এতদিন বসিরহাট পৌরসভা এলাকায় মহিলাদের দ্বারা গঠিত এই উইনার্স টিম কাজ করতো। এদিন থেকে বসিরহাট,বাদুড়িয়া,টাকী পৌরসভা এলাকা ছাড়াও গ্রামীণ অংশে মহিলাদের সুরক্ষায় কাজ করবে এই উইনার্স টিম। পরবর্তীতে ধাপে ধাপে বসিরহাট পুলিশ জেলার অন্যান্য থানা এলাকায় এই উইনার্স টিম গঠন করা হবে বলে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। তিনি এও জানান একটি হেল্পলাইন চালু করা হয়েছে।যার নম্বর ৭৫৮৫৯০৩৮৮৫ ।
বসিরহাটে নারী সুরক্ষায় পিঙ্ক মোবাইল চালু মঙ্গলবার থেকে
২রা অক্টোবর ২০২৪
বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে মূলত নারী সুরক্ষায় পিঙ্ক মোবাইল চালু হলো মঙ্গলবার থেকে। আগে বসিরহাট শহরে চালু ছিল এই পিঙ্ক মোবাইলে যুক্ত উইনার্স টিম। এদিন বসিরহাট পুলিশ জেলার সদর দপ্তর থেকে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখার্জি, বসিরহাট পুলিশ জেলার সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সহ অন্যান্য আধিকারিক।
এতদিন বসিরহাট পৌরসভা এলাকায় মহিলাদের দ্বারা গঠিত এই উইনার্স টিম কাজ করতো। এদিন থেকে বসিরহাট,বাদুড়িয়া,টাকী পৌরসভা এলাকা ছাড়াও গ্রামীণ অংশে মহিলাদের সুরক্ষায় কাজ করবে এই উইনার্স টিম। পরবর্তীতে ধাপে ধাপে বসিরহাট পুলিশ জেলার অন্যান্য থানা এলাকায় এই উইনার্স টিম গঠন করা হবে বলে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। তিনি এও জানান একটি হেল্পলাইন চালু করা হয়েছে।যার নম্বর ৭৫৮৫৯০৩৮৮৫ ।
কোন অভিযোগ এলে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম থেকে তা পরিচালিত হবে। সাথে সাথে খবর চলে যাবে এই পিঙ্ক মোবাইল টিমের কাছে। এবং তারা ঘটনাস্থল পৌঁছে যা যা তার যাবতীয় আইনী পদক্ষেপ নেবে।
আরো চালু হবে পিংক মোবাইল।
We hate spam as much as you do