগ 
ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট  -এর প্রচার পতাকা লাগানোকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ । অভিযোগের তির তৃণমূল দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা হাবরার  দক্ষিণ সরাই ইদগা পৃথিবা পঞ্চায়েত এলাকায়।
এলাকার থেকে জানা গিয়েছে, আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক বাধা দেন। তাঁদের বক্তব্য ছিল, বুথ এলাকার বাইরে গিয়ে কেন তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন? এই বিষয়টি নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয়। তা পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয়।
হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় শুরু হয় বোমাবাজি। তিন থেকে চার কর্মী আহত হয়েছেন। অভিযোগের তীর ওই এলাকার তৃণমূল কর্মীদের ওপর। আইএসএফ-এর তরফে হাবড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাসকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার মানুষ সন্ত্রস্ত হন। নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবী করছেন সাধারণ মানুষ ।

 

Your Opinion

We hate spam as much as you do