Tranding

01:44 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / SFI উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বিমান বসু

SFI উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বিমান বসু

বিমানবাবু বললেন যে গুয়েভারা এমন একজন ব্যক্তি যিনি কোনদিন সমঝোতা করেননি। যদিও চে গুয়েভারার ছবি এখন সার্বজনীন। বিমানবাবু ভারতের ছাত্র ফেডারেশনের সম্মেলনের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন সরকারের উচিত শিক্ষা হাতে জিডিপির ১০ শতাংশ ব্যয় করা। কিন্তু বর্তমান সরকার তা করছে না

SFI উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বিমান বসু

SFI উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বিমান বসু 

১৮ই জানুয়ারি ২০২৪

বৃষ্টিমুখর ও হাড় কাপানো ঠান্ডায় এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বারাসাতের সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিমান বসু। যিনি এখন বামফ্রন্টের চেয়ারম্যান। বিমান বসুকে সংবর্ধিত করলেন এলাকার বামপন্থী কর্মীরা, চেগুয়েভার একটি ছবি দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছে। বিমানবাবু বললেন যে গুয়েভারা এমন একজন ব্যক্তি যিনি কোনদিন সমঝোতা করেননি। যদিও চে গুয়েভারার ছবি এখন সার্বজনীন। বিমানবাবু ভারতের ছাত্র ফেডারেশনের সম্মেলনের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন সরকারের উচিত শিক্ষা হাতে জিডিপির ১০ শতাংশ ব্যয় করা।  কিন্তু বর্তমান সরকার তা করছে না বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি বেশ একটা গোলমেলে এবং তা সার্বজনীন শিক্ষার ক্ষেত্রে সহায়ক নয় এ কথা উল্লেখ করেন বিমান বসু।
 এই সভায় ভারতের ছাত্র ফেডারেশনের নেতা ডাক্তার দীপ্তজিৎ দাস সভাপতিত্ব করেন সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক আকাশ কর বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশনের এই সম্মেলন গত ১৭ই জানুয়ারি শুরু হয়েছে শেষ হবে ১৯শে জানুয়ারি। 

Your Opinion

We hate spam as much as you do