বেলঘরিয়ায় ১১ই জুন রক্তদান শিবির সংঘটিত হল। আজ থেকে প্রায় ৪৫ বছর আগেকার কথা। বেলঘরিয়ায় ছাত্রনেতা এসএফআই এর রঞ্জন গোস্বামী যতীনদাস নগরের পাশের রাস্তায় শহীদ হয়েছিলেন এই ১১ই জুন তারিখে ।
রক্তের চাহিদায় সাড়া দিয়ে বেলঘরিয়ায় শহীদ স্মরণে সিপিআইএমের রক্তদান শিবির ,
বর্তমান সময় রক্তের প্রয়োজনীয়তা প্রশ্নাতীত । এই সময় গোটা রাজ্যে রেড ভল্যান্টিয়ার নামে চিকিত্সা পরিষেবা দান রত সিপিএমের ছাত্র যুব কর্মীরা সকলের নজর কেড়েছেন। এই সময় শ্রমজীবী ক্যান্টিন, সেফ হোম সহ রক্তদান শিবির পরিচালনা এক মানবিক কর্তব্য ।
বেলঘরিয়ায় ১১ই জুন রক্তদান শিবির সংঘটিত হল।
আজ থেকে প্রায় ৪৫ বছর আগেকার কথা।
বেলঘরিয়ায় ছাত্রনেতা এসএফআই এর রঞ্জন গোস্বামী যতীনদাস নগরের পাশের রাস্তায় শহীদ হয়েছিলেন এই ১১ই জুন তারিখে । বেলঘরিয়ার বিশিষ্ট সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী
রাধিকা রঞ্জন বন্দ্যোপাধ্যায় ঐ পথ দিয়ে রঞ্জনের সাথে যাচ্ছিলেন । শোনা যায় দুষ্কৃতীরা তাকে গুলি করতে গিয়ে রঞ্জন গোস্বামীর বুকে লাগে। হাসপাতালে বিরল ও নেগেটিভ গ্রুপের রক্ত হওয়ার ফলে অবিরল রক্তপাতে রঞ্জনের মৃত্যু হয়। তখনকার সময়ে এই দুষ্কৃতীরা কংগ্রেসের আশ্রিত ছিল জানা যায় ।
সেই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএমের রাজ্যের নেতা পলাশ দাশ রাজ্যের শ্রমিক নেতা সুভাষ মুখার্জি, প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য , প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, বাম যুব আন্দোলনের রাজ্য নেতা সায়নদীপ মিত্র এবং এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট চিকিত্সকরা।
We hate spam as much as you do