এই সমাবেশে দাবি গুলি হল ২০২৫ সালের ঘোষিত সাধারণ জনগণের সাথে জাতভিত্তিক এবং আর্থসামাজিক সমীক্ষার কাজ অবিলম্বে শেষ করতে হবে। এবং তা জনগণের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি ক্ষেত্রে দলিতদের জন্য সংরক্ষণের আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করা চলবে না। সিডুইল কাস্ট সাবপ্লান কে অবিলম্বে আইনি পরিণত করতে হবে। ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্য, কেন্দ্রীয় সরকারের শূন্য পদে লোক নিয়োগ সঠিকভাবে চালু করা দরকার।
SC-STর অধিকারের দাবীতে সামাজিক ন্যায় মঞ্চের বারাসাত সমাবেশ ৬ই নভেম্বর
০৪ নভেম্বর ২০২৪
পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে বিভিন্ন দাবির ভিত্তিতে প্রচারা অভিযান কর্মসূচি গ্রহণ করা হলো। আগামী ৬ নভেম্বর বেলা দুটোয় বারাসাতে জেলা শাসকের কাছে ডেপুটেশন এবং কাছারি ময়দানে একটি জনসমাবেশের আহ্বান করা হয়েছে। এই সমাবেশে বক্তব্য রাখবেন প্রাক্তন সাংসদ ও সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সম্পাদক অলকেশ দাস, অধ্যাপক প্রীতি কুমার রায়, টগর মন্ডল, জেলার সম্পাদক কিশোর প্রামাণিক এবং আইনজীবী পরিমল মিস্ত্রি।
এই সমাবেশে দাবি গুলি হল ২০২৫ সালের ঘোষিত সাধারণ জনগণের সাথে জাতভিত্তিক এবং আর্থসামাজিক সমীক্ষার কাজ অবিলম্বে শেষ করতে হবে। এবং তা জনগণের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি ক্ষেত্রে দলিতদের জন্য সংরক্ষণের আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করা চলবে না। সিডুইল কাস্ট সাবপ্লান কে অবিলম্বে আইনি পরিণত করতে হবে। ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্য, কেন্দ্রীয় সরকারের শূন্য পদে লোক নিয়োগ সঠিকভাবে চালু করা দরকার। এনআরসির নামে মানুষকে ভয় দেখিয়ে এবং কাউকে কাউকে বি ক্যাটাগরির নাগরিক করে রাখবার ভয় দেখানো বন্ধ করতে হবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দাবি গুলি যা রেখেছেন তার মধ্যে ১০০ দিনের কাজকে ১৫০ দিনে পরিণত করার কথা বলা হয়েছে, আবাস যোজনায় প্রকৃত প্রয়োজন যার সে বঞ্চিত হচ্ছে এই বিষয়ে দৃষ্টি।
ইছামতি পদ্মা যমুনা অবিলম্বে সংস্কার করতে হবে এবং প্রান্তিক মানুষদের বাড়িঘর রক্ষা করতে হবে, ভাঙ্গনের হাত থেকে। বি আর আম্বেদকারের স্মৃতিকে সঠিকভাবে রক্ষা করবার জন্য এই দাবি পত্রে উল্লেখ করা হয়েছে । তপশিলি জাতি উপজাতিদের সঠিকভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করা দরকার।
We hate spam as much as you do