Tranding

12:12 AM - 19 Jun 2026

Home / Education / রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, এবছরের পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪%, কাউন্সেলিং শুরু কবে থেকে?

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, এবছরের পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪%, কাউন্সেলিং শুরু কবে থেকে?

বোর্ডের চেয়ারম্যান জানান, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে রেজিস্ট্রেশন করেছিলেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন, পরীক্ষা দিয়েছেন ৯৪ হাজার ৯০১। অর্থাৎ মোট রেজিস্ট্রেশনের প্রায় ৭৯ শতাংশ পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে ছেলেদের সংখ্যা ৬৭ হাজার ৩৭৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী রয়েছে ২৭ হাজার ৫২১ জন।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, এবছরের পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪%, কাউন্সেলিং শুরু কবে থেকে?

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, এবছরের পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪%, কাউন্সেলিং শুরু কবে থেকে?

18 June 2026

বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ । এদিন দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ডের (WBJEEB) চেয়ারম্যান গৌতম পাল। ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে। এরাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma) এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ধন্যবাদ জানান।

বোর্ডের চেয়ারম্যান জানান, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে রেজিস্ট্রেশন করেছিলেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন, পরীক্ষা দিয়েছেন ৯৪ হাজার ৯০১। অর্থাৎ মোট রেজিস্ট্রেশনের প্রায় ৭৯ শতাংশ পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে ছেলেদের সংখ্যা ৬৭ হাজার ৩৭৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী রয়েছে ২৭ হাজার ৫২১ জন।
তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন ২ জন।

এবছরের পরীক্ষায় মোট পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩ জন (৯৭.৭৪ শতাংশ)। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী রয়েছেন ৬৬ হাজার ৩৮৩ জন (৭১.৫৭ শতাংশ) এবং মেয়ে পরীক্ষার্থী হয়েছে ২৬ হাজার ৩৬৮ (২৮.৪৩ শতাংশ)। তৃতীয় লিঙ্গের দুই পরীক্ষার্থীই পাশ করেছেন। 

এক নজরে প্রথম দশ

প্রথম: শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক), নালন্দা অ্যাকাডেমি
দ্বিতীয়: সৌহৃদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর), বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
তৃতীয়: উমাং ভুট (রানিগঞ্জ), পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর
চতুর্থ: রাহুল কোনার (উত্তর ২৪ পরগনা, নিউটাউন), দিল্লি পাবলিক স্কুল
পঞ্চম: সর্বান ভট্টাচার্য (বীজপুর, কাঁচরাপাড়া), গার্ডেন হাই স্কুল (নদিয়া)
ষষ্ঠ: আরহা ভট্টাচার্য (পশ্চিম মেদিনীপুর), চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
সপ্তম: সৃজন শুর (শিবপুর, হাওড়া), সাউথ পয়েন্ট হাইস্কুল, বালিগঞ্জ
অষ্টম: মণীশ সেনাপতি (পশ্চিম মেদিনীপুর), মেদিনীপুর কলেজিয়েট স্কুল
নবম: সব্যসাচী লস্কর (সোনারপুর) বিডিএম ইন্টারন্যাশনাল, প্রতাপগড়
দশম: দেবজিৎ পাল (গড়িয়াহাট),  সাউথ পয়েন্ট হাইস্কুল, বালিগঞ্জ
কাউন্সেলিং শুরু কবে থেকে?

বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক বৈঠকেই জানান, যত দ্রুত সম্ভব কাউন্সেলিং শুরু করার চেষ্টা চলছে। অবশ্যই কিছু প্রক্রিয়া থাকে, সেগুলি মেনেই কাজ হবে। তবে সব ঠিক থাকলে চলতি মাসের ২৯ তারিখ থেকেই কাউন্সেলিং শুরু হতে পারে।

পরীক্ষার্থীরা বিকেল ৪টে থেকে নিজেদের র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। র‌্যাঙ্ক কার্ড পাওয়া যাবে বোর্ডের সরকারি ওয়েবসাইটে- www.wbjeeb.nic.in, www.wbjeeb.in

চলতি বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) হয়েছিল ২৪ মে। পরীক্ষাটি দু’টি পর্বে নেওয়া হয়। প্রথম পর্বে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের গণিত পরীক্ষা। এরপর দ্বিতীয় পর্বে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা নেওয়া হয়, যেখানে এই দুই বিষয়ে মোট ১০০ নম্বর বরাদ্দ ছিল।

Your Opinion

We hate spam as much as you do