বিশ্বকাপ ২০২৬, ফ্রান্সের এমবাপ্পের ২গোল, সর্বোচ্চ রেকর্ড ছুঁতে মাত্র ২ গোল বাকি
উল্লেখ্য, এটাই মেসির ষষ্ঠ বিশ্বকাপ (Lionel Messi)। এই কীর্তি গড়া প্রথম ফুটবলারও তিনি। সেই ম্যাচেই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৬-তে নিয়ে গেলেন আর্জেন্তাইন মহাতারকা। স্পর্শ করলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও (Lionel Messi Record)!
২০১০ সালের মহারণে কার্লোস দুঙ্গা সকলকে বিস্মিত করে রোনাল্ডিনহোকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন। সেবার লুইস ফ্যাবিয়ানোর দুরন্ত ফর্ম ও মূলত কাকা - রবীনহো জুটির দৌলতে শেষ চারের টিকিট জোগাড় করতে সমর্থ হন তাঁরা। স্নাইডারের জোড়া গোলে আরও একবার অশ্রুসিক্ত নয়নে সফর শেষ করেন মাইকনরা।
দাপট দেখিয়ে জয় ভারতের এদিন ১৮ রানের মধ্যে শেফালি ভার্মা (Shafali Verma) ও জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, সেই অবস্থা থেকে স্মৃতি ও হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) লড়াইয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল
বিতর্কের শুরুটা অবশ্যই ইরান- আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে। একটা সময় ইরানকে বিশ্বকাপ খেলতে দেওয়া হবে কিনা সেটা নিয়েই সংশয় ছিল। পরে ইরানকে খেলার অনুমতি দিলেও ভিসা পাননি বহু সাপোর্ট স্টাফ। এমনকী ভিসা দেওয়া হয়নি ইরান ফুটবল কর্তাদেরও। ফুটবলারদেরও মাত্র ২৪ ঘণ্টার ভিসা দেওয়া হয়েছে। ম্যাচের দিন সকালে আমেরিকায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের ফিরতে হবে মেক্সিকোতে। এমনকী রাতারাতি টিকিট বাতিল হয়েছে ইরান সমর্থকদেরও।
বিহারের সমস্তিপুরে ২০১১ সালে জন্ম বৈভব সূর্যবংশীর। বিহারের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর ২০২৫ সালে আইপিএলে সুযোগ পায় সে। নিজের প্রথম আইপিএল মরশুমেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরানের ইনিংস খেলে বিহারের 'বিস্ময় বালক'।
ভারতের রেসলিং ফেডারেশনের (WFI) সাথে কুস্তিগীর ভিনেশ ফোগাটের সংঘাত মূলত শুরু হয় ২০২৩ সালে, যখন তিনি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে আন্দোলন করেছিলেন। সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে বেশ কয়েকটি কারণে।
অবসান হলো দীর্ঘ দুই দশকের ট্রফি খরা আর যন্ত্রণার। যুবভারতী থেকে কিশোর ভারতী, কলকাতার গগনবিদারী ‘ইস্টবেঙ্গল... ইস্টবেঙ্গল’ চিৎকারে ইতিহাস ছুঁল লাল-হলুদ ব্রিগেড। সমস্ত জল্পনা, সমস্ত গাণিতিক হিসাব-নিকাশ একপাশে সরিয়ে রেখে ভারতের নতুন ফুটবল চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করল ইস্টবেঙ্গল এফসি। শুধু জেতা নয়, প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন হয়ে মশাল-বাহিনী প্রমাণ করে দিল, ট্রফিটি তাদের ঘরে আসাই এবার সবচেয়ে বেশি পাওনা ও যোগ্য বিচার ছিল। ২২ বছর পর জাতীয় স্তরের লিগে শ্রেষ্ঠত্বের শিরোপা পুনরুদ্ধার করার পর এই জয় এখন ভারতীয় ফুটবলের লোকগাথার অংশ।
বৈভবের মতোই খেলছিলেন জুরেলও। যশস্বী জয়সওয়াল (১৩) আউট হওয়ার পর নেমেছিলেন তিনি। কিন্তু আগ্রাসনে টেক্কা দিচ্ছিলেন বৈভবকে। অভিনন্দনের দ্বিতীয় ওভারে নেন ২৪ রান। পাওয়ার প্লে-র মধ্যেই রাজস্থান ৯৭ রান উঠে যায়। বেঙ্গালুরু সমর্থকেরা তত ক্ষণে হারের প্রহর গুণতে শুরু করে দিয়েছেন।
সঞ্জু স্যামসনের ৪৬ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস, যার মধ্যে পাঁচটি চার এবং আটটি ছক্কা ছিল, ভারতকে ২৫৫/৫ এর বিশাল রানে নিয়ে যায় - যা T20 টুর্নামেন্টের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বকাপে কোনও দলের করা সর্বোচ্চ সংগ্রহ - এর আগে তাদের বোলাররা পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ডকে ভেঙে দিয়ে একটি বিশাল জয় নিশ্চিত করে, কারণ সফরকারী দল ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের দেওয়া পাহাড়প্রমাণ ২৫৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৩ রান তুলে ফেলল ইংল্যান্ড। এরপর নিজের প্রথম ওভারের প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়া তুলে নিলেন ফিল সল্টকে। কভারে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি অক্ষর প্যাটেল। ৫ রানে ফিরলেন ইংলিশ ওপেনার। তবে ইংল্যান্ডের রানের গতি কমেনি।
এ বছরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারতের সঙ্গে এই টুর্নামেন্টের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলতে ভারতের মাটিতে আসবে না বলে বেঁকে বসেছে। মুস্তাফিজুরকে কেকেআর টিম থেকে রিলিজ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। জরুরি বৈঠক করে বিসিবি বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে একপ্রকার বিসিসিআইয়ের সঙ্গে 'বদলা' নিতে চাইছে। বিসিবির সাফ কথা, তাদের দাবি না মানা হলে কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ টিম। এই নিয়ে বিসিবি বিবৃতিও দিয়েছে।
সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তাঁর হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখাই যায়নি।
রিচা জানিয়েছেন, নিজেদের সেরাটা দেওয়ার পণ করেই নেমেছিলেন তাঁরা। তাঁর কথায়, “সকলে একটাই কথা বলেছিলাম, এটাই প্রতিযোগিতার শেষ দিন। নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে। নিজের শরীর, শক্তির শেষ বিন্দু সমর্পণ করতে হবে। একে অপরের জন্য খেলব আমরা। সব উজাড় করে দাও, এটাই ছিল আসল মন্ত্র।”
ভারতের ধারাবাহিক ফিল্ডিং, নির্দিষ্ট জায়গায় বল রাখা, এবং বোলারদের পরিকল্পিত আক্রমণে দক্ষিণ আফ্রিকা কোনও সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের মেয়েরা দাপুটে জয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ ঘরে তোলে।
ম্যাচ শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেন, "খুব গর্বিত । নিজেকে প্রকাশ করার ভাষা আমার কাছে নেই । দারুণ লাগছে, এবার আমরা সেই সীমা অতিক্রম করেছি যার জন্য আমরা এত বছর ধরে কাজ করে আসছি ৷ আরও একটি খেলা বাকি । আজ, আমরা সবাই ভালো খেলেছি, ফলাফল নিয়ে খুশি । তবে আমরা ইতিমধ্যেই পরবর্তী খেলা সম্পর্কে কথা বলতে শুরু করেছি ৷ যার মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা মনোযোগী এবং বিশ্বকাপ জিততে কতটা আগ্রহী । ঘরের মাঠে বিশ্বকাপ খেলা বিশেষ ৷ আমরা আমাদের সমর্থক এবং পরিবারকে সেরাটা ফিরিয়ে দিতে চাই । আরও একটি খেলা বাকি আছে এবং আমরা আমাদের সেরাটা দেব ।"
পুরুষদের এশিয়া কাপ থেকে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টানা চার রবিবার বাইশগজে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। রেজাল্ট অবশ্যই ভারতের পক্ষে। এশিয়া কাপের গ্রুপ ও সুপার ফোর পর্বে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। তবে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বার মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। টস কান্ডে ভারতের হার। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
গ্রুপ পর্যায়ের পর এবার ফাইনাল। এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তোলে ফেলে পাকিস্তান। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যান পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই সিদ্ধান্তই কাল হয়ে যায়। প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল। এরপর শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৩৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই করার চেষ্টা করে।
জেসমিনের মতো মীনাক্ষীও সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে হারিয়ে। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের নাজ়িম কিজ়াইবে। গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে মীনাক্ষী হারিয়েছেন ৪-১ ব্যবধানে। ভারতীয় বক্সারের আগ্রাসী মেজাজের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি কিজ়াইবে। ভারতের দশম মহিলা বক্সার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী।
গ্রুপ A-র প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচে কয়েন টস করেন সূর্যকুমার যাদব। বিপক্ষের অধিনায়ক মহম্মদ ওয়াসিম টেইল করেন ও পড়ে হেড। জিতে যান সূর্যকুমার যাদব। তিনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শেষবার চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার টস জিতেছিল, সেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে। তার পর এ দিন টস জিতল। এর মাঝে টি-টোয়েন্টি, ODI ও টেস্ট মিলিয়ে ভারত খেলেছে ১৫টা ম্যাচ।
মিনিট দুয়েক পরই মেসির আরেকটি চোখধাঁধানো গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। মিয়ামি অধিনায়ক বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান পরপর দুজনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে গোল করেন। তার উল্লাস দেখে বোঝা যাচ্ছিল, নিজেও কতটা তৃপ্ত তিনি।
আজ মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠক করেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। তার আগে সৃঞ্জয় বসু সচিব পদে মনোনয়ন জমা দেন। দেবাশিস দত্ত মনোনয়ন জমা না দিলেও তিনি সভাপতি পদে বসতে পারেন বলে খবর। সাংবাদিক বৈঠকে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু জানান, তাঁরা দু'জনে মিলে একটি প্যানেল তৈরি করে সেটা জমা দিয়েছেন। দেবাশিস দত্ত বলেন, ‘আমার কাছে খবর আছে আরও একটা গোষ্ঠী মনোনয়ন জমা দেবে।’
২০২৫ সালের আইপিএল ফাইনালের পর, একটি পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলগুলির উপর টাকার বৃষ্টি হয়। এছাড়াও, টুর্নামেন্টে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের পুরষ্কার দেওয়া হয়। জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ কোটি টাকা এবং রানার-আপ পঞ্জাব কিংস ১২.৫০ কোটি টাকা পেয়েছে।
ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার কাকে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে কোনও কষ্ট হয়নি। বৈভব জানান, "এটা অসাধারণ অনুভূতি। নিজের তৃতীয় আইপিএল ইনিংস খেলতে নেমে প্রথম আইপিএল শতরান হাঁকাতে পারলাম। গত ৩-৪ মাসে যা অনুশীলন করেছি। তার ফল এখন পাচ্ছি। আমি মাঠে সম্পর্কে বেশি কিছু ভাবি না। শুধু বল দেখে মারার চেষ্টা করি। আশা করি এই ছন্দ ধরে রাখতে পারব আগামীতেও।"
রবিবার ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেন কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর তিনিই দলকে টানলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান করে ফেললেন তিনি। ভারতীয় হিসাবে এই কীর্তি প্রথম গড়লেন তিনি। টি-টোয়েন্টিতে এখন কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান।
কলকাতার হয়ে সর্বোচ্চ রান অঙ্গকৃষ রঘুবংশীর। ১৬ বলে ২৬ করেন তিনি। শেষে নেমে রামনদীপ করেন ১২ বলে ২২ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়ে মনীশ পাণ্ডে করেন ১৯ রান। তবে অশ্বিনীর দাপটে ম্লান সকলেই। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকেই নিলেন ৪ উইকেট
২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা। গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। আর সেই সঙ্গে আট বছর পর মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ভারত।
অবশেষে ইনজুরি টাইমে দিমিত্রি পেত্রাতোসের গোল। আর কোনও অঙ্ক নয়। মোহনবাগান লিগ শিল্ড ধরে রাখল। আইএসএলে টানা দু-বার লিগ শিল্ড জয়ের ইতিহাস মোহনবাগানের। এর আগে কোনও টিমের এই কৃতিত্ব ছিল না।
শুভমান বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ান ডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।
ভারতীয় খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছিল। তারা কিছুক্ষণ পরপরই উইকেট হারিয়েছে। তার মধ্যেই মাইক ভ্যান ভুর্স্ট ১৮ বলে ২৩ রান করেছেন। জেমা বোথা ১৪ বলে করেছেন ১৬ রান। ফে কাউলিং ২০ বলে ১৫ রান করেছেন। যার ফলে, দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের মত রান ভারতের সামনে রাখতে পেরেছে। না-হলে অনূর্ধ্ব-১৯ প্রোটিয়া মহিলা দলের অবস্থা আরও খারাপ হয়ে যেত।
অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।”
গঙ্গাসাগর মেলার কারণে নিরাপত্তা দেওয়া যাবে না, জানিয়ে দিয়েছিল বিধাননগর পুলিশ। সে কারণেই শেষ মুহূর্তে বড় ম্যাচ সরানো হয় গুয়াহাটিতে। ধারে ভারে সব দিক থেকেই এগিয়ে ছিল মোহনবাগান। এই ম্যাচের আগে আইএসএলে ৯ বার মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এর মধ্যে আটবারই জিতেছিল মোহনবাগান। একটি ম্যাচ ড্র হয়েছিল। আইএসএলে দশম সাক্ষাতে নবম জয় সবুজ মেরুনের।
৫৩৩ রানের বিশাল টার্গেট নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু একবারেই মাথা তোলার সুযোগ দেননি ভারতের বোলাররা। হতাশাজনক পারফরম্যান্স অজ়িদের। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট খুইয়ে বসে তারা। ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স। মাত্র ১ রানে ২ টি উইকেট নিয়েছেন বুমরা। সিরাজের ঝুলিতে গিয়েছে আর একটি উইকেট। সবমিলিয়ে বেহাল অবস্থায় অজ়িরা। ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা।
আগের বসুন্ধরা কিংস ম্যাচের মতোই এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের নেজমেহ-র বিরুদ্ধেও ৩-২ গোলে জয় পেল লাল-হলুদ। ইস্টবেঙ্গল এফসি গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের ক্ষেত্রেই এ বার বলা হচ্ছে, আক্রমণ ভাগ খুবই ভালো, কিন্তু ডিফেন্সে ভুগতে হবে। গত কাল আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান। ২-০ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম মোহনবাগানের। শেষ অবধি ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়। ইস্টবেঙ্গলের শুরুটা হল হার দিয়ে। ম্যাচের ২৫ মিনিটে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন বিনিথ ভেঙ্কটেশ।
নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এই প্রধান। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যালকাটা কাস্টমস ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় মশাল ব্রিগেড
প্রাক্তন কেকেআর ব্যাটার আকাশ আরও বলেছেন, 'যে কোনও কিছুই ঘটতে পারে। কিন্তু, আমি মনে করি না রোহিতকে মুম্বইয়ে ধরে রাখা হবে। আমার কাছে কোনও তথ্য নেই। কিন্তু, আমি মনে করি রোহিতকে সম্ভবত ছেড়ে দেওয়া হবে। ও হয়তো ট্রেড উইন্ডোতে কোনও দলে যেতে পারে। এটা একটা সম্ভাবনা। আবার ওকে নিলামে উঠতেও দেখা যেতে পারে।'
এই দুজনেই কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ও বিজেপি দলীয় সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁরা মেয়ে কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। তবু ব্রিজভূষণের বিরুদ্ধে বিজেপি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। অবশ্য লোকসভা ভোটে তাঁর বদলে টিকিট দেওয়া হয়েছিল তাঁর ছেলেকে।
নর্থ চ্যানেল পার করতে সায়নী সময় নিলেন ১৩ ঘন্টা ২২ মিনিট। শনিবার ভোর ৩টের সময় সেই খবর এসে পৌঁছয় কালনার বাড়িতে। তার পর থেকেই খুশির হাওয়ায় ভাসছে তাঁর পরিবার। বিভিন্ন বাধা পেরিয়ে প্রায় ৪৮ কিলোমিটার সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে দেশের পতাকা তোলেন সায়নী।
নর্থ চ্যানেল পার করতে সায়নী সময় নিলেন ১৩ ঘন্টা ২২ মিনিট। শনিবার ভোর ৩টের সময় সেই খবর এসে পৌঁছয় কালনার বাড়িতে। তার পর থেকেই খুশির হাওয়ায় ভাসছে তাঁর পরিবার। বিভিন্ন বাধা পেরিয়ে প্রায় ৪৮ কিলোমিটার সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে দেশের পতাকা তোলেন সায়নী।
পাঁচ বছর বয়সে, তিনি ক্যালিপার পরতে শুরু করেছিলেন এবং আট বছর ধরে পরতেন। তার বেঁচে থাকার বিষয়ে অনেকের সন্দেহ থাকা সত্ত্বেও, প্রীতি একজন যোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছিল, জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতি অতিক্রম করে এবং অবিশ্বাস্য শক্তি এবং স্থিতিস্থাপকতার সাথে প্রদর্শন করে বিজয়ী হয়ে ওঠে।
বৃহস্পতিবার বিকেলে ৫৭ কেজি বিভাগে সোনা জেতে নেহা। জাপানের সো সুতসুইকে হারায় ১০-০ পয়েন্টে। এক ওয়েবসাইটে বলেছে, “আমার কাছে এই সোনা বিরাট ব্যাপার। বিনেশ দিদি এবং সকল মহিলা কুস্তিগিরকে এই পদক উৎসর্গ করছি। বিনেশ দিদি আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এই পদক বালালি গ্রাম এবং ভারতের আরও অনেক মহিলা কুস্তিগিরকে অনুপ্রেরণা জোগাবে।”
ফুটবলারদের ব্যক্তিগত ইচ্ছেকে সম্মান জানিয়েছে ইস্টবেঙ্গল। মহমেডান কর্তা জানিয়েছেন, ফুটবলারদের উচিত ছিল তাদের জানানো। এ দিন অবশ্য তিন প্রধানের এক সুর। ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় ফেরানো হোক।
আর জি কর কাণ্ডের জেরে সেই ডার্বি ম্যাচই(Durby Match) বাতিল করে দেওয়া হল। ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলই পাচ্ছে ১ পয়েন্ট করে। প্রতিযোগিতায় গ্রুপগুলির যা পয়েন্ট তালিকায় অবস্থা তাতে দু’দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। তবে এই ডার্বি যুদ্ধ না হওয়ায় দুই দলের সমর্থকেরাই রীতিমত হতাশ হয়ে পড়েছেন। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দীর্ঘ শুনানি হয়েছে ভিনেশের আবেদন নিয়ে। ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভিনেশ মামলার রায় বেরিয়ে যাবে শনিবারই। কারণ ক্রীড়া আদালতের তরফেও জানানো হয়েছিল যে অলিম্পিক শেষ হওয়ার আগেই তারকা কুস্তিগিরের পদক পাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রবিবারে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে।
এদিন শুরু থেকেই ভারত কিছুটা ফেভারিট হিসেবেই নেমেছিল ব্রোঞ্জের লড়াইয়ে। সকালেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃখের খবর ছিল বিনেশের অবসরের খবর প্রকাশ্যে আসা। কিন্তু সময় যত এগল ততই প্রথমে কুস্তিতে আমনের সেমিতে পৌঁছানো ও পরে হকিতে এবার ব্রোঞ্জ জয় স্পেনকে হারিয়ে।
ভারতীয় বক্সার বিজেন্দর জানান, বক্সিংয়ের ক্ষেত্রে যজি কোনও বক্সারের ওজন বেড়ে যায়, সেক্ষেত্রে তাঁদের ওজন কমানোর সুযোগ দেওয়া হয়। স্টিম বাথ, দৌড়ানো, ঘাম ঝরানোর মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করা হয়। এ বার প্রশ্ন হল, বিনেশ কি আদৌ ফাইনালে নামতে পারবেন? বিজেন্দর বলেন, ‘ভারত থেকে যে টিম প্যারিস অলিম্পিকে গিয়েছে, তাঁরা যদি আইওসির সঙ্গে কথা বলে, যদি একটা স্ট্রং ডিসিশন নিতে পারে তা হলে ওর ফাইনালে নামা সম্ভব। যেখানে ভারতের এক মেয়ের সঙ্গে চিটিং হচ্ছে, সেখানে তো লড়াই করতে হবে। আমার জীবনে আগে কখনও এমন অ্যাথলিট দেখিনি যাঁকে ফাইনালের আগে বাতিল করা হয়েছে
টোকিও অলিম্পিকের সময় পিস্তলের সমস্যা আটকে দিয়েছিল মানুকে। এবার সেই সমস্ত বাধা কাটিয়ে কোরিয়ান দুই শ্যুটারের পিছনে ব্রোঞ্জ জয় সম্পন্ন করেন। নয়বারের বিশ্বকাপের পদকজয়ী তারকার হাত ধরেই ভারত এবার পদক প্রাপকদের তালিকায় নাম লেখাল। শ্যুটিংয়ের পঞ্চম ভারতীয় হিসাবে পদকজয় করলেন তিনি।
টোকিও অলিম্পিকের সময় পিস্তলের সমস্যা আটকে দিয়েছিল মানুকে। এবার সেই সমস্ত বাধা কাটিয়ে কোরিয়ান দুই শ্যুটারের পিছনে ব্রোঞ্জ জয় সম্পন্ন করেন। নয়বারের বিশ্বকাপের পদকজয়ী তারকার হাত ধরেই ভারত এবার পদক প্রাপকদের তালিকায় নাম লেখাল। শ্যুটিংয়ের পঞ্চম ভারতীয় হিসাবে পদকজয় করলেন তিনি।
একাধিক কারণ উঠে আসছে বঙ্গ কন্যার বাদ পড়ার জন্য। হতে পারে টেকনিক্যাল সমস্যায় আভার নাম বাদ পড়েছে। এরপাশাপাশি চোট আঘাতের সমস্যা বা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারার জন্যও তাঁর নাম বাদ যেতে পারে। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে থাকতে পারেন তিনি। সেই কারণে তাঁর নাম বাতিল হয়েছে। জেনেটিক ইস্যুর জন্য আভাকে হয়তো খেলার অনুমতি দেয়নি বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা।
সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে কলম্বোতে শুরু হতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে এই ক্ষতি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। যদিও বিষয়টি বার্ষিক সাধারণ সভার (এজিএম) নয় দফা এজেন্ডার অংশ নয়। তবুও, প্রতিবেদনে বলা হয়েছে যে বিষয়টি একটি ‘ইভেন্ট-পরবর্তী রিপোর্ট’ হিসেবে আলোচনা করা হবে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচ হয়েছে। এছাড়াও টি২০ বিশ্বকাপের একটি বড় অংশ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে।
কলকাতা ফুটবল লিগে চরম লজ্জার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর। তবে ভবানীপুরের থেকে একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল।
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay)। কিন্তু বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়) খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই দুই শিবিরের লড়াই ছিল টানটান। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া।
কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনার দৈনিক ওলের শিরোনাম, ‘‘ব্রাজিলের অন্যতম বাজে জে পারফরর্ম্যান্সের একটি’’। কোপা শুরুর আগে রোনালদিনহো মজা করে বলেছিলেন, ‘‘এই ব্রাজিলের কোনও ম্যাচ দেখবেন না।’’ সেটা নিয়েও ট্রল করেছে ওলে।
পুরো বিশ্বকাপে স্পিনারদের দাপট ছিল। যারজন্য ভারত তিন স্পিনার খেলিয়েছে বিশ্বকাপের সুপার এইট থেকে শুরু করে ফাইনাল। তবে ফাইনালে ছবিটা বদলে গিয়েছে। ভারতের তিন স্পিনারই রান আটকে রাখতে ব্যর্থ হলেন। অতিরিক্ত রান দিলেন সবাই। কিন্তু মুশকিল আসান করলেন জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন পেস বিভাগ। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা অক্ষর এক ওভারে খরচ করেন ২৪ রান। এখান থেকে শেষ ৫ ওভারে অর্থাৎ ৩০ বলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। হেনরিখ ক্লাসেনের সঙ্গে ক্রিজে ছিলেন ডেভিড মিলার। দলের হাতে ছিল ৬ উইকেট।
ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গতবারের রানার্সআপরা।হ্যারি কেইনের গোলে শুরুতে লিড নিলেও খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশরা।প্রথমার্ধেই ড্যানিশদের সমতায় ফেরায় ড্যানিশরা।
বৃহস্পতিবার রাতে আরও এক বার মুখোমুখি হন বাবর এবং সৌরভ। সেই ম্যাচে বাবর ৪৩ বলে ৪৪ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। বাঁহাতি পেসার সৌরভ জেতালেন দলকে। আমেরিকার জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। সুপার ওভারে ১৩ রান দিয়ে নেন একটি। তাতেই ম্যাচ জিতে নেয় আমেরিকা।
সুনীলও এই ম্যাচের আগে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। খেলা শেষে আরও ভেঙে পড়েন। সতীর্থরা চোখে জল অবস্থায় তাঁকে জড়িয়ে ধরছিলেন। এই ম্যাচে আইএফএ সুনীলকে সংবর্ধনা জানায়। কিন্তু সবটাই ভাল হতো, যদি ভারত এই ম্যাচে কুয়েতকে হারাত।
উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত মহিলাদের এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকে ভল্ট বিভাগে চ্যাম্পিয়ন হলেন রিও অলিম্পিকে ইতিহাস গড়ে চতুর্থ হওয়া দীপা। ভল্টে দীপার স্কোর দাঁড়ায় ১৩.৫৬৬। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে উত্তর কোরিয়ার দুই জিমন্যাস্ট কিমং সং ইউন ও জো কিয়ন বোল। আরও পড়ুন-একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মালিক সাকিব
ঝমঝমিয়ে বৃষ্টি নামল চেন্নাইয়ে। তার জেরে আইপিএল ফাইনালের আগেরদিন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্র্যাকটিস বাতিল হয়ে গেল। শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চিপকে অনুশীলন করার কথা ছিল কেকেআরের। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য সন্ধ্যায় প্র্যাকটিস করতে না পারায় আজ মাঠে নামতে মুখিয়ে ছিলেন নাইটরা। কিন্তু বৃষ্টির জেরে সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল।
৮ জুলাই মানে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। বাংলা নির্দিষ্ট সময়ে বর্ষা আসে জুন মাসের মাঝামাঝি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট হবে অর্থাৎ ভরা বর্ষাতেই। আর আগের বারের মতো এ বছরও এক দফাতেই হবে রাজ্যের ২২টি জেলার পঞ্চায়েত ভোট।
১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সম্পূর্ণ প্রণালীটি আবিষ্কার করেন এবং তার নামে এই প্রণালীর নামকরণ করা হয়। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা খুবই কঠিন। ইংলিশ চ্যানেল জয়ী সায়নী এবার কুক প্রণালী জয়ী।
বোর্ডে ১৭৭ রানের টার্গেট। শুরুটা দুর্দান্ত প্রয়োজন ছিল। বিরাট কোহলির ফেস করা দ্বিতীয় বলেই আতঙ্ক। দ্বিতীয় বলেই স্লিপে বিরাটের ক্যাচ ফসকেছিলেন জনি বেয়ারস্টো। সেটি বাউন্ডারি হয়। এরপর আর রোখা যায়নি বিরাটকে। বাকিটা নিখুঁত ইনিংস। যদিও তাঁর আক্ষেপ মেটার নয়। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বিরাট। চেজমাস্টারের কাছে যা বড় আক্ষেপ হওয়ারই কথা। ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি কেরিয়ারে ৯২তম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০-এর বেশি স্কোরের নিরিখে তৃতীয় স্থানে বিরাট।
এমন অবস্থায় মুম্বইয়ের ড্রেসিংরুমে হার্দিকের সঙ্গে রোহিতের সম্পর্কের সমীকরণ নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। আম্বাতি রাইডু সরাসরি রোহিতকে মুম্বই ছেড়ে সিএসকেতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিএসকেতে ধোনির উত্তরসূরি হতে পারেন রোহিত, বলেছেন রাইডু।
ভারত এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় হাসিল হয়েছে, ২টি তে হার ও ১টি টেস্ট ড্র হয়েছে। পক্ষান্তরে বাজ বল আমদানি করেও কাজের কাজ করতে পারছেন না ম্যাক’কালামের ছেলেরা। মাত্র ৩টি জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব ক্রিকেটের হেভি ওয়েটদের। অন্যদিকে মাত্র ৪টি টেস্ট খেলেই ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ড্র করেছে। এই ব্যাপারে শাস্ত্রী বলেন, ‘কোহলি টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়েছিল। ও এই ব্যাপারে রীতিমতো আবেগপ্রবণ। আর, দুর্দান্ত কিছু করে দেখাতে ছটফট করত। যা আমার চিন্তাধারার সঙ্গে খাপ খায়। আপনি যখন অস্ট্রেলিয়া বা পাকিস্তানে খেলবেন, তখন আপনার কাছে অবশ্যই পেস বোলারদের একটি ফোর্স থাকতে হবে। কোনও অভিযোগ, কোনও অজুহাত এসব ক্ষেত্রে খাটে না।’
ডিআরএস প্রযুক্তিতে দেখা যায় ইমপ্যাক্ট লাইনেও বল থাকা সত্ত্বেও বলের গতিপথ লেগ স্ট্যাম্পের অভিমুখে ছিল। তবে তা স্বত্ত্বেও তৃতীয় আম্পায়ার আউটের সঙ্কেত দেন। এর পরেই অসন্তুষ্ট বেন স্টোকস ম্যাচের পর বলে দেন, “খেলায় প্রযুক্তির ব্যবহার সবসময় থাকবেই। প্রত্যেকেই জানে, এটা কখনই ১০০ শতাংশ নির্ভুল হওয়া সম্ভব নয়। এই কারণেই আম্পায়ারের কল চূড়ান্ত নির্ণায়ক হয়েছে। যখন এটা পুরোপুরি নির্ভুল নয়, তখন কেউ যদি বলে, এই ক্ষেত্রে প্রযুক্তি ভুল করেছে, তাহলে দ্বিমত হওয়ার অবকাশ থাকে না।”
দ্বিতীয়ার্ধের শুরুতেই মহেশ-নন্দকুমার জুটিতে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। নাওরেম মহেশেরে উইথ দ্য বল দারুণ দৌড়। সঠিক সময়ে বল পাস করেন নন্দকুমারকে। কোনও ভুল করেননি ‘বড় ম্যাচের’ প্লেয়ার নন্দকুমার। তার ১১ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো। মোর্তাদা ফল জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ওডিশাও চাপ তৈরি করছিল ইস্টবেঙ্গলের ওপর
গত বৃহস্পতিবার কুস্তি ফেডারেশনের ভোটে জিতে সভাপতি পদে এসেছিলেন সঞ্জয় সিং। তাঁর দিকে বিপুল ভোট পড়েছিল। তার পরেই ভারতীয় কুস্তি মহল তোলপাড় শুরু হয়ে যায়। রিও অলিম্পক্সে পদক আনা সাক্ষী মালিক ওই নির্বাচনের পর বলেন, আর দেশের হয় কুস্তি লড়ব না। অন্য অলিম্পিয়ান বজরং পুনিয়া কর্তব্যপথে তাঁর পদক ফেলে দিয়ে আসেন।
বোর্ডের সেই ঘোষণাকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। বলে দিলেন, বোর্ডের সঙ্গে তাঁর আলোচনা চলছে। তবে এখনও তিনি কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের গোলযোগের কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় লিপ্ত দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’ ম্যাচ শুরুর আগে দুই দলের মধ্যে উত্তেজনা এতটাই ছড়িয়েছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় সমর্থকদের ওপর।
আরও একবার পরিত্রাতা বাংলার পেসার। বিশ্বকাপে সেরা বোলিং শামির। ৯.৫ ওভার বল করে ৫৭ রানে ৭ উইকেট।নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত। ৭০ রানে জয় রোহিতদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯৭ রান তোলে ভারত। জবাবে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস। চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে ভারত।
বৃষ্টি বা অন্য কোনও কারণে সেমিফাইনালের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? আইসিসি জানিয়েছে, দু'টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য অবশ্যই একটি করে রিজার্ভ ডে রয়েছে। ১৫ তারিখের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ১৬ তারিখ হবে। আবার ১৬ নভেম্বরের ম্যাচ বাতিল হলে সেটি হবে ১৭ তারিখ। ১৯ নভেম্বর ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
ভারতের কাছে কার্যত দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের সমস্ত দল যেমনভাবে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। সেই ট্র্যাডিশনই বজায় রাখল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের টিকিট নিয়ে অভিযোগ প্ৰথম দিন থেকেই। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে হাজির ছিলেন মেরেকেটে কয়েক হাজার দর্শক। ম্যাড়ম্যাড়ে প্ৰথম ম্যাচের পরেই প্রথমে টিকিট ইস্যু সামনে আসে। অভিযোগ উঠে যায়, বুক মাই শো-য় টিকিট বুক করার সময় ‘সোল্ড আউট’ নোটিশ থাকলেও মাঠে ধু ধু ফাঁকা গ্যালারি কেন! জন্ম দিয়ে গিয়েছিল অনেক প্রশ্নের।
ফোকোমেলিয়ার মতো বিরল রোগে আক্রান্ত। দুটো হাত নেই। কিন্তু আশ্চর্য প্রাণশক্তি, বেঁচে থাকার অদম্য নেশা। সেই মেয়েকে দেখে সেনাবাহিনী প্রথমে ঠিক করেছিল, কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু খেলার প্রতি নেশাই সেনা আধিকারিকদের ছুঁয়ে যায়। তাঁরাও এই মেয়েকে উৎসাহিত করেন। শীতল যে ইতিহাস তৈরি করে ফেলবেন হানঝাউ এশিয়ান গেমসে, কেউই হয়তো ভাবেননি। ২০১৯ সালেও আর্চার হয়ে ওঠা হয়নি।
১৯৪৬ সালে অমৃতসরে জন্ম তাঁর। ১৫ বছর বয়সে নর্দার্ন পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন। ১৯৬৮-৬৯ মরশুমে তিনি যোগ দেন দিল্লিতে। সেখানেই শেষ পর্যন্ত খেলেছেন। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরশুমে দিল্লির অধিনায়কত্ব করেন তিনি। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয়েছিল দিল্লি। প্রথম শ্রেণির ক্রিকেটে বেদী ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন। কাউন্টি ক্রিকেটও খেলেন তিনি।
ভারতের ছেলেরা ৪X৪০০ মিটার দৌড়ে সোনা জিতল। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।
শুটিংয়ে মহিলারা সোনা ও রুপো জেতায় মোট ১৬টি পদকের পাশে লেখা হয়ে গেল ভারতের নাম। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে সোনা। ৪১ বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনা উপহার দিলেন।
ভারতের ইনিংসের শেষ দিকে ইন্দোরে দেখা গেল সূর্যকুমারের তাণ্ডব। তিনি নামার আগে মনে হচ্ছিল ৩৫০-র কাছে রান করবে ভারত। কিন্তু সূর্য ভারতকে ৪০০-র কাছে নিয়ে গেলেন। উইকেটের সব দিকে পরিচিত শট খেললেন তিনি। ক্যামেরন গ্রিনকে এক ওভারে পর পর চার বলে চারটি ছক্কা মারলেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন ভারতীয় ব্যাটার। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করল ভারত।
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে গতকালের শুনানি সম্পন্ন হয়েছে। শুনানির সময়, দিল্লি পুলিশ যুক্তি দিয়েছিল যে ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যে প্রমাণ মিলেছে তা যথেষ্ট। দিল্লি পুলিশ জানিয়েছে, ব্রিজ ভূষণ যখনই সুযোগ পেতেন, তিনি মহিলা কুস্তিগীরের শালীনতাকে ক্ষুন্ন করার চেষ্টা করতেন। দিল্লি পুলিশ বলেছে যে ব্রিজ ভূষণ জানতেন তিনি কী করছেন।
অষ্টম বার এশিয়া সেরা ভারত ৬.১ ওভারে লঙ্কানদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল ভারত। ১০ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। ২০১৮-র পর এশিয়া সেরার তাজ পেল ভারত।
১৯ বছর আগের বদলা ডুরান্ডে নিতে সমর্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনালে ২০০৪ সালের পরে ফের একবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রায় ৩৮ মিনিট দশ জন ফুটবলারে খেলতে বাধ্য হয় মোহনবাগান। কারণ অনিরুদ্ধ থাপার লাল কার্ড। কিন্তু ১০ জনে খেললেও কিন্তু হাল ছাড়েনি বাগান শিবির।
মোহনবাগানকে বারবার সুবিধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলেই সরব হলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং রজত গুহ। মূলত, দুটো বিষয় নিয়ে অভিযোগ। রজত গুহ বললেন, অন্যায্যভাবে প্লেয়ার রেজিস্ট্রেশন করিয়ে টুর্নামেন্টে নামছে মোহনবাগান। ৩০ জনের বদলে ৩৪ ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে খেলতে নামার বিষয়ে আগেই সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এবার কর্তারা সেই অভিযোগেই সুর চড়ানোয় বিষয়টি অন্য মাত্রা পেল। রজত গুহ বললেন, ডুরান্ড কমিটির কাছে আপত্তি জানানোর পরেও ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে তার পরেও প্লেয়ার রেজিস্ট্রেশন করিয়েছে মোহনবাগান।
টোকিও অলিম্পিকে সোনা জেতার পর নীরজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। তবে ইউজিনে গত বছর ওয়ার্ল্ড কাপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে রবিবার ফের একবার স্বর্ণপদক পেলেন
শেষমেশ জয়ী ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। ২০০০ ও ২০০২ সালে দাবা বিশ্বকাপ জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। তাঁর পথ অনুসরণ করে ভারতীয় দ্বিতীয় দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে পা রাখেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। ইতিহাস গড়ে ফেলেছিলেন সেদিনই। ২১ বছর পর কোনও ভারতীয় দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ হাসি ফুটল না প্রজ্ঞার মুখে।
অলিম্পিয়ান বজরং পুনিয়া এবার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন যে কুস্তিগীররা এই শর্তে তাদের বিক্ষোভ তুলে নেন, ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা পরিবারের সদস্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, সরকারের তরফে এমন প্রতিশ্রুতি মেলাতেই। তবে এটা বস্তবে হবে বলে মনে হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বজরং পুনিয়া। তিনি আরও প্রশ্ন তোলেন এমন হলে মহিলা কুস্তিগীররা কীভাবে নিরাপদ বোধ করবেন?
ভারতের থেকে পিছিয়ে থাকলেও, শক্তির বিচারে কুয়েত ছিল সমান সমান। তাই ফাইনাল টাফ হবে তা আগাম আঁচ করা গিয়েছিল। ১২০ মিনিট পর সেটাই হল। ম্যাচে হলুদ কার্ডের বন্যা যেমন বয়েছে , তেমনই কুয়েতের দুর্গ ভেদ করতে নাকাল হতে হয়েছে ভারতীয়দের। এর মধ্যেই ম্যাচের ১৪ মিনিটে গোল খেয়ে খানিক দিশাহারা হয়ে যান সুনীল ছেত্রীরা
বিশেষ করে ভারত এবং বাংলাদেশে। সেই কথা মাথায় রেখেই ভারত ও বাংলাদেশে একটি করে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সেই মতো প্রস্তাবও এসেছিল দুই দেশের ফুটবল কর্তাদের কাছে।
কমপক্ষে তিনজনকে- চেতেশ্বর পূজারা, কেএস ভরতের সঙ্গেই বাতিলের খাতায় চলে যাচ্ছেন বর্ষীয়ান উমেশ যাদব। জুলাই থেকেই ক্যারিবীয় সফর শুরু হয়ে যাচ্ছে। সেই সিরিজ থেকে বাদ পড়তে চলেছেন তিন তারকা।
আম্পায়ররা জানান, রাত ৯টা বেজে ৩৫ মিনিটে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২ দল ২০ ওভার করেই ব্যাটিং করত। কিন্তু সেই সময়ও বৃষ্টি হচ্ছিল। ফলে শুরু করা সম্ভব হয়নি ম্যাচ। এরপর জানানো হয়, রাত ১২টা বেজে ৬ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা যাবে
ব্যাট করতে নেমে কার্যত অতর্কিতেই গুটিয়ে যেতে হল লখনৌকে। শুরুটা মোটেই ভাল হয়নি লখনৌয়ের দুই ওপেনার প্রেরক মানকাড এবং কাইল মায়ার্স প্রথমেই আউট হয়ে যান। জোড়া আঘাত সামলে লখনৌয়ের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টোইনিস। ভালো টাচে ছিলেন অজি অলরাউন্ডার।
টানা হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ এবং পাঞ্জাবকে হারিয়ে প্লে অফে ওঠার রাস্তা প্রশস্ত করেছিল কেকেআর। রাজস্থানের বিপক্ষে জিতলেই নাইটরা প্ৰথম চারে উঠে পড়ত। তবে ৯ উইকেটে ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার পরও কেকেআর এখনও প্লে অফের দৌড়ে রয়েছে।
কলকাতার ফ্যানরা ইডেনে আলোচনা করছিলেন যে, এই রান করে হয়তো গুজরাতকে আটকে রাখা যাবে না। কারণ তাঁরাও জানেন যে, আইপিএলের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ এই টিমের ঝুলিতেই আছে। ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের চেনা ওপেনিং জুটি রান তাড়ার খেলায় নেমেছিলেন।
প্ৰথমে ব্যাট করে কেকেআর স্কোরবোর্ডে ২০০ তুলেছিল। সেই রান চেজ করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে -র বেশি তুলতে পারল না। রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করে কেকেআর। উমেশ যাদবের দ্বিতীয় ওভারের চার-ছক্কার বন্যা বইয়ে দেন দু-প্লেসিস।
শক্তিশালী লখনৌ সুপার জায়ান্টসকে হেলায় উড়িয়ে দিয়ে জয়ের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল গুজরাট টাইটেন্স। লখনৌকে তাদের ঘরের মাঠে ৭ রানে উড়িয়ে দিলেন মোহিত শর্মারা।
শেষ ওভারে বাকি ছিলো ১৬ রান। নিখুঁত নিশানায় বল করে শুধু মুম্বইকে রুখে দিলেন না অর্শদীপ, সাথে তুলে নিলেন দুই উইকেট। তিলক বর্মা এবং নিকিল ওয়াধেরা দুজনেরই মিডল স্টাম্প দুই টুকরো হলো অর্শদীপের গতির ধাক্কায়। পাঞ্জাব পেসারের বোলিং এখে হতবাক ক্রিকেট দুনিয়া। ‘এমনটা কখনো দেখি নি’, স্বীকার করতে বাধ্য হয়েছেন একজন। ‘উইকেট ভাঙার বাদশাহ’ নাম দিয়েছেন আরেকজন।
ম্যাক্সওয়েল ও দু প্লেসির ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ফের ঘরের মাঠে হারল রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট। শুরু থেকেই বেধড়ক মার খান বেঙ্গালুরু বোলাররা। কনওয়ে ও শিবম যথাক্রমে ৮৩ ও ৫২ রান পেয়েছেন। অজিঙ্কা রাহানের অবদান ৩৭। নীচের দিকের ব্যাটাররাও জ্বলে ওঠেন। ফলে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের পাহাড় খাড়া করে দেয় চেন্নাই।
উল্লেখযোগ্য ভাবে এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ। তাঁকে যে কেন খেলিয়ে যাওয়া হচ্ছে তাঁর উত্তরও কিন্তু টিম ম্যানেজমেন্টকে দিতে হবে।
অন্তিম ওভারে ম্যাচের উন্মাদনা অন্য মাত্রা নেয়। জিততে হলে করতে হবে ৭ রান। এমতাবস্থায় শ্যাম কুরান ফিরিয়ে দেন সেট হয়ে যাওয়া গিলকে। তবে ঠান্ডা মাথায় স্কুপ করে প্রয়োজনীয় ৪ রান তুলে দেন রাহুল তেওটিয়া।
রিঙ্কু খুব একটা আর্থিক স্বচ্ছ্বল পরিবারে বড় হয়নি। তাঁর বাবা আজও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিয়ে আসেন। রিঙ্কু পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার আগে তাঁর পরিবার দেনার দায়ে কার্যত ডুবেছিল। কিন্তু, বর্তমানে সেই কঠিন দিনগুলো অনেকটাই সহজ হয়েছে।
এদিন জয়ের সঙ্গে ধোনির প্রাপ্তি রাহানের দুরন্ত ফর্ম, তুষার দেশপাণ্ডের আত্মবিশ্বাস এবং দলের অনবদ্য ফিল্ডিং। উলটোদিকে একের পর এক তারকা প্লেয়ার হারিয়ে ক্রমেই সমস্যা বাড়ছে মুম্বইয়ের।
হার্দিক পান্ডিয়া ১, রবীন্দ্র জাদেজা ১৬, কুলদীপ যাদব ৪, মহম্মদ শামি ও সিরাজ খাতাই খুলতে পারেননি। অর্থাৎ মোট ৪ জন শূন্যরানে আউট হন। বিরাচ কোহলি ৩১ ও অক্ষর প্যাটেল ২৯ রান না করলে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত ভারতকে। যদিও ১১৭ রান একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেচে সবখেকে কম স্কোর ভারতের। ১১৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার সহজেই তাড়া কর ফেলবে বলেই মনে করা হচ্ছে।
দারুণ লড়াইয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শটে গোল করতে না পারায় ভুগতে হল বেঙ্গালুরুকে। টানটান উত্তেজনার ম্যাচে নাটক ছিল পরতে পরতে। টাইব্রেকারের নাটক ছিল পরতে পরতে। যদিও কোনও পেনাল্টি মিস করেননি মোহনবাগান ফুটবলাররা।
নতুন ফরম্যাট: বিশ্বকাপ জেতার জন্য এতদিন সাতটা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়া যেত। এবার থেকে বিজয়ী দলকে আটটা ম্যাচ জিততে হবে। প্রত্যেক গ্রুপ থেকে দুটো করে দল এবং তৃতীয় স্থান দখল করা সেরা আট দল নিয়ে ৩২ দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের একটা অনবদ্য সুযোগ। হুগো বোমাসের শট হায়দরাবাদ গোলরক্ষকের গুরমিত আটকে দেন। এটিকে মোহনবাগানের আক্রমণে খাবি খাচ্ছিল হায়দরাবাদ এফসি। গ্য়ালারিতে ‘মোহনবাগান’ গর্জন, মাঠেও। আশিস রাইয়ের গতিতে এবং মনবীর, বোমাসদের দারুণ বোঝাপড়া। কিন্তু গোলের দেখা কই! এই প্রশ্ন যেন এটিকে মোহনবাগান ফুটবলাররাও নিজেদের করছিলেন। ৭২ মিনিটে বোমাসের পরিবর্তে গায়েগোকে নামান হুয়ান ফেরান্দো।
কৃতজ্ঞতা স্বরূপ,আর্জেন্টিনার জাতীয় দলের সকল সতীর্থকে একটি করে সোনার আই - ফোন উপহার দিলেন ফুটবল রাজপুত্র। আর এতেই বেজায় বিস্মিত আর্জেন্টিনার জনগণ। প্রসঙ্গত, নজিরবিহীন অর্থনৈতিক সংকটের সম্মুখীন আর্জেন্টিনা। মুদ্রাস্ফীতি বেকারত্ব, নিম্নমুখী জিডিপি, সবমিলিয়ে বেনজির সংকটের সম্মুখীন আর্জেন্টিনার জনগণ। তবুও, তাঁরা সর্বস্ব বাজি রেখে কাতারে পারি দিয়েছিলেন, প্রিয় অধিনায়কের বিশ্বজয়ের সাক্ষী থাকতে। মনে পড়ে ৩৪ বছর বয়সী মাসিনেল্লীর কথা? যে নিজের টয়োটা ট্রাক বিক্রি করে বেদুইনদের দেশে থাকা, খাওয়ার খরচ জোগাড় করেছিলেন। বা বছর ২৪'র বেলেনির কথা? যে নিজের শেষ সম্বল টুকু বিক্রি করে, পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে লা আলবিসেলেস্তে ব্রিগেডের বিশ্বজয়ের সাক্ষী হতে এসেছিলেন?
মনোজ তিওয়ারি বলেছিলেন, বাংলাকে রঞ্জি জিতিয়ে অবসর নেবেন। মিরাকল ছাড়া এবার সেটা সম্ভব নয়। তবে ইডেনের দর্শকরা ধরেই নিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেলছেন মনোজ। বাংলার অধিনায়ক দিনের শেষে ৫৭ রানে অপরাজিত। ১২৯ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি রয়েছে। শাহবাজ আহমেদ ২১ বলে ১৩ রানে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের স্কোর ৫৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯। সৌরাষ্ট্রর চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে।
এটা খুবই ভালো সিদ্ধান্ত। রঞ্জি ট্রফি ফাইনাল ভারতের সবচেয়ে প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ। এমন ম্যাচে আম্পায়ার ভুল করলে, ম্যাচের ফলাফল বদলে যায়। সেই দিক থেকে দেখতে গেলে, এটা যুগান্তকারী সিদ্ধান্ত।"
মেয়েদের ক্রিকেটে ভারতীয় দল এর আগে কখনও আইসিসি ট্রফি জেতেনি। ২০০৫ সালে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল উইমেন্স ইন ব্লুকে। ২০১৭ সালে ফের ওডিআই বিশ্বকাপে খেলেছিল ভারত। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেখানে ৯ রানে হেরে গিয়েছিলেন মিতালি রাজরা। শুধু তাই নয়, ২০২০ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত।
বিরাট কোহলির রেকর্ড গড়া অপরাজিত ১৬৬, শুবমান গিলের সেঞ্চুরিতে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০ রান। শ্রীলঙ্কা সে রান তাড়ায় গুটিয়ে গেছে ৭৩ রানেই। রানের হিসেবে কোনো দলের এখন এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের, ২০০৮ সালে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছিল ২৯০ রানে।
তাঁর কোচিংয়ে, গত বিশ্বকাপে ও এই বিশ্বকাপে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স হয় ফ্রান্স। এইখানে উল্লেখ্য, বেকেনবাউয়ারের মত দেশও ফুটবলার (১৯৯৮) ও কোচ (২০১৮) উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। দেশই যখন এম্বাপ্পে, থুয়ামদের হেডস্যার রয়ে গেলেন তখন প্রশ্ন ওঠে যে তাঁর একসময়ের জাতীয় দলের সতীর্থ জিদানের গন্তব্য তবে কোথায়?
দিব্যেন্দু আবার বিশ্বনাথন আনন্দের পরে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এর পর ২০০৩ সালে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও সন্দীপন চন্দ, ২০০৬ সালে নীলোৎপল দাস, ২০১০ সালে দীপ সেনগুপ্ত, ২০১৩ সালে সপ্তর্ষি রায়চৌধুরি, ২০১৬ সালে দীপ্তায়ন ঘোষ, ২০১৮ সালে সপ্তর্ষি রায় ও ২০২১ সালে মিত্রাভ গুহ এই রাজ্য থেকে গ্র্যান্ড মাস্টার হয়েছেন। সেই তালিকায় নাম জুড়ল কৌস্তভেরও।
দিব্যেন্দু আবার বিশ্বনাথন আনন্দের পরে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এর পর ২০০৩ সালে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও সন্দীপন চন্দ, ২০০৬ সালে নীলোৎপল দাস, ২০১০ সালে দীপ সেনগুপ্ত, ২০১৩ সালে সপ্তর্ষি রায়চৌধুরি, ২০১৬ সালে দীপ্তায়ন ঘোষ, ২০১৮ সালে সপ্তর্ষি রায় ও ২০২১ সালে মিত্রাভ গুহ এই রাজ্য থেকে গ্র্যান্ড মাস্টার হয়েছেন। সেই তালিকায় নাম জুড়ল কৌস্তভেরও।
মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে আবির্ভাব। যেন এলেন দেখলেন এবং জয় করলেন। গ্যারিঞ্চা এবং তাঁর জুটি বিশ্বফুটবলকে নাড়িয়ে দেয়। ১৯৫৮ সালেই প্রথমবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখান। আয়োজক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল।
দুরন্ত জয়ে এটিকে মোহনবাগান আপাতত তিন নম্বরে উঠে এল। দুইয়ে থাকা হায়দরাবাদ এফসির থেকে মাত্র ২পয়েন্টে পিছিয়ে বাগান শিবির।
ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা কম দেখা যাচ্ছিল। বিশেষ করে মীরপুরের পিচ দেখে তেমনটাই আশঙ্কা করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই পিচে ১০০ রান তাড়া করা ৩০০ রানের সমান! রবিবার টেস্টের চতুর্থ দিনে সমীকরণটা ছিল সহজ। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১০০ রান। ঘরের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়তে সাকিব আল হাসানদের পকেটে পুরতে হত ছয়টি উইকেট। রবিবার দিনের শুরুতেই তিনটি উইকেট ফেলে দিয়ে সেদিকেই পা বাড়িয়ে রেখেছিল বাংলাদেশ।
এর আগে পাঞ্জাব কিংস ২০১৯ নিলামের স্যাম কুরানকে ৭.২ কোটি টাকায় কিনেছিল। পরে ২০২০-তে রিলিজও কর দেয় পাঞ্জাব।
ভুললে চলবে না, ফাইনালে আর্জেন্টিনার সামনে গত বারের চ্যাম্পিয়ন কিন্তু ফ্রান্স। দলটির সবচেয়ে বড় সারপ্রাইজ হয়তো অলিভিয়ের জিরো। রাশিয়া বিশ্বকাপে তাঁর ভূমিকা বোধগম্য হয়নি। বেঞ্জেমা থাকলে হয়তো রিজার্ভ বেঞ্চেই জায়গা হত। জিরো এবার গোল করছেন, করাচ্ছেনও
ব্রাজিলের পাঁচবার, জার্মানি-ইতালির চারবার, আর্জেন্টিনা-ফ্রান্স-উরুগুয়ের দুইবার, ইংল্যান্ড-স্পেনের একবার। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে শুধু ৩ সংখ্যাটিই ফাঁকা পড়ে আছে। সেটিও এবার পূর্ণ হচ্ছে। কিন্তু কার?
সমতার পর ক্রোয়েশিয়ার ওপর চাপ তৈরি করেছিল মরক্কো। রক্ষণ থেকে উঠে এসে হাকিমি প্রতিপক্ষের গোলমুখে বিপজ্জনকভাবে বল ফেলেছিলেন দুবার। গোল না পেলেও আক্রমণ চালিয়ে যায় মরক্কো। কিন্তু ঘুরে দাঁড়িয়ে ৪২ মিনিটে গোল করে বসে ক্রোয়েশিয়া। বাঁ দিক থেকে ফরোয়ার্ড মিসলাভ ওরসিচে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান পোস্টে লাগিয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও আর পারেনি মরক্কো। ফলে জয় দিয়েই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া, যার মধ্যে তিনবারই তারা খেলেছে শেষ চারে।
ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে। ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যাক্রোব্যাটিক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে ডেম্বেলের পরিবর্ত হিসেবে নামেন কোলো মুয়ানি।
আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের রক্ষণভেদী পাস হুলিয়ান আলভারেজ পাওয়ার পর তাকে থামাতে সরাসরি শারীরিক সংঘর্ষ হয় ক্রোয়েশিয়ার গোলকিপার লিকাকোভিচের সাথে।
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের পরেই রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল আর্জেন্টিনীয় শিবির। দুই শিবির মিলিয়ে ১৭ হলুদ কার্ড দেখানোর পাশাপাশি লাহুজ দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন। ডাচরা অতিরিক্ত সময়েই ২-২ করে দেয়।
এই মুহূর্তে আরব ফুটবলের বেতাজ বাদশাহ 'অ্যাটলাস সিংহ'রা এর আগে এরকম দাপট দেখিয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। সেবার 'গ্ৰুপ অফ ডেথে' ইংল্যান্ড ও পোল্যান্ডের সাথে ড্র করার পর পর্তুগালকে ৩ - ১ গোলে উড়িয়ে দেয় হাকিম জিয়েচের দেশ। এই বিশ্বকাপেও তার পুনরাবৃত্তি হয়। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার মত হেভিওয়েটদের হেলায় উড়িয়ে দেয় গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট অর্জন করেন রেগরেগুইয়ের ছেলেরা।
রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এরপর ইউরো কাপের ফাইনাল। ট্রফি আসেনি। কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নেমেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচেই তার প্রমাণ মেলে। ইরানের বিরুদ্ধে ৬-২’র বিশাল ব্যবধানে জয়। গ্রুপ পর্ব আর নকআউট এক নয়। স্নায়ুর চাপ বলে একটা বিষয় থাকে। যে ভালো নিয়ন্ত্রণ করতে পারবে, সাফল্য তাদেরই। এখানেই যেন বাজিমাত করল ফ্রান্স।
প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়া পর্তুগিজরা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকে। আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান গনসালো রামোস এদিন ব্যর্থ হওয়ায় ৬৯ মিনিটে তাকে তুলে নেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। নামানো হয় রাফায়েল লিয়াওকে। ৫১ মিনিটে বদলি হিসেবে নামেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদোকে। তবে ইতিহাস গড়ার ডাক দেয়া মরক্কানদের সামনে যেন কিছুতেই কিছু হচ্ছিল না।
শেষ মিনিটে ভুল করে ফেলল আর্জেন্টিনা বক্সের বাইরে বাজে জায়গায় ফ্রিকিক দিয়ে দেন মেসি। হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। সেখান থেকে গোল করে সমতা ফেরাল নেদারল্যান্ডস। বার্গুইসের ফ্রিকিক থেকে ছোট পাস খেলে গোল করে দিলেন উইঘর্স্ট। ৯০ মিনিট শেষে ম্যাচের ফল ২-২।
এরপর টাইব্রেকারে ব্রাজিলের দুটো শট সেভ করে ক্রোটদের ফাইনালে তোলেন গোলকিপার লিভাকোভিচ। টাইব্রেকারে ব্রাজিলের প্রথম ও চতুর্থ শট আটকান লিভাকোভিচ। সেখানে ক্রোয়েশিয়ার কোনও শটই আটকাতে পারেননি ব্রাজিলের বিশ্বখ্যাত গোলকিপার অ্যালিসন বেকার।
টাইব্রেকারে মোট তিনটি শট নেওয়ার সুযোগ পেয়েছে স্পেন। কিন্তু গোল মরক্কোর জালে একটি বলও স্পর্শ করাতে পারেননি স্প্যানশি ফুটবলাররা। প্রথম শট বারে লাগে এবং পরের দুটি শট রুখে দেন মরক্কান গোলকিপার। এদিকে প্রথম দুই শটে গোল পায় মরক্কো। তৃতীয় শটে গোল না হলেও পরেরবার ঠিক
টাইব্রেকারে মোট তিনটি শট নেওয়ার সুযোগ পেয়েছে স্পেন। কিন্তু গোল মরক্কোর জালে একটি বলও স্পর্শ করাতে পারেননি স্প্যানশি ফুটবলাররা। প্রথম শট বারে লাগে এবং পরের দুটি শট রুখে দেন মরক্কান গোলকিপার। এদিকে প্রথম দুই শটে গোল পায় মরক্কো। তৃতীয় শটে গোল না হলেও পরেরবার ঠিক পায় দলটি। তাতেই জয় নিশ্চিত হয় মরক্কোর।
ম্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন ভিনিসিয়ার জুনিয়র। এরপরেই গোটা দলকে সঙ্ঘবদ্ধ ভাবে ‘সাম্বা ডান্স’ করতে দেখা যায়। আনন্দে আত্মহারা সমর্থকরাও। এর ঠিক ৬ মিনিটের মাথায় অর্থাৎ, ১৩ মিনিটে রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করে বসেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার।
প্রথম থেকেই গতিশীল ফুটবল খেলা শুরু করে জাপান। জুনিয়া ইতো, দাইচি কামাদাদের হাত ধরে আক্রমণ তুলে আনতে থাকে তারা। ছোট ছোট পাসে নিজেদের খেলা সাজায় জাপান। অন্য দিকে ক্রোয়েশিয়া চেষ্টা করছিল মাঝমাঠের দখল নেওয়ার। খেলার ৩ মিনিটের মাথাতে প্রথম সুযোগ পায় জাপান। তানিগুচির হেড অল্পের জন্য বাইরে যায়। ৯ মিনিটের মাথায় টোমিয়াসুর ভুল থেকে সুযোগ পায় ক্রোয়েশিয়া।
ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। এ বার অধিনায়কের গোল। প্রথমার্থের অ্যাডেড টাইমে ফিল ফডেনের অনবদ্য পাস, দারুণ জায়গায় ছিলেন কেন। সুযোগ নষ্ট করেননি। ইংল্যান্ডের সর্বাধিক স্কোরার হওয়া থেকে ২ গোল দূরে হ্যারি কেন।
এই ম্য়াচে জোড়া গোল করে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তেইশ বছরের এই তরুণ তুর্কী। তাঁর গোল সংখ্য়া পাঁচ। ৪৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভার জিরু। পোল্য়ান্ডের বিরুদ্ধে গোল করে টপকে গেলেন থিয়েরি অঁরিকে। ম্য়াচের একদম শেষে ভারের সৌজন্যে পেন্টালি পায় পোল্যান্ড।
ফুটবলের ইতিহাসের এই লোমহর্ষক রাত টাকে মনে রাখবে ক্যামেরুন। দারিদ্রে জর্জরিত একটা দেশের জয় ! ব্রাজিলকে হারানোর গর্ব, নাকি বিশ্বকাপ থেকে বিদায়? আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে (BRAZIL) হারানোর কীর্তি ক্যামেরুনের। একই সঙ্গে বিদায়ও। ব্রাজিলের নকআউট আগেই নিশ্চিত হয়েছিল।
৬৪ মিনিটে ডান পাশ থেকে থেকে পাস বাড়ান দি মারিয়া। মেসি ছিলেন একেবারে গোলমুখের সোজাসুজি প্রায় ২৫ গজ দূরে। সেখান থেকেই তাঁর গড়ানো শট মেক্সিকোর তিন-চারজন খেলোয়াড়ের জটলার ফাঁক দিয়ে চলে যায় জালে। মেক্সিকান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া বাঁ পাশে ঝাপিয়েও ধরতে পারেননি বল।
৬৪ মিনিটে ডান পাশ থেকে থেকে পাস বাড়ান দি মারিয়া। মেসি ছিলেন একেবারে গোলমুখের সোজাসুজি প্রায় ২৫ গজ দূরে। সেখান থেকেই তাঁর গড়ানো শট মেক্সিকোর তিন-চারজন খেলোয়াড়ের জটলার ফাঁক দিয়ে চলে যায় জালে। মেক্সিকান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া বাঁ পাশে ঝাপিয়েও ধরতে পারেননি বল।
শেষ ৪৫ মিনিটে ড্যানিসদের প্রেসিং ফুটবল রুখতে জায়গা পরিবর্তন করেন এমবাপে এবং গ্রিজম্য়ান। প্রতি আক্রমণ থেকে ফ্রান্সের প্রথম গোল। এই ম্যাচে নিজের গতিতে ড্যানিস ডিফেন্সকে পরাজিত করেন এমবাপে। ম্য়াচের তখন ৬১ মিনিট হয়ে গেছে । ম্যাচে ৬৮ মিনিটে ডেনমার্ক সমতায় ফেরে ফরাসি ডিফেন্সের বিরাট ফাটলের জন্য। কিন্তু সেই কিলিয়ান এমবাপে। এবার ডানদিক থেকে উড়ে আসা ক্রশ থেকে ফ্রান্সের নক-আউটের ওঠার টিকিট কনর্ফাম করেন ২৩ বছরের এই বিস্ময় বালক। দেশের জার্সিতে গত ১২টি ম্যাচ এই নিয়ে তাঁর ১৪টি গোল।
৪০ মিনিটে আবারও সার্বিয়াকে রক্ষা করেন তাদের রক্ষণভাগের খেলোয়াড়রা। এবার নিখুঁত ট্যাকেলে ভিনিসিয়াসকে আটকে দেন সার্বিয়ানরা। এরপর আরও কয়েকবার চেষ্টা করেও জালের দেখা না পেলে প্রথমার্ধে হতাশ হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের যোদ্ধারা।
লুইস সুয়ারেজ বনাম সনের ম্য়াচে সবাই দেখতে চেয়েছিল টিম গেম। দুই তারকাই আটকে বিপক্ষের মার্কিংয়ের কাছে। ৬৪ মিনিটে পর্যন্ত মাঠে ছিলেন সুয়ারেজ। একটি বল হাঁটুতে লাগানো ছাড়া আর তেমন কিছু করার সুযোগ পেলেন না।
আগাগোড়াই দাপুটে ফুটবল খেলে স্পেন। তার ফাঁকে কয়েকটা সুযোগ তৈরি করে কোস্টারিকা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ৭৪ মিনিটে পঞ্চম গোল গাভির। পাঁচ গোল হয়ে যাওয়ার পরও থামেনি স্পেন। শেষলগ্নে জোড়া গোল। ৯০ মিনিটে সোলের ৬-০ করেন। পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেই স্কোরশিটে নাম তোলেন মোরাতা। অ্যাডেড টাইমে সাত নম্বর গোলটি করেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে এই নজির ছিল ইংল্যান্ডের। কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন ইরানকে ৬-২ গোলে হারায় হ্যারি কেনরা।
জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক সবচেয়ে বড় বিপদ ডেকে আনলেন ৬৭ মিনিটে। এক সঙ্গে জোড়া পরিবর্তন। থমাস মুলার এবং ইকে গুন্ডোগানকে তুলে দেন ফ্লিক। জাপানের দুই পরিবর্তনই রং পাল্টে দিল। ৫৭ মিনিটে নামানো হয় তাকুমা আসানো এবং ৭১ মিনিটে রিতসু দোয়ান। সুপার সাব হয়ে উঠলেন তাঁরা। ৭৫ মিনিটে রিতসুর গোলে সমতা ফেরায় জাপান। ৮৩ মিনিটে জয়সূচক গোল তাকুমা আসানোর।
সি গ্রুপের এই ম্যাচটির প্রথমার্থ ছিল নিষ্প্রাণ। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগটি মিস করেন পোলিশ অধিনায়ক লেভানদোস্কি। পেনাল্টি মিস করে বসেন এই বার্সা তারকা। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুকে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ম্যাচের বাকি সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরুটা ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৯ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। মুহূর্মুহু আক্রমণ করে গোলের দেখা পেলেও বারবার অফসাইডের বাধায় গোল বাতিল হয় আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
ম্যাচের বাঁশি বাজার আগেই তীব্র প্রতিবাদে শামিল হন ইরানের ফুটবলাররা। প্রথামাফিক জাতীয় সংগীত গাইতে অস্বীকার করেন মেহদি তারেমিরা। গত দু’মাসের বেশি সময় ধরে হিজাব পরার বিরোধিতা করে প্রবল বিক্ষোভ চলছে ইরানে। নানা ভাবে প্রতিবাদীদের সমর্থন জানিয়েছেন ইরানের জাতীয় দলের ফুটবলাররা। দল থেকে বাদ পড়ে যাবেন, দেশে ফিরে মারাত্মক বিপদের মধ্যে পড়বেন জেনেও জাতীয় সংগীত গাইলেন না তাঁরা।
শুরুতেই অবশ্য আতঙ্কের সামনে কাতার। ম্যাচের তিন মিনিটও হয়নি। সেট পিস থেকে তৈরি মুভ। এনার ভ্যালেন্সিয়ার হেডে গোল। উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। রেফারি ভিএআর চেক করে গোল বাতিলের সিদ্ধান্ত নেন। সাময়িক স্বস্তি কাতার শিবিরে। তবে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি অ্যাডভান্টেজ দেয় ইকুয়েডরকে।
এই মুহূর্তে দেশটির দিকে দৃষ্টি দিলেই এ প্রমাণ পাওয়া যায়। স্টেডিয়ামগুলোকে ঘিরে নির্মাণযজ্ঞ, অনুশীলন মাঠ, মেট্রো, অবকাঠামো-সবমিলিয়ে সবাইকে স্বাগত জানাতে কাতার পুরোপুরি প্রস্তুত। পুরো বিশ্ব এখন মাঠের লড়াইয়ের অপেক্ষায়। কাতার প্রস্তুত, বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, ফিফাও প্রস্তুত। সবাই মিলে আমরা এখন সবাইকে সেরা বিশ্বকাপ উপহার দেয়ার দ্বারপ্রান্তে আছি।’
সিঙ্গাপুরের ম্যাচ ফিক্সার উইলসন রাজ পেরুমল লিভিং থ্রি ডি হোল্ডিংস লিমিটেড নামক সংস্থার মাধ্যমে ভারতের পাঁচটি ক্লাবে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পেরুমল ১৯৯৫ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জেল খাটে। পরবর্তীকালে ফিনল্যান্ড ও হাঙ্গেরিতেও দোষী সাব্যস্ত হয়েছিল। সমস্ত পর্যায়ের ম্যাচ গড়াপেটায় পেরুমল যুক্ত থাকে বলে জানা যাচ্ছে।
ICC-তে ভারতের প্রতিনিধি হিসেবে কে যাবেন তা অজানাই ছিল। বোর্ড কোনও এক অজ্ঞাত কারণে এই বিষয়ে নিরব ছিল। এবার সামনে এল নাম। যদিও সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, ICC-তে ভারতের প্রতিনিধি হিসেবে এবার যাবেন BCCI সচিব জয় শাহ
জানা গিয়েছে, সেই সমর্থকের নাম জয়শঙ্কর সাহা। বয়স হয়েছিল ৩৭ বছর। মাঠ থেকেই দ্রুত তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
আজ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলেছিল ভারত। যার মধ্যে শেষ ১০ ওভারেই ১১২। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। চলতি টি ২০ বিশ্বকাপে এটি বিরাটের দ্বিতীয় অর্ধশতরান। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি ২০ বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ১১ রান। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক ১০১৬ রান রয়েছে মাহেলা জয়বর্ধনের। বিরাটের রান ৯৮৯।
হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
পেত্রাতোসের হ্যাটট্রিকে আইএসএলের দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে ঘুরে দাঁড়াল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে এগিয়ে থেকেও চেন্নায়িনের বিরুদ্ধে হেরে আইএসএলে অভিযান শুরু করেছিল সবুজ মেরুন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও ৫-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল সবুজ মেরুন।
হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে ফের শুরু হল আইএসএল। কোচির স্টেডিয়াম ছিল ভর্তি। সেই মাঠেই হার দিয়েই শুরু করলো লাল-হলুদ৷ এই দিনের খেলায় বারবার কাপন ধরেছে লাল-হলুদ রক্ষণে৷ ম্যাচের ৮ মিনিটের মাথায় বল পান অ্যালেক্স লিমা। কিন্তু বক্সের কাছে বল পেয়ে পোস্টের নীচের
তিনটে গোলেই হাত ভারতের দুর্বল রক্ষণের। ১০ মিনিটে ফলো আপ কর্ণার থেকে নেওয়া শট আটকে দিয়েছিলেন গুরপ্রীত। তবে ভ্যান ডুকের ভলি এরপরে আর সামলাতে পারেননি তিনি। শট নেওয়ার সময় অরক্ষিত ছিলেন ভ্যান দুক। দ্বিতীয় গোলে আনোয়ার আলির ভুলেই গুরপ্রীতকে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে পেয়ে গিয়েছিলেন এনগুয়েন। সেই সুযোগ হাতছাড়া করেননি ভিয়েতনামি ফরোয়ার্ড।
স্বপ্ন পূরণ করে ইতিহাসের অংশ হয়ে গেলেন সাবিনা খাতুনও। মেয়েদের সাফের আগের পাঁচটি আসরেই খেলেছেন সাবিনা। ২০১৬ সালে শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ সাফের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেননি। এবার খেললেন, জয় করলেন। টুর্নামেন্টের একমাত্র ফুটবলার সাবিনা, যিনি দুটি হ্যাটট্রিক করেছেন। আট গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।
আপাত দৃষ্টিতে মজার ক্রিকেট। খেলা উপভোগ করাই মূল উদ্দেশ্য ছিল এককালের তাবড় তাবড় ক্রিকেটারদের। কিন্তু দিনের শেষে সেটাই মারাত্মক প্রতিযোগিতার আকার নিল। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন একসময়ের বিশ্বের অন্যতম সেরারা। মাঠে স্বভাবসুলভ ভঙ্গিতে ধরা দেন শেহবাগ। তবে তাঁর ব্যাটিং দেখা থেকে বঞ্চিত ইডেন
ফেডারেশনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সাধারণ সচিব সাজি প্রভাকরণ দোহায় গিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর সঙ্গে আলাপ সেরে ফেলেছেন শুক্রবার। ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে কল্যাণ চৌবেরা নিজেদের মতামত তুলে ধরেন ফিফা বসের সামনে।
বেশ কয়েকবার কঠিন মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের ফুটবলাররা প্ল্যানিং অনুযায়ী খেলার চেষ্টা করেছে। অনেকগুলো সহজ সুযোগ তৈরি হয়েছে। গোল মিস নিয়ে ভাবছি না। সুযোগ তৈরি হওয়াই আসল। আমাদের অনেক উন্নতি করতে হবে।' যুবভারতীর ফুলহাউস দেখে মুগ্ধ এটিকে মোহনবাগান কোচ।
দুই দলই নিজেদের স্কোয়াড নতুন করে গড়ে তোলার মুডে। এটিকে মোহনবাগান শিবিরে এবার একাধিক বদল ঘটেছে। হুয়ান ফেরান্দোর বাগান থেকে প্রস্থান ঘটেছে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ ঝিংগান, প্রবীর দাসের মত প্ৰথম সারির তারকাদের। আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পর অনেকটা সময় চোটের জন্য ট্র্যাকের বাইরে থাকতে হয়। কিন্তু ফিরেই আরও একটি রেকর্ড করলেন ভারতের সোনার ছেলে।
আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়নদের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “মঙ্গলবার ডুরান্ডের খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের এক ফুটবলার আমাদের একজনকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। বেঙ্গালুরু এফসি এই বিষয়ে ওয়াকিবহাল। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমাদের বার্তা খুব পরিষ্কার, ফুটবলে কোনওভাবেই বৈষম্যের কোনও জায়গা নেই। ফুটবল সকলের জন্য।”
তবে সিরিজ পকেটে পুরে ফেললেও এশিয়া কাপের প্রস্তুতি সারা হল না কেএল রাহুলের। প্রথম ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি। আর এদিন রান পাননি ভারতের নেতা। মাত্র ১ রানে ফিরে যান। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল।
ভারতীয় পুরুষ এবং মহিলা দল যেমন যুব অথবা সিনিয়র পর্যায়ে কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবে না, তেমনই ভারতীয় ক্লাবগুলিও আপাতত এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মত টুর্নামেন্টে খেলতে পারবে না। কয়েক সপ্তাহ পরেই এএফসি কাপে খেলতে নামার কথা। এমন অবস্থায় ফিফার রায় কার্যত চরম দুঃসংবাদ বয়ে আনল ভারতীয় ফুটবলে।
ইস্টবেঙ্গলের আসন্ন মরশুমে ফরোয়ার্ড পুরোপুরি ব্রাজিলিয়ান ফ্লেভারের। আক্রমণে জুটি বাঁধবেন ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্র। গত দুই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে ৩৭ ম্যাচে ক্লেইটনের নামের পাশে ১৭ গোল। ৭ এসিস্ট। তাইল্যান্ডের লিগে প্ৰথম বিদেশি হিসাবে ১০০ গোল করা এই বিদেশি এবার ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ সংযোজন।
কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দেশকে সোনা এনে দেওয়া ভবানী বলেছেন, "এই ফাইনালটা বেশ কঠিন ছিল এবং আমি গর্বিত ভারতের জন্য এই বছর আরও একটি সোনা ভারতের জন্য যুক্ত করতে পারায়। এখনও পর্যন্ত এই বছরটা আমার ভাল যাচ্ছে এবং এই ধারাবাহিকতা আমি পরবর্তী টুর্নামেন্টগুলিতে ধরে রাখতে চাই। যে সমর্থন সব সময় আমি পেয়েছে তা এক কথায় অনবদ্য।"
হাওড়ার দেউলপুরের বাসিন্দা কমনওয়েলথে জিতে নিয়েছে সোনা। আর তাই তাঁর গ্রামের মানুষ কার্যত ফেটে পড়েছে আনন্দে , উচ্ছ্বাসে। গত্যকাল রাতে যখন থেকে গ্রামের ছেলের সোনা জয় নিশ্চিত হয়েছে তখন থেকেই আনন্দে মাতোয়ারা গ্রামের মানুষ। সঙ্গে তাঁরা গর্বিত ছেলের সাফল্যে। এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলের জীবন জুড়ে শুধুই লড়াই। সেই লড়াইয়ের একটা বড় স্বীকৃতি মিলেছে বারমিংহ্যামের মাটিতে। এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছে মা ও ছেলে। আজ সমাগত সেই দিন। তাই উচ্ছাসের বাঁধ ভেঙেছে। কারও আনন্দটা নিজের মধ্যেই রয়েছে। বহিঃপ্রকাশ কম। কেউ গাঁয়ের ছেলের সাফল্যে মেতেছেন আপন খেয়ালে।
কমনওয়েলথে নিজের তৃতীয় পদক জেতেন মীরাবাই। ক্লিন অ্যান্ড জার্কে নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ১১৩ কেজি তোলেন চানু। তৃতীয় চেষ্টায় ১১৫ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। তবে সেটা পদক জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তার আগেই সোনা নিশ্চিত করেন মণিপুরী তারকা।
ওরেগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগের জ্যাভেলিন থ্রোতে রুপো পান নিরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার থ্রো করে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে পদক ছিনিয়ে আনেন নিরজ। তখনই তিনি জানান যে চতুর্থ থ্রোয়ের পর তিনি উরুতে ব্যথা অনুভব করছেন।
ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত হয়েছিল এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেখানে অংশগ্রহণ করে তিনি জিতে নেন একটি সোনা এবং দুটি ব্রোঞ্জ পদক। যেখানে ৯৪ বছর বয়সে এসে বৃদ্ধ-বৃদ্ধাদের পায়ের ব্যথা, হাঁটুর সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে ভগবানী দেবী অংশ নেন ১০০ মিটার স্প্রিন্টে। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। ছিনিয়ে নেন স্বর্ণপদক। এর পাশাপাশি শটপুটে তিনি জিতে নেন দুটি ব্রোঞ্জ পদকও।
বিসিসিআই সূত্রে খবর, রোহিত কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে সে দিকে নজর দিতে হবে। তিনি খেলার জন্য পুরো ফিট কিনা সেটা বিচার করে তবেই তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে। আশা করা হচ্ছে প্রথম টি-টোয়েন্টি থেকেই খেলতে পারবেন রোহিত।
মারাদোনার মৃত্যু নিয়ে পরবর্তী শুনানি এবং দোষীদের বিচারের জন্য এরপর কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটররা বলেছেন, মারাদোনার চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি ছিল। আর রোগীকে তাঁর ভাগ্যের ওপর ফেলে রাখা হয়েছিল।
সোনার ছেলের ঝুলিতে ফের সোনালি পদক, টোকিও অলিম্পিকের পর এই ঐতিহ্যশালী ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরাজ কিছুদিন আগে পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন হরিয়াণার তরুণ এই জ্যাভলিন থ্রোয়ার। তবে, পাভো নুর্মি গেমসে এই দূরত্ব অতিক্রম করেও সোনা জেতা হয়নি নীরাজের। রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। নীরাজ নিজেই জানিয়েছেন যে কমনওয়েলথ গেমসে আগে তিনি মরিয়া ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করতে। পাভো নুর্মি গেমসে অল্পের জন্য তা না হলেও তিনি যে সঠিক পথে রয়েছে তা তাঁর প্রচেষ্টা এবং সাফল্য জানান দেয়। অলিম্পিকের পর এই প্রথম সোনার পদক জিতলেন নীরজ চোপড়া।
এই গোলের জেরে পৃথিবীর প্রথম পাঁচ আন্তর্জাতিক গোল - স্কোরারদের তালিকায় ঢুকে পড়লেন। আর দু গোল করলেই তিনি আর্জেনটেইন মহাতারকা মেসিকে স্পর্শ করতে পারবেন। এই তালিকায় এক ও দুই নম্বরে যথাক্রমে আছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও ইরানের প্রাক্তন তারকা আলী দায়ী। ফিরে আসা যাক ম্যাচে। ব্রেন্ডন ফারনান্ডেজ রোশনের সাথে ওয়ান - টু খেলে মনবীরের উদ্দেশ্যে বল বাড়ান
১৯৮০ অলিম্পিক্সে ম্যারাথনেও অংশ নিয়েছিলেন প্রয়াত দৌড়বিদ। সেভাবে নাচানাচি হয়নি হরি চাঁদকে নিয়ে। অথচ ১৯৭৮ সালের এশিয়ান গেমসে জোড়া সোনা জিতেছিলেন তিনি। এক নম্বর স্থান দখল করেছিলেন ৫০০০ এবং ১০০০০ মিটার রেসে।
গত ৪ ও ৫ জুন সিঙ্গাপুরে ৪৫ তম এসএমটিএফএ আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতার তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেন আশির তরুণ তুর্কি অনিমাদেবী। তার মধ্যে ৩ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি জোড়া স্বর্ণ পদক ছিনিয়ে নেন। এছাড়াও ’শটপাট থ্রো’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়ে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন
১৯৯২ থেকে ২০২২ সাল, টানা ৩০ বছর ক্রিকেটের সঙ্গে আমি যুক্ত। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় বিষয়, আপনাদের সমর্থন আমি পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সেই সকলকে মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই ‘
সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ” ১৯৯২ থেকে ২০২২ সাল, টানা ৩০ বছর ক্রিকেটের সঙ্গে আমি যুক্ত। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় বিষয়, আপনাদের সমর্থন আমি পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সেই সকলকে মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই ‘,
প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপিয়ান খেতাব জিতে ইতিহাসে জায়গা করে নিলেন আন্সেলত্তি। শুরু থেকেই ম্যাচের রাশ লিভারপুলের হাতে ছিল। একের পর এক আক্রমণে এর রিয়েল এর ডিফেন্স বারবার বেআব্রু হয়েছে।
মাত্র ১২.১ ওভারে বিনা উইকেট হারিয়ে জয়সূচক রান তুলে নেয় লাল হলুদ। ফাইনালেও সহজ জয়। এই নিয়ে মোট ১৩ বার জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। ২০১৬-১৭ সালে শেষবার এই ট্রফি জিতেছিল লাল হলুদ।
ম্যাচ যখন প্রায় ড্র হওয়ার মুখে তখন কার্লসেনের পচা শামুকে পা কাটে। তিনি তাঁর সৈন্যকে ভুল জায়গায় নিয়ে যার ফায়দা তোলে রমেশ। এখন সারা দেশ নকআউটের আশায় দিন গুনছে।
প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে নিয়ে আত্মবিশ্বাসী ছিল দেশের বক্সিং মহল। সেই আশা ও আস্থারই মর্যাদা দিয়ে নিখাত ভারতের জয়ধ্বজা ওড়ালেন। নিখাতের এই সাফল্য আরও একবার প্রমাণ করল মেরি কমের যোগ্য উত্তরসূরী হয়ে ওঠার সব রকম গুণই তাঁর মধ্যে রয়েছে।
গ্যারি কার্স্টেন বলেন, 'ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। আদ্যোপান্ত পেশাদার ক্রিকেটার। তারওপর ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে। ম্যাচের পরিস্থিতি খুব ভাল বোঝে এবং কাজে লাগাতে পারে।
লক্ষ্য সেনরা দেখিয়ে দিলেন ব্যাডমিন্টনে তাঁরাও বিশ্বশাসন করতে পারেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কিরন রিজিজু, সাইনা নেহওয়াল প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সোনার ছেলেদের।
২০০৮ সালে হরভজন সিংহের সাথে মাংকিগেট কান্ডে জড়িয়ে পড়া সাইমন্ডস দেশের হয়ে ২৬ টি টেস্ট ও ১৯৮ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন (১৯৯৮ - ২০০৯)। প্রাক্তন অজি তারকা গতকাল রাতে কুইন্সল্যান্ডের টাউনসভাইলে দুর্ঘটনার কবলে পড়েন।
সায়নীর পাইলটও ভালো আবহাওয়ার জন্য একটু অপেক্ষা করার পরামর্শ দেন। সায়নী তাঁর পাইলটের বক্তব্য মেনে নিয়ে যাত্রা স্থগিত করেন। কারণ ২০১৭ সালে ইংলিশ চ্যানেলে নামার আগে সায়নীকে এই ধরনের প্রতিকূল আবহাওয়া জনিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।
শাস্ত্রী বলেছেন : "ও এখনও সাত বছর অনায়াসে খেলতে পারবে, তাই অবিলম্বে ওকে বিশ্রাম দেওয়া হোক। ও প্রয়োজনে সরে দাঁড়াক আইপিএল থেকে।" তিনি আরও জানান :"এক মাস না দুই মাস, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে না পরে, সে আমি বলতে পারব না। কিন্তু বিশ্রাম চাই ই চাই। "
এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে : "এঁদের চয়ন করে আমরা প্রমাণিত করেছি আমরা এই খেলায় সবরকম ভাবে মহিলাদের যোগদানকে আরও তরান্বিত করতে চাই।" থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মেলবোর্ন বনাম জেওনাম ম্যাচে কার্ল জেনকিনসন ও আন্দ্রে নবতের গোলের সৌজন্যে মেলবোর্ন ২ - ১ গোলে জিতেছে। এর আগে ২০১৯ সালে, ইয়ামাশিতা, বোজোনো ও তেসিরোগী প্রথম মহিলা টিম (রেফারি) হিসেবে এএফসি কাপে (দ্বিতীয় ডিভিশন) ম্যাচ পরিচালনা করেন।
কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর দাপটে পাঞ্জাবের ১১৫ রানের জবাবে দিল্লি তোলে ১১৯/১। কম রান তাড়া করার সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির রান রেটে উল্লেখযোগ্য উন্নতি ঘটানোর জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন ওয়ার্না এবং পৃথ্বী।
পুনেতে পরের ম্যাচে খেলতে নামার কথা রয়েছে দিল্লির। বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ক্যাপিটালস। পুণের এমসিএ স্টেডিয়ামে বুধবার মায়াঙ্ক আগারওয়ালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা রয়েছে দিল্লির। তবে করোনা ধাক্কায় আপাতত পুণে যাত্রা বাতিল করা হয়েছে দিল্লির। ক্রিকেটারের করোনা ধরা পড়তেই স্কোয়াডের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সকলকেই ডোর টু ডোর ভিত্তিতে নতুন করে করোনা পরীক্ষা করা হবে।
২০২৬ সালে ওলিম্পিকের জন্য ছেলের প্রস্তুতির জন্যেই দুবাইয়ে রয়েছেন আর মাধবন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, ওলিম্পিকের জন্য ছেলে যাতে যথাযথ প্রস্তুতি নিতে পারে তার কারণেই দুবাইতে এসেছেন সপরিবারে। তাঁর সেই উদ্দেশ্য এবার সফল হল। আন্তর্জাতিক স্তরে নজর কাড়লেন বেদান্ত। ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছেন তিনি। ছেলের সাফল্যের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা।
সাধারণত প্রথম সপ্তাহে আইপিএলের দুর্দান্ত রেটিং থাকে। বার্ক (BARC) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি আইপিএলের প্রথম ৮টি ম্যাচের টিভিআর স্কোর ২.৫২। গত মরশুমের আইপিএলে একই সময়কালে তা ছিল ৩.৭৫। অর্থাৎ টিভি রেটিংয়ে ৩৩ শতাংশ পতন পরিলক্ষিত হচ্ছে।আইপিএল প্রথম সপ্তাহেই সম্প্রচারকারী টিভি চ্যানেলকে প্রথম স্থানে নিয়ে আসে। কিন্তু এবার স্টার স্পোর্টস ১ হিন্দি পেয়েছে তৃতীয় স্থান।
ক্যারিবিয়ান তারকার দানবীয় ইনিংসের সাক্ষী থাকল আইপিএলIPL 2022: রাসেল ঝড়ে ক্ষতবিক্ষত পাঞ্জাব, ক্যারিবিয়ান তারকার দানবীয় ইনিংসের সাক্ষী থাকল আইপিএল
এই ঘটনায় ভারতীয় সাঁতারের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া তীব্র ভাষায় নিন্দা করেছে। কিছুদিন আগেই ছয়জন যুবক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে, তারপর এই ঘটনা। স্বাভাবিক ভাবেই বিজেপি শাসিত কর্নাটকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। দিল্লীর সাঁতারু, দেশের এক নম্বর ব্রেস্টস্ট্রোকার, অর্জুন পুরস্কার প্রাপ্ত সন্দীপ সেজওয়াল অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছেন।
নেতৃত্ব ছেড়ে দিয়েছেন দু-দিন আগে। তবু সিএসকের নেতা তিনিই। মহেন্দ্র সিং ধোনি চল্লিশ ছুঁইছুঁই বয়সে এখনও দলের ক্রাইসিস ম্যান। ওয়াংখেড়েতে আরও একবার প্রমাণ হয়ে গেল। নাইটদের ঝাঁঝালো বোলিংয়ের মুখে সিএসকে স্কোরবোর্ডে ২০ ওভারে তুলল মাত্র ১৩১। আর সাত নম্বরে ব্যাট করতে নেমে ধোনির হাফসেঞ্চুরি না থাকলে একশো-ও পেরোয় না চেন্নাই।
বাছাই পর্বে ইতালি-পর্তুগাল ম্যাচের অপেক্ষায় বসে ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কিন্তু সেই রোমহর্ষক ম্যাচের আগেই অঘটন। নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল ইতালি। ৯০ মিনিটে গোল করতে পারেনি মানচিনির দল। উল্টে ইনজুরি টাইমে গোল হজম করে আজুরিরা। অন্যদিকে তুরস্ককে ৩-১ গোলে হারায় পর্তুগাল।
ফলে, যুদ্ধের আঁচ এবার সুইমিং পুলেও পড়ল। এছাড়া FINA ১৭ - ২২ ডিসেম্বরে হতে চলা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ কাজানে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের নতুন গন্তব্য কোথায়, সেটা এখনও জানা যায়নি।
তিনি আরও জানিয়েছেন : "আমি কখনোই বলতে পারব না ম্যাচের রাশ আমার হাতে ছিল কারণ আলকারেজের মত খেলোয়াড়ের বিরুদ্ধে এক তরফা জয় অসম্ভব।" ম্যাচের প্রারম্ভিক পর্বে আলকারেজের একটি ব্যাকহ্যান্ড উইনার গোটা স্টেডিয়ামকে চমকে দিয়েছিল, ২১ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালও ক্ষনিকের জন্যে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন।
অভিযোগ, মাঠে ছিল না কোনও অ্যাম্বুল্যান্স বা আপৎকালীন কোনও ব্যবস্থা। একটি গাড়িতে তুলে কোনওরকমে নিয়ে যাওয়া হয় ধুবুলিয়া হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন চিকিৎসকরা। সেখানে পৌঁছানোর পর দেবজ্যোতিকে মৃত বলে ঘোষণা করা হয়
ভারতের মিতালি এবং ঝুলনের পরে মেয়েদের ক্রিকেটে সবথেকে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির রয়েছে যে প্লেয়ারদের তাঁরা হলেন —
তারা আরও লিখেছেন, ‘আমাদের সরকার উত্তর সাগরে নতুন তেলক্ষেত্রে অর্থায়ন করে বিশ্বাসঘাতকতা করছে। নতুন তেল মানে আমাদের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করা। এর অর্থ ছোট দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এবং এর অর্থ এখন সবচেয়ে দরিদ্র এবং সমস্ত অঞ্চলের সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য দুর্ভোগ।’
এদিন রয় কৃষ্ণার সৌজন্যে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ১ গোলের ব্যবধানে জিতলেও প্রথম লেগে ৩ - ১ গোলে হারের জেরে আইএসএলের প্লে - অফ থেকেই বিদায় হয়ে গেল পাল - তোলা নৌকের। আজ মোহনবাগানকে ৩ গোলের ব্যবধানে জিততেই হত। তাই ম্যাচের প্রারম্ভিক পর্ব থেকেই অল আউট ঝাঁপায় হুয়ান ফেরান্দোর ছেলেরা। আর হায়দ্রাবাদ স্বাভাবিক ভাবেই রক্ষনাত্মক খেলে।
শেষমেষ মোহনবাগান ক্লাবের নির্বাচনের জন্য ২৪ জনের মনোনয়ন পেশ হল। তারমধ্যে ২২ জন দেবাশিস দত্ত, স্বপন ব্যানার্জি গোষ্ঠীর। বাকি ২ জন বিরোধী গোষ্ঠীর। কার্যকরী কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন সঞ্জয় ঘোষ। বিরোধী গোষ্ঠীর আরও একজন সদস্য সুশীল ব্যানার্জি।
জলন্ধরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ লখবিন্দর সিং এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। পুলিশের অনুমান সন্দীপের দেহ লক্ষ্য করে অন্ততপক্ষে ৮-১০ রাউন্ডের গুলি ছোঁড়া হয়। পুলিশের তরফে বিস্তারিত তদন্ত চালু করা হয়েছে।
ক্লাব যদি চ্যাম্পিয়নস লীগের যোগ্যতা অর্জন না করতে পারে অর্থাৎ প্রিমিয়ার লীগে প্রথম চারে শেষ না করতে পারে তবে পর্তুগীজ মহাতারকা আর ওল্ড ট্রাফোর্ডে থাকবে না। আর তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে উঠে আসছে পিএসজির নাম যা বাস্তবায়িত হলে ফুটবল প্রেমীদের সেই বহু প্রতিক্ষিত 'মেসি - রোনাল্ডোর' যুগলবন্দি দেখা যাবে।
আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে শচীন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছেন মিতালি। শচীনের মতোই ছ’ ছ’টি বিশ্বকাপে খেলে ফেললেন তিনি। মেয়েদের মধ্যে এই কীর্তি প্রথম মিতালিরই। সবমিলিয়ে ধরলে তৃতীয়। শচীন ছাড়াও এর আগে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ছ’টি বিশ্বকাপ খেলেছেন।
তাঁর হাতে দুই - তিন ধরণের গুগলি ছিল যার ভেলকিতে প্রথম সারির ব্যাটসম্যানদের স্টাম্প একাধিকবার তিনি ছিটকে দিয়েছেন। ক্রিকেটে স্পিন বোলিংয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ক্রিকেট দুনিয়ায় তাঁর আগমনের আগে বোলিং মানেই ছিল ফাস্ট বোলারদের দাপাদাপি। কিন্তু স্পিন বোলিং যে বড় বড় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতে পারে তা ওয়ার্ন আসার আগে কেউ কল্পনা করেনি। বৈচিত্র, নিয়ন্ত্রণ একিউরেসির মিশ্রনে স্পিন বোলিংকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে যান।
বিবৃতিতে বলা হয়, শেনকে থাইল্যান্ডে তার বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল কেরালা। শেষ ম্যাচে কেরালা মুখোমুখি হবে এফসি গোয়ার। অন্যদিকে, ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কার্যত প্লে অফের হিসাবের বাইরে চলে গেল মুম্বই।
রাজ্য ক্রিকেট এসোসিয়েশনগুলি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে মাঠে দর্শক ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ঐতিহাসিক ম্যাচ দর্শকরা মাঠে বসেই উপভোগ করবেন।" - এদিন জানিয়েছেন BCCI সম্পাদক।
বৃহস্পতিবার পোল্যান্ড, সুইডেন আর চেকপ্রজাতন্ত্রের ফুটবল এসোসিয়েশনগুলি এক যৌথ বিবৃতিতে FIFA র কাছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের কোনও ম্যাচ রাশিয়ায় আয়োজন না করার আর্জি জানিয়েছে। জার্মানির দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব শালকে ঘোষণা করেছে, তারা তাদের ফুটবলারদের জার্সি থেকে প্রধান স্পনসর রাশিয়ান এনার্জি ড্রিংক কোম্পানি গ্যাজপ্রোমের নাম সরিয়ে দিতে চলেছে।
তিনি এদিন বলেছেন যে তিনি তাঁর দেশ ও দেশবাসীদের জন্যে গর্বিত। তিনি এদিন বলেছেন : "এই জটিল সমস্যার সমাধান যুদ্ধ নয়। রাজনৈতিক সদিচ্ছা ও সততার সাথে কূটনৈতিক সমাধানই শান্তি আনতে পারবে।"
IOA সূত্রে খবর, ইতিমধ্যেই ভারত IOC র (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) সাথে এই ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। আরও জানা গিয়েছে, IOC ২০৩৬ অলিম্পিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিন বছরের মধ্যে নিয়ে নেবে। IOA মনে করছে, IOC র নতুন নিয়মাবলীর কথা মাথায় রেখে আহমেদাবাদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথাকথিত বিড পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে বিড করছে IOC যাতে আরও বেশ কিছু যোগ্য দেশ আয়োজক হিসেবে এগিয়ে আসতে পারে।
ফাইনালে খেলা দুটি দলই বিশ্বকাপের মূলপর্বে যাবে। তাই এদিনের মরণ - বাঁচন ম্যাচে আইরিশদের জিততেই হত। এদিন ওমান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ৭ উইকেটে ১৬৫ রান। তবে শুরুতে আইরিশ ব্যাটিং লাইনআপকে নড়বড়ে লেগেছে।
অনূর্ধ্ব ১৮ ওপেন ক্যাটাগরিতে এই পদক জেতে চেন্নাই নিবাসী প্রজ্ঞানন্দ। একাদশ ও শেষ রাউন্ডে ভ্যালেন্টিন বিউকেলের(জার্মানি) বিরুদ্ধে ড্র করে নয় পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠে আসে সে।
প্ৰথমে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে ১৮৪ তোলার পরেই কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭-এর বেশি তুলতে পারল না।
দীর্ঘ একমাস কোভিড-১৯ (COVID 019) এর সঙ্গে লড়াই করে অবশেষে জীবন যুদ্ধ হার মানলেন বাংলার ময়দানের দাপুটে ফুটবল প্লেয়ার সুরজিৎ সেনগুপ্ত(Surajit Sengupta)। গত ২৩ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন বাইপাসের ধারেরে একটি বেসরকারি হাসপাতালে।
আইপিএলের ইতিহাসে এই প্রথমবার সুরেশ রায়নাকে কোনও ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াডে রাখল না। গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে। তাই এই নিয়ে দ্বিতীয়বার তিনি আইপিএল খেলছেন না।
নর্থইস্ট ম্যাচে ফিরে আসতে আপ্রাণ চেষ্টা করে। তবে তা মোহনবাগানের শক্তিশালী ডিফেন্স ভাঙার জন্য যথেষ্ট ছিল না। এই ভাবে খেলে যেতে পারলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ২৬৫ রান তুলেছিল। ১১১ বলে ৮০ রান করেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ করেন ৫৪ বলে ৫৬। দীপক চাহার ৩৮ ও ওয়াশিংটন সুন্দর ৩৩ রান করেন। একটি মেডেন-সহ ৮ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। আলজারি জোসেফ ও হেডেন ওয়ালশ দুটি করে উইকেট দখল করেন।
হায়দ্রাবাদে ছিল এইমুহূর্তে আইএসএলে যথাক্রমে সবচেয়ে বেশী গোল করা ও গোল বাঁচানো তারকা ওগবেচে (৯টি গোল) ও লক্ষীকান্ত কাট্টিমনি (৩৩টি সেভ এই ম্যাচের আগে অব্দি)। তার উপর প্রথমার্ধেই সবুজ - মেরুন স্কোয়াডের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ম্যাকহিউ ও আক্রমণ ভাগের স্তম্ভ, মোহনবাগান মাঝমাঠের প্রাণভোমরা হুগো বুমো চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। কিন্তু তাতেও হুয়ান ফেরান্দর ছেলেরা দুরন্ত জয় ছিনিয়ে নিলেন। সৌজন্যে অ্যাটাকিং থার্ডের ত্রয়ী - ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহ ও লিস্টন কোলাসো। যাদের বোঝাপড়া ও মুহুর্মুহু আক্রমণ রয় কৃষ্ণর অভাব একবারের জন্যেও বুঝতে দেয়নি।
ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ইংল্যান্ডকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আফগানিস্তানকে হারিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে অস্ট্রেলিয়া।
এখানে উল্লেখ যোগ্য মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য ঈশান এর আগে ভারতের হয়ে ২ টি ওডিআই ও ৫ টি টি টোয়েন্টিতে ওপেন করেছেন। ওডিআই ও টি টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে রয়েছে ৬০ ও ১১৩ রান। ওডিআইতে এখনও অব্দি তাঁর সর্বোচ্চ স্কোর ৫৯।
অনেকদিন ধরেই অভিযোগ ছিল বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নাকি দল নির্বাচনকে প্রভাবিত করেন। শোনা গিয়েছিল, সৌরভ নাকি জোর করে দলের নির্বাচনী সভায় অংশ নিয়েছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতের বোর্ড সভাপতি।
আইপিএলের গভার্নিং কাউন্সিলের সঙ্গে ফ্রাঞ্চাইজি মালিকদের মিটিং চলাকালীন প্রথম পছন্দ হিসেবে ভারতের নামই উঠে আসে। তবে ফ্রাঞ্চাইজি মালিকরা এও জানান যে টুর্নামেন্ট শুধু মহারাষ্ট্রেই সীমাবদ্ধ রাখা হোক।
ম্যাচের ২৪ মিনিটেই ইস্টবেঙ্গল খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যেতে পারত। কিন্তু ব্রাজিলিয়ান মার্সেলো মোহনবাগান গোলরক্ষক অমরজিৎকে একা পেয়েও সঠিক জায়গায় বল প্লেস করতে পারেননি। দ্বিতীয়ার্ধের প্রারম্ভীক পর্বে ইস্টবেঙ্গল খানিকটা খোলস ছেড়ে বের হয়। যার সুবাদে ৫৬ মিনিটে কর্নার ও সিডেলের গোল (১ - ০)। এরপর বাকি সময়টা জুড়ে শুধুই জামসেদ পুত্র কিয়ান।
আইএসএল এ অবনমন নেই। তাই ইস্টবেঙ্গল 'লাস্টবয়' হিসেবে শেষ করলেও পরের মরসুমে খেলা আটকাবে না। কিন্তু লক্ষ লক্ষ সমর্থকের আবেগ, ভালোবাসা এবং শতাব্দী প্রাচীন ক্লাবটির ঐতিহ্য নিয়ে বাঙ্গুর এন্ড কোম্পানি ছেলেখেলা চালিয়ে যাবেন। তবে পরিস্থিতি যাই থাকুক না কেন, ইতিহাস বলছে ডার্বিতে কেউ ফেবারিট হয়ে শুরু করে না। তাই 'পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ভয়ঙ্কর' কাল থেকে আবার ফুটবলপ্রেমীরা সিরিয়াসলি নিতে পারেন। কিছুই বলা যায় না।
তিনি আরও জানিয়েছেন : "সে এখন ৩৩ এ পা দিয়েছে। অধিনায়ক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু অধিনায়ক না থেকে টিমে অবদান রাখাটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ।"
তিনি এও বলেছেন যে ভারতীয় দলের পারফর্মেন্স দেখে কখনই মনে হচ্ছে না যে গোটা দলটি এক সূত্রে বাঁধা। যে মুহূর্তে কোহলি নেতৃত্ব ছাড়লেন সেই মুহূর্ত থেকেই ভারত পারফর্ম করা বন্ধ করে দিয়েছে।
জল্পনা চলছে যে ২৭ মার্চ আইপিএলের ঢাকে কাঠি পড়তে পারে। বিসিসিআইএর একটি প্রেস নোটে বোর্ড সেক্রেটারি আরও জানিয়েছেন : " আইপিএলে এই বছর দুটি নতুন দল - আহমেদাবাদ ও লখনউ অংশগ্রহণ করবে। তাই বিসিআই ২০২২ এ আইপিএলের পঞ্চদশ মরসুম ভারতে আয়োজন করতে বদ্ধপরিকর। ভারতবর্ষের মাটিতেই আইপিএল যাতে অনুষ্ঠিত হয় সেটা আমরা নিশ্চিত করব। " বিশ্বস্ত সূত্রে খবর যে সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকাকে বিকল্প হিসেবে মাথায় রাখা হচ্ছে।
দেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি। নিজের সময়ে একের পর এক ফুল ফুটিয়ে গিয়েছেন। ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই প্রধানেই রেখে গিয়েছেন অজস্র কীর্তির নজির। ফুটবলার হিসাবে এশিয়ান গেমসে সোনা জেতার নজিরও তাঁর দখলে।
সিরিজ বাঁচল না ভারতের।দক্ষিণ আফ্রিকা থেকে শূন্য হাতে ফেরা নিশ্চিত
আইএসএলে আসা ইস্তক ইস্টবেঙ্গলের গোল দিয়ে গোল না ধরে রাখতে পারার রোগ আরও একবার প্রকট হয় যখন ৩৭ মিনিটে গোয়ার আলবার্ত নগুয়েরা গোল শোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই মনে করেছিলেন যে এই ম্যাচেও হয়তো জয় অধরা থেকে যাবে। কিন্তু ৪২ মিনিটে নাওরেম সিংহ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আরও একবার গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন (২-১)। এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এদিকে এটিকে মোহনবাগানের চারজন ফুটবলার পজিটিভ হলেও সোমবার দুজন নেগেটিভ হয়ে গেছেন। ফলে মঙ্গলবার সবুজ মেরুন ব্রিগেডের প্র্যাক্টিসে নামার সম্ভাবনা প্রবল। ২০ জানুয়ারি তাদের ম্যাচ কেরলের বিরুদ্ধে। কিন্তু কেরল শিবিরের সাতজন ফুটবলার পজিটিভ হওয়ায় মোহনবাগানের বিরুদ্ধে তাদের পক্ষে টিম নামানোর আশা প্রায় নেই বললেই চলে।
এদিন ১৭ বছরের কাইডে গর্ডন তাঁর জীবনের অভিষেক ম্যাচেই প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু ব্রেন্টফোর্ডের কিপার ফেরনান্ডেজ একটি চমৎকার সেভ করে দলকে আরও লজ্জার হাত থেকে বাঁচান। ম্যাচের পর দলের প্রথম গোলদাতা ফাবিনহো জানান : "এই জয় খুবই জরুরি ছিল।
৩৩ বছরের বিরাট টেস্টে সব চেয়ে বেশী জয় প্রাপ্ত অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৫৩), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৩) এবং আরেক অসি স্টিভ অয় (৪১)।
আজ ম্যাচ স্থগিতের ঘোষণার সময় জানানো হয়েছে, এটিকে মোহনবাগানের একাধিক ফুটবলার করোনার কবলে পড়ায় মেডিক্যাল টিমের পরামর্শেই এই সিদ্ধান্ত। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব মাঠে দল নামানোর পরিস্থিতিতে রয়েছে কিনা, খেলোয়াড়রা কতটা গুরুতর কোভিড-১৯ আক্রান্ত, দলের সদস্যরা সুরক্ষিত
কোহলি সাফ জানিয়েছেন : "এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ব্যাটিংয়ের জন্যেই আমাদের এই ভরাডুবি। টেস্ট জিততে দরকার কুড়িটা উইকেট। কিন্তু যদি ব্যাটিং লাইনআপই মুখ থুবড়ে পড়ে তাহলে আর কী করে জিতব আমরা?"।
টিমের বাস ড্রাইভার ও এক হাউসকিপিংয়ের কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ আসায় এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে লাল হলুদ শিবিরের প্রস্তুতি জোর ধাক্কা খেল। নয়া কোচ মারিও রিভেরা যদিও এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন।
কিন্তু সময় যত গড়িয়েছে, রোনাল্ডোর সাথে ওল্ড ট্রাফর্ডের সম্পর্কের অবনতি হয়েছে। নয়া কোচ রাগনিক আবার স্পষ্ট করে দিয়েছেন যে রোনাল্ডোই ম্যানচেস্টারে শেষ কথা নয়।
কে এল রাহুল (১২), মায়ঙ্ক আগরওয়াল (১৫), রাহানে (৯), বা ঋষভ পন্থ (২৭), সকলেই ব্যর্থ। তবে প্রথম ইনিংসে কোহলির অর্ধ শত রান, মাটি কামড়ে পড়ে থেকে চেষ্টা চালিয়ে যাওয়া অবশ্যই ভারতের বড়ো প্রাপ্তি। ধৈর্য ধরে ক্রিজে পড়ে থাকা, অফস্ট্যাম্পের বাইরের বলে অহেতুক খোঁচা না দেওয়া ভিকের অনুরাগীদের অক্সিজেন জুগিয়েছে
ম্যাচের আগেই রেনেডি জানিয়ে দিয়েছিলেন স্বদেশী ব্রিগেড নিয়েই জামসেদপুর দলের বিরুদ্ধে নামবে লাল হলুদ। সেই মতই মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে নামিয়ে দিয়েছিলেন ১১ জন দেশি তারকাকে। প্রায় আটকেও দিয়েছিলেন এলি সাবিয়া, পিটার হার্টলে, গ্রেগ স্টিওয়ার্টদের দলকে। তবে শেষ রক্ষা হল না।
বেঙ্গালুরুতে অবস্থিত SAI এর প্রশিক্ষণ কেন্দ্রে ২১০ জন ব্যক্তির (৩৫ জন কোচ, ১৭৫ জন অ্যাথলেট) ৱ্যান্ডম টেস্ট করা হয়। এদের মধ্যে একাধিক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে যাদের মধ্যে বিভিন্ন জাতীয় মিটে অংশগ্রহণ করা ৩৫ জন জুনিয়র অ্যাথলেট ছিলেন।
এই জয়ের সুবাদে একবারও আইএসএলে জয়ের স্বাদ না পাওয়া কেরল সমর্থকদের মনে আরও আশার সঞ্চার হল। আট ম্যাচে অপরাজিত থাকার পর হায়দ্রাবাদ এই ম্যাচে হারায় ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল। গতবার মুখ থুবড়ে পড়া কেরল এইবারে নিঃসন্দেহে আইএসএল জেতার অন্যতম দাবিদার। তাই আই এম বিজয়নের রাজ্যের সমর্থকরা আশায় বুক বাঁধছেন।
লেটার বক্সের রং সাধারণত লাল হয়। কিন্তু নীরজের ক্ষেত্রে সেই প্রথা ভাঙল ডাক বিভাগ। সোনালি ওই লেটার বক্সে লেখা রয়েছে ‘২০২০ টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) জ্যাভলিনের স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়ার সম্মানে’। লেটার বক্সটি নীরজের বাড়ির খুব কাছেই লাগানো হয়েছে।
শোনা যাচ্ছে, একজন নয়, বাগান শিবিরের একাধিক ফুটবলার করোনার প্রকোপে পড়েছেন। সেই তালিকায় নাকি রয়েছেন রয় কৃষ্ণ, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, সন্দেশ জিংঘানরা। যদিও সরকারিভাবে কারোর নাম স্বীকার করা হচ্ছে না।
জো’বার্গেই ভারত সিরিজ জয়ের আশায় বুক বেঁধেছিল। হল না। হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। ২৪০ রানের টার্গেট তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয় পেল বৃষ্টিভেজা ম্যাচে।
লাল ঝড়ের আশঙ্কায় অপরপক্ষের ক্লাবের কোচেদের রাতের ঘুম উবে যেত। কেন? কারণ ফারগুসন নামক এক স্কটিশ ভদ্রলাক তাঁর ব্যক্তিত্ব ও ফুটবলবোধের মুন্সীয়ানায় গোটা টিমকে একসূত্রে বাধঁতে পারতেন ও ফুটবলারদের থেকে সেরাটা বার করে নিতে পারতেন। বিশেষ করে তেভেজ, পার্ক, রুনি, রোনাল্ডোদের কাউন্টার অ্যাটাক আজও দর্শকদের হৃদয়ে অমলিন। তারপর টেমস দিয়ে অনেক জল বয়ে গেছে।
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফির। কিন্তু অধিকাংশ রাজ্য টিম করোনা সামলাতে হিমশিম খাচ্ছে। বাংলা টিমের অর্ধেকরও বেশি ক্রিকেটার করোনা আক্রান্ত। মুম্বই সহ আরও বেশ কিছু রাজ্যের ক্রিকেটার আক্রান্ত হয়ে পড়েছেন।
ভবিষ্যতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে এখন থেকেই গ্রুম করা হচ্ছে কেএল রাহুলকে। ভবিষ্যৎ-এ জাতীয় দলের নেতা তিনিই। এমনটাই জানালেন নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। শুক্রবার প্রোটিয়াজ সফরে ওয়ানডের দল ঘোষণা করে দিয়েছেন নির্বাচকরা। সেই সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে খেলতে পারছেন না। রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলকে দায়িত্ব দিয়ে সেই ইঙ্গিতই করেছেন নির্বাচকরা।
শুক্রবার সংবাদ সংস্থা-কে হাসপাতালের তরফে বলা হয়েছে, “দুপুরেই সৌরভকে।ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে উনি আপাতত ১৪ দিন হোম আইসোলেশনে থাকবেন। তারপরেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে চার জন প্রোটিয়া ব্যাটসম্যানকে প্যাভেলিয়ানে ফেরাতে ঋষভের হাত রয়েছে। আর এই সুযোগেই সেঞ্চুরি করে ফেলেছেন দিল্লির উইকেটকিপার।
অধিনায়ক এলগার এক রান করে বুমরাহর বলে ফিরে গেলেন উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে। তারপর মহম্মদ শামি ফিরিয়ে দিলেন পিটারসেন (১৫) এবং মার্করামকে (১৩)। দুটোই স্বপ্নের ডেলিভারি। দুটোই বোল্ড। ব্যাটসম্যানরা বলের লেট মুভমেন্ট ধরতে পারেননি। ভ্যান ডের দুসেনকে ফিরিয়ে দিলেন সিরাজ। স্লিপে অনবদ্য ক্যাচ দিলেন অজিঙ্কা রাহানে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতের হকি দল। আধিপত্য বিস্তারের জন্য দু’ দলই একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একের পর এক গোল বর্ষিত হল। শেষে ভারতই শেষ হাসি হাসল।
ডিফেন্সের ভুলে একের পর এক গোল খেয়েছে দল। ছয়টি ম্যাচ খেলে জয় এসেছে মোটে দুটি ম্যাচে। কোচিং নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। এত চাপের মধ্যে দায়িত্ব সামলানো মুশকিল, তাই হাবাস নিজেই সরে দাঁড়ালেন। তবে হাবাস সরে যাওয়ার পর এখন এটিকে মোহনবাগানের কোচ কে হবে সেই নিয়ে আলোচনা চলছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সম্ভবত নেই রোহিত শর্মা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিতকে ভাইস ক্যাপ্টেন রেখে দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে আচমকা চোটে সহ অধিনায়কত্ব প্রাপ্তির মধ্যেই দুঃসংবাদ পেতে চলেছেন তিনি
ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল।
সাতসকালেই ক্রিকেট মহলে বড়সড় দুঃসংবাদ। মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন। পুত্র জ্যাকসনকে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন ওয়ার্ন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রাস্তায়। বাইক থেকে ১৫ মিটার দূরে ছিটকে যান তিনি।
এদিন ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের ভাগ্য লিখে ফেলে রঞ্জন ভট্টাচার্যের দল। স্কোরশিটে নাম লেখান মাহিতোষ রায় (১৮') ও মহম্মদ ফারদিন আলি (৩৫')।
৪০ বছর পর ফাইনালে রেলওয়ে এফসিকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এফসি।
সোমবার ভারত গ্রুপের শেষ ম্যাচে নামছে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। সেমিতে ভারতের পৌঁছনোর জন্য আফগানিস্তানকে রবিবার দ্বৈরথে জিততেই হত।
রোহিত শর্মা এবং কেএল রাহুলের ব্যাটিংয়ে রানের ফুলঝুরিতে ভর করে ভারত স্কোরবোর্ডে ২১০ তোলার পরেই কার্যত ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। ২১১ রানের টার্গেট চেজ করতে নেমে আফগানরা গুটিয়ে গেল মাত্র ১৪৪ রানে।
গোয়া ছাড়া পাটনা, জয়পুর , ভোপাল , মুম্বাই আমেদাবাদ, দিল্লি ,এছাড়া লখনউ কি টিম সামিল থাকবে। এই চ্যাম্পিয়ন্স ক্রিকেট লিগে খেলার সুযোগ ছাড়া গোয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়ায় খুব খুশি হলেন গাজী সুজা উদ্দিন।
দল হিসেবে আমরা জানি যে কীভাবে এককাট্টা হয়ে থাকতে হবে, কীভাবে প্রত্যেককে ভরসা জোগাতে হবে, কীভাবে নিজেদের শক্তিতে মনোযোগ দিতে হবে। ভারত কোনও ম্যাচ হারতে পারে না বলে বাইরের লোকজন কী ভাবছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি খেলাধুলো করি। আমি জানি, সেই খেলাধুলো কেমন হয়। বাইরের লোকজন কী ভাবেন, তাতে আমাদের দলের কোনও যায়ে আসে না।
প্রথম খেলরত্ন পুরস্কারের জন্য ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে গতবছর পাঁচজন ক্রীড়াবিদ এই পুরস্কার পেয়েছিলেন। ২০১৬ সালে খেলরত্ন পান ৪ জন। এর পাশাপাশি এবছর অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্য মনোনীত হয়েছেন ৩৫ জন।
মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওভারে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৮ বল বাকি থাকতেই।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিলেন ক্যাপ্টেন বাবর ৷ দুই পাক ওপেনারই হাফ-সেঞ্চুরি করে দলের জয় এনে দেন ৷ 52 বলে 68 রান করেন বাবর ৷ আর 55 বলে 78 রান করেন মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা
বাংলাদেশের ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল। ৮৪ রানে প্রতিপক্ষকে হারিয়ে মূলপর্বে সেই সঙ্গে পৌঁছে যাওয়া নিশ্চিত করল টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে নিল ওমান। তাঁদের ১০ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল। যোগ্যতা অর্জন পর্বে বি গ্রুপের পাপুয়া নিউ গিনি ও ওমানের মধ্যে ম্যাচই ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ।
শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। বোলিংয়ে আসেন আশ্বিন। শেষ ওভারে ২ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। চতুর্থ বলে তুলে নেন সুনীল নারায়ন-এর উইকেট। তবে পঞ্চম বলে ছক্কা মেরে ম্যাচ জেতান রাহুল ত্রিপাঠী।
২০১৬ সালের পর এই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপ হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ দল নিয়ে যাবে ৮ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুই দল হারবে তারা প্রত্যেকে পাবে ৪ লক্ষ মার্কিন ডলার আর্থিক পুরস্কার।
হায়দরাবাদের বিরুদ্ধে হর্ষল তিন উইকেট পাওয়ায় চলতি আইপিএলে তাঁর ২৯ উইকেট সংগ্রহ হল। আইপিএলের একটি সংস্করণে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট পেলেন আপাতত হর্ষলই।
৭৮/১ থেকে মুম্বই তাসের ঘরের মত ভেঙে পড়ল ১১১/১০-এ। মুম্বইয়ের টপ অর্ডার ধসিয়ে দেন ম্যাক্সওয়েল এবং চাহাল। এই শেষদিকে হ্যাটট্রিক করে যান হর্ষল প্যাটেল
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুটো দলই তুল্যমূল্য লড়াই করল। তবে শেষে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১৫৭ রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে নিল সিএসকে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। তবে বুমেরাং হয়ে তাঁর এই সিদ্ধান্ত আরসিবিকেই আহত করে দেয়। কেকেআর বোলারদের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ওপেনাররা অর্ধশতরানের বেশি করে ফেলায় জয়ের সবরকম আশা শেষ হয়ে যায় আরসিবির।
ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন চেন্নাইয়ের ব্যাটসম্যান ঋতুরাজ গাইকওয়াড়। পাওয়ার প্লে-তেই চার উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন সিএসকের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
কোহলি সরে দাঁড়ানোর পরে রোহিত শর্মা প্রত্যাশিতভাবেই টি২০-র রাজ্যপাট সামলাবেন। চেতন শর্মা নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে আবার রোহিতের ডেপুটি বেছে নিতে হবে।
, শুক্রবার করোনার জেরে খেলতে অস্বীকার করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরই ইসিবি জানিয়ে দেয় যে, পঞ্চম টেস্ট শুরু হচ্ছে না। ভারত না খেলায়, সিরিজের ফল কী হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
টোকিও প্যারালিম্পিক্সে পদকের বর্ষণ ভারতের উপর। প্যারালিম্পিক্সের ১১তম দিনের সকালে একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত
অয়ন এখন এক নম্বর প্লেয়ার হিসেবে খেলছে। অয়ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে চায়। শুধু রায়গঞ্জের মানুষ নন সারা বাংলা অয়নের দিকে চেয়ে আছে।।
অবনী ৪৪৫.৯ স্কোর করে ব্রোঞ্জ জয় করেন। মেনস হাইজাম্পে T64 প্রবীন কুমার রূপো জিতলেন। হরভিন্দর সিং তীরন্দাজিতে ব্রোঞ্চ জিতলেন।
চলতি প্য়ারালিম্পিকে দুর্দান্ত ফর্মে ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যেই শুটিংয়ে সোনা জিতে নজির গড়েছেন অবনী লেখারা। এবার পুরুষদের জ্যাভলিনের (F64) ইভেন্টে বিশ্বের বাকি অ্যাথলিটদের পিছনে ফেলে এক নম্বর হয়ে গেলেন সুমিত
শুটিংকেই পাখির চোখ করে টোকিওতে ইতিহাস গড়ে ফেলল উনিশ বছরের আভানী। এরপর পুরুষদের এফ৫৬ বিভাগে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া।
রবিবার সকালেই ভবানিবেন প্যাটেল টেবিল টেনিসে রুপো জেতেন। এরপর বিকেলেই হাই জাম্পে রুপো জেতেন নিশাদ কুমার। আর নিশাদের রুপো জয়ের কিছুপরেই পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন বিনোদ।
হেডিংলি টেস্টে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। তৃতীয় দিনে ব্যাট হাতে লড়াই করেছিল রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা। যার ফলে চতুর্থ দিনে ম্য়াচের প্রত্যাবর্তনের আশা করছিল ভারতীয় সমর্থকরা।
এবার প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে উঠলেন তিনি। চিনের মিয়ায়ো ঝ্যাংকে হারিয়ে দিলেন ৩-২ ব্যবধানে।
টোকিও প্যারালিম্পিকে প্রথম ম্যাচ জিতে উচ্ছ্বসিত ভারতীয় প্যাডলার । ম্যাচ শেষে তিনি জানান, এরই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে কয়েক গুণ। অলিম্পিক কিংবা প্যারালিম্পিক, টেবিল টেনিসে ভারতের পদক আসেনি। দেখা যাক ভাবিনা কি করেন!
চুক্তিপত্র নিয়ে বিবাদের জেরে স্পনসর শ্রী সিমেন্টের সঙ্গে ছিন্ন হয়ে আইসিএল আদৌ খেলা যাবে কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন হয়ছিল ইষ্টবেঙ্গল ক্লাবে।
২০০৪ ও ২০১৬ প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতা ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া এ বারও প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন। এছাড়া জ্যাভলিন চ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরী এবং হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলুও এ বার প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন। তাঁদের কাছ থেকে পদকের আশায় রয়েছে দেশ।
উপযুক্তদের নির্দিষ্ট করে এইসব বাচ্চাদের ট্রেনিং দিয়ে গড়ে তোলার জন্য শুরু হয় দেশ জুড়ে স্পোর্টস আকাদেমি। দশ বছর আগে যার সংখ্যা ছিল ৩০০, এখন গোটা চিন জুড়ে এই স্পোর্টস আকাদেমির সংখ্যা দাঁড়িয়েছে দু হাজার।
প্রথম থ্রোয়ে নীরজ ৮৭.০৩ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম স্থানটি দখল করে নিয়েছিলেন। এরপর পরবর্তী থ্রোয়ে তিনি নিজের পারফরম্যান্স আরও ভালো করেন। চলতি টোকিয়ো অলিম্পিকে নীরজই প্রথম সোনা জয় করলেন।
প্রতিপক্ষ কাজাখস্থানের দাউলেত নিয়াজবেকোভ।
জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয় এই খেলরত্ন পুরষ্কার যখন খেলোয়াড়ের নামে করা হল তখন নরেন্দ্র মোদী আর অরুন জেটলির নামে ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা উচিত। কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজওয়ালা বলেন আসলে এইসব করে দেশের মধ্যে কৃষিবিল, পেগাসাস, পেট্রপণ্যের মুল্যবৃদ্ধির জ্বলন্ত ইস্যুগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে।
তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রুপো জয়। রবি দাহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষ দিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যথেষ্ট আহত হয়েছিলেন তিনি তাও জিতেছিলেন, কিন্তু ফাইনালে তিনি হেরে যাওয়ায় ভারতের স্বর্ণ পদক হল না।
জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল। ৩-১ থেকে জয় ছিনিয়ে আনা এত সহজ নয়। তাই জার্মানির বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ ছিল না। ম্যাচ শুরুর মিনিট দুয়ের মধ্যেই ১ গোলে এগিয়ে যায় জার্মানি। ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং। এরপর.......
২০০৮ সালে বিজেন্দ্র সিং ও ২০১২ সালে এমসি মেরি কমের পর লাভলিনা তৃতীয় বক্সার হিসেবে দেশকে অলিম্পিক পদক এনে দিলেন। লাভলিনা বলেন, আমি সব সময় ভেবে এসেছি অলিম্পিকে নামব পদকের লক্ষ্যেই। ফলে এই পদক জিতে ভালো লাগছে, কিন্তু আমি এর চেয়েও ভালো করতে পারতাম। এই পদকের জন্যই আট বছর নিরলস পরিশ্রম করে গিয়েছি।
ভারতের নীরজ চোপড়া দূর্দান্ত খেললেন। অলিম্পিকের অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো-য়ে যোগ্যতা অর্জন পর্বে এদিন ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে সফল নীরজ ৷
থার্ড কোয়ার্টারেও এই এক গোলের লিডটা ধরে রেখেছিল ভারত। গ্রুপ লিগে একটাই ম্যাচ না হারা এবং মাত্র একটি গোল খাওয়া অস্ট্রেলিয়া মরিয়া হয়ে উঠেছিল গোল করতে। কিন্তু ভারতের শক্তপোক্ত ডিফেন্স সেই সুযোগ দেয়নি।
প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত।
গতবার জিতেছিলেন রুপো। এবার ব্রোঞ্জ। পরপর দুটি অলিম্পিকে পদক জয়। কুস্তিগীর সুশীল কুমারের পর ব্যক্তিগত ইভেন্টে এই নজির গড়লেন পিভি সিন্ধু। আর এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এল তিনটি পদক।
তবে শেষ আটের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে সতীশের জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ। যিনি বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন। শেষ ষোলোর ম্যাচে আজেরবাইজানের মহম্মদ আবদুল্লায়েভকে ৫-০ উড়িয়ে দিয়েছেন। সতীশ কোনওদিন জালোলভকে হারাতে পারেননি
এর পর সিন্ধু কার্যত দাঁড়াতেই পারেননি তাইয়ের বিরুদ্ধে। তাইয়ের ২১ পয়েন্টের বিরুদ্ধে মাত্র ১২ পয়েন্টই জিততে পারেন সিন্ধু।
ভারত ৮১/৮ (২০ ওভার) কুলদীপ ২৩*, ভুবনেশ্বর ১৬; হাসারাঙ্গা ৪/৯, শানাকা ২/২০। শ্রীলঙ্কা ৮২/৩ (১৪.৩ ওভার) ধনঞ্জয়া ২৩*, মিনোদ ১৮, হাসারাঙ্গা ১৪*; রাহুল ৩/১৫। শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
বিশ্বের ১২ নম্বর তারকাকে অনায়াসে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। টোকিওয় ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া সিন্ধু প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। তাও আবার স্ট্রেট গেমে।
এবারই প্রথমবারের মতো স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে অলিম্পিকে। আর তাতে সোনা জিতেছেন জাপানের ১৩ বছর বয়সী কিশোরী মোমিজি নিশিয়া
আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি এ সবকিছুর চেয়ে অনেক বড়।’
২১ বছর পর ভারোত্তোলনে পদক ভারতের। দেশের মুখ উজ্জ্বল করলেন মীরাবাই চানু। 2016 সালে অলিম্পিকে তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপর থেকেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তার থেকে পদক ধরে রেখেছিল ভারত। হয়তো সোনা আসবে ভেবেছিল দেশ কিন্তু সোনা না এলেও ভারতকে রুপোর পদক পাইয়ে দিলেন তিনি।
করোনার কারণে গত বছর আয়োজন করা সম্ভব হয়নি অলিম্পিকের ৷ এ বছরও শেষপর্যন্ত শুক্রবার আলোকজ্বল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল টোকিও অলিম্পিক ২০২০ ৷
এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছে সদ্য কোপা চাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে অলিম্পিক অভিযান শুরু হয়েছে ফার্নান্দো বাতিস্তার ছেলেদের। অন্য দুই ম্যাচের একটিতে রোমানিয়া ১-০ গোলে জিতেছে হন্ডুরাসের বিপক্ষে এবং স্বাগতিক জাপান ১-০ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ইস্টবেঙ্গলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ইস্টবেঙ্গল ক্লাব। সমর্থকদের সঙ্গে হাতাহাতি বাঁধে পুলিশেরও। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক।
আগামী ২৩ জুলাই জাপানে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। গত বছরই জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। এ বছরও অলিম্পিক করা উচিত হবে কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে।
দ্বিতীয় ম্যাচে বিপাকে পরে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। ব্যাট হাতে মাত্র ৪.৬ ওভারের মাথায় ২ উইকেট হারায় ভারত। তারপর ১২ ওভারের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। মাত্র ২৯ রানে ফিরে যান অধিনায়ক। ৩৭ রানে ১৭.২ ওভারের মাথায় আউট হন মণীশ পাণ্ডে। রান আউট হন মণীশ।
একদিক ধরে ম্যাচ শেষ করার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এবং সেই পরিকল্পনা বাস্তবায়নও করলেন। ১৩ ওভার ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
আগামী ৪ আগষ্ট ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তার আগে আগামী ২০ থেকে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
উইম্বলডনের নম্বর ওয়ান কোর্টে এদিন ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখাচ্ছিল সমীরকে। প্রথম সেটে যদিও বেশি আগ্রাসী ছিলেন লিলভ। কিন্তু শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় ম্যাচে নিজের দখল নিয়ে নেন সমীর।
ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে সমতায় ছিল ইতালি। অতিরিক্ত সময়েও গোল পেলনা কোনো দল। শেষ পর্যন্ত রূদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্টত্বের মুকুট জিতে নেয় ইতালি।
গ্র্যান্ড স্ল্যামে টেনিসের বিগ থ্রি নিয়ে সব সময় চর্চা হতেই থাকে। এই বিগ থ্রি হলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। আর সেই বিগ থ্রিয়ের মধ্যেই এবার অন্যন্য নজির গড়ে ফেললেন ফেডেরার ও নাদালদের চিরপ্রতিদ্বন্দ্বী জোকার। এবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফেড এক্স ও নাদালের সঙ্গে এক রেকর্ডের তলায় চলে এলেন জকোভিচ।
২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ মেসিরা নিলেন মারাকানায়। খেতাব ছিনিয়ে নিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছ থেকেই।
"খেলা হবে"র জমানায় আপামর জনগনের দাদা এক পক্ষের হয়ে খেললেন না। সব শেষে সৌরভ গাঙ্গুলী ভোটের মাঠে নামলেন না।
১০৪ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি। বক্সের মধ্যে স্টারলিংকে ঠেলে ফেলার জেরে পেনাল্টি পায় ইংরেজরা। আর দুর্দান্ত ক্লাইমেক্স এ পেনাল্টি থেকে নিখুঁত শটে গোলে মারলেও ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেল প্রথমে তা হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও গায়ে লেগে ফিরে আসা বল অবলীলায় জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। এই জয়ের সুবাদে কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্তিনা। খেতাবি লড়াইয়ে মেসিরা মুখোমুখি হবেন নেইমারের ব্রাজিলের।
আক্রমণ ও ডিফেন্সের ব্যালেন্স ও চুড়ান্ত পেশাদারি দেখিয়ে ইতালি দর্শনীয় ফুটবল খেলে ফুটবলপ্রেমীদের সার্থক করেছে , তেমনই স্পেন শুরুটা ভাল না করলেও যোগ্যতা দেখিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে । শেষপর্যন্ত অবশ্য টাইব্রেকারে হার মানতে বাধ্য হন স্প্যানিশরা ৷
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই দাবাড়ু বুধবার (৩০ জুন) ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার খ্যাতি অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের ১৯ বছর আগের রেকর্ড। ২০০২ সালের আগস্টে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।
এই নিয়ে ইউরোয় প্যাট্রিক শিকের ৫ গোল হল। ইউরোয় দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসাবে কিংবদন্তি চেক ফুটবলার বারোসের সঙ্গে এক বন্ধনীতে এলেন শিক
সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের ‘স্বর্ণযুগ’ যে কোন টুর্নামেন্টেই ফেভারিটদের তকমা নিয়েই শুরু করে। তবে বারংবার নকআউট পর্বে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। এবারও চিত্রটা একই থাকল কেভিন ডি'ব্রুইন, রোমেলু লুকাকুদের জন্য
ম্যাচ গড়ায় টাইব্রেকারে টাইব্রেকারে ফয়সালা, সেমিফাইনালে স্পেন (spain) সেমিফাইনালে পৌঁছানোর মুহূর্তে উচ্ছ্বাস স্পেনের ফুটবলারদের
কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে আনলেন নেইমাররা। আজ চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করল ব্রাজিল। টুর্নামেন্টের সেমিফাইনালে তাঁদের পেরুর বিরুদ্ধে খেলতে হবে।
চলতি বছর অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় বোর্ড কেএল রাহুল, শিখর ধাওয়ান ও জসপ্রীত বুমরাহের নাম বেছে নিয়েছে। অন্যদিকে খেলরত্নের দৌড়ে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীও । সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সুনীলের নাম মনোনীত করেছে এই সম্মানের জন্য। ওড়িশা সরকার স্প্রিন্টার দ্যুতি চাঁদের নামও খেলরত্নের জন্য মনোনীত করেছেন।
ম্যাচের ৭৫ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেয় রাহিম স্টারলিং। গোল হজম করার পর আক্রমণের জন্য ঝাপায় জার্মানরা।
লুকাকুর থেকে বল যায় ডায়াসের কাছে। সেখান থেকে পা ঘুরে ডি ব্রুইন। ডি ব্রুইনের ডান পায়ের ফ্লিক প্রতিহত হয় পর্তুগালের রক্ষণে। কিন্তু, বল সেই বেলজিয়ামের দখলেই থাকে। বাঁদিকে মুনিয়ারের পায়ে আসে বল। সেখান থেকে তিনি বাড়ান হ্যাজার্ডের দিকে। অবশেষে হ্যাজার্ডের ডান পায়ের লম্বা শট বিপক্ষের জালে জড়িয়ে যায়।
সেই কোনি সিনেমার কথা মনে ? একটা মেয়েকে উঠতে দেব না। দেশের ক্ষতি হয় হোক, তবু লবি করে নামিয়ে দেবো! ২০১৪ সালে সুতীর্থার জীবনে নেমে এসেছিল অন্ধকার৷
তাঁর দুটি গোল এবং আর সাজিয়ে দিলেন দুটি গোলের বল। আর্জেন্টিনাকে গ্রুপ এ শীর্ষস্থান নিশ্চিত করতে সহায়তা করল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডর দাঁত চেপে খেলা ধরে। ৫০তম মিনিটে আনহেলো প্রেসিয়াদোর শট ব্রাজিলের খেলোয়াড়ের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডি-বক্স থেকে ভালেন্সিয়ার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৫২তম মিনিটে সমতা ফেরে ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া বল দেন আনহেল মেনাকে।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ইতালি ও অস্ট্রিয়ার প্রি কোয়ার্টার ফাইনাল গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।
ওয়েলসকে দাঁড়াতে দেয়নি ডেনমার্ক। ম্যাচের ২৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় ডেনমার্ক।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও ম্যাচ হেরে কোপা আমেরিকায় গ্রুপের চারটি খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল চিলি
৩০ বছর বয়সি এই ফুটবলার আগামী মরশুমে এটিকে মোহনবাগানের মাঝমাঠের মূল ভরসা হতে চলেছেন।
খেলা সৌজন্যতাহীন হয়ে ওঠে। দু-দলের একাধিক ফুটবলারের নাম রেফারির খাতায় ওঠে। দশ মিনিট অতিরিক্ত সময়ের খেলা চালিয়ে যাওয়া হয়। আর দীর্ঘ অতিরিক্ত সময়েই নেইমারের সহায়তায় কাসেমিরোর দুরন্ত হেডে জয়সূচক গোল করে যান।
ম্যাচ হেরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল। ষষ্ঠ দিনের খেলায় ১৭০ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস।
বেলজিয়ামের বিরুদ্ধে এদিন ফিনল্যান্ডের স্ট্র্যাটেজি ছিল যে করে হোক ১ পয়েন্ট নিয়ে পৌঁছতে হবে পরের রাউন্ডে
পরপর দুই ম্যাচে হার। ডেনমার্কের যখন বিদায় নিশ্চিত ধরেই নিয়েছে ফুটবলমহল, ঠিক তখনই ঘুরে দাঁড়াল ড্যানিশরা।
গ্রুপ পর্বের ৩টি ম্যাচ জিতেই ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে রবার্তো মানচিনির দল। ওয়েলসকে গ্রুপের শেষ পর্বের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিল আজুরিবাহিনী।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই কাজে এল না। পর্তুগালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ১-০ পিছিয়ে পড়ার পরও, জার্মানি কোণঠাঁসা করে দিল রোনাল্ডোর দলকে।
গুইদো রডরিগেজের গোল সমস্ত হিসেব বদলে দিল । এদিকে গত কয়েক ঘণ্টা আগেও নিশ্চিত ছিলনা রডরিগেজের খেলা।
এশিয়ান গেমস এ চারবারের স্বর্ণ পদক জয়ী , ১৯৫৮ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন , ১৯৬০ তে রোম অলিম্পিকে অল্পের জন্য ১/১০০ সেকেন্ডের ব্যবধানে ব্রোঞ্জ হাতছাড়া হওয়া মিলখা সিং ৯১
প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বড় জয়। ২ ম্যাচে ৭ গোল করলেন নেইমাররা। একটি ম্যাচেও গোল হজম করতে হয়নি
উটে , অস্ট্রিয়ার হার আমস্টারডামে প্রবল দাপট দেখিয়ে অস্ট্রিয়াকে ২ গোলে হারিয়ে ইউরোর নক-আউট পর্বে চলে গেল নেদারল্যান্ডস। গ্রুপ সি-র ম্যাচে জোড়া গোল করলেন ডেঞ্জেল ডামফ্রিস
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে সুইসদের মুখোমুখি হয় রবার্তো মানচিনির শিষ্যরা। টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে এই ম্যাচ খেলতে নেমে ১০ম জয় তুলে নিলো তারা। সবচেয়ে বড় কথা গত নভেম্বরের পর থেকে কোনো গোলই হজম করেনি তারা।
প্রথমার্ধের একটা ছোট্ট ভুল গোটা ম্যাচের অঙ্কটাই যেন বদলে দিল। ফ্রান্স হামেলসের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকবে। কারণ তাঁর সামান্য ভুল এবং একটা আত্মঘাতী গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
জোড়া গোল করে ইউরোর ইতিহাসে সর্বকালীন গোলদাতা হয়ে গেলেন। পাঁচবার ইউরোতে খেলে রোনাল্ডোর মোট টুর্নামেন্টে গোলসংখ্যা হল ১১। পেরিয়ে গেলেন এতদিন এই তালিকার শীর্ষে থাকা মিশেল প্লাতিনিকে
রিবাউন্ড থেকে গোল করে সমতা ফিরিয়ে দেন ভার্গাস । এরপরও আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু তাঁরা আর গোল করতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
তিনি চার ঘণ্টা ১১ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে স্তিফানোস সিটসিপাস কে হারিয়ে দিলেন । নোভাক জোকোভিচ গত ৫২ বছরে এই প্রথম চার রকমের সব খেতাব দুবার করে জিতলেন ।
করোনার বিভৎসতা কাটিয়ে উয়েফা ইউরোর রঙে এ দিন নিজেদের অনেক দুঃখ , অনেক নাগরিকের হঠাত্ চলে যাওয়ার কালো সময় মুছে দিল রোম। উদ্বোধনী অনুষ্ঠানে শুধুই রঙের খেলা ।
মোট ১১টি দেশে হবে। ধুমধাম উদ্বোধন রোমে।
এবার ৬০তম বার্ষিকীর বিশেষ আকর্ষণ কোনো একটা দেশে নয় ১১টা দেশে হবে টুর্নামেন্ট । করোনা কারনে ইউরো ২০২০ পিছিয়ে গিয়ে এবছর হচ্ছে- ২০২১ এ ।
স্বপ্নেরও একটা সীমা আছে সেসব ছাড়িয়ে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়া থেকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ। ইতিহাসে নাম লেখালেন তরুণ স্ট্রাইকার শুভ পাল । বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড স্কোয়াডে খেলার সুযোগ পেলেন শুভ। সেই সঙ্গে মিলে গেল মিউনিখে বায়ার্নের অ্যাকাডেমিতে গিয়ে অনুশীলনের সুযোগও।
এবছর অন্য একটা ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দলে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা থাকবেন না। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবেন বিরাটরা।
ফেডেরার প্রথম সেটে ৬-২ ফলে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান ২-৬ ফলে। তৃতীয় সেটে ৭-৬ ফলে জেতেন তিনি। চতুর্থ সেটে প্রায় দাঁড়াতেই দেননি মারিন চিলিচকে। ৬-২ ফলে জিতে যান ফেডেরার
এই অবস্থায় করোনা মোকাবিলায় এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং নিজের ফাউন্ডেশনের মাধ্যমে গোটা দেশের বিভিন্ন হাসপাতালে ১০০০টি কোভিড বেডের ব্যবস্থা করতে চলেছেন তিনি।
চীনের করোনা প্রতিবন্ধক্কতার কারনে ২০২২ বিশ্বকাপ ফুটবলে এশিয়ার কোয়ালিফাই ম্যাচগুলো এই সপ্তাহে যা হওয়ার কথা ছিল সুজাউ এর পূর্বের শহরগুলোতে , তা সংযুক্ত আরব আমিরসাহিতে হবে ।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পূজা রানি সোনা জিতলেন। এদিকে বহুবারের সোনা জয়ী মেরি কম (51kg) লালবুআতমাইহি (64kg) তে রূপো পেলেন।
BCCI গত সোমবার ঘোষনা করেছে তারা এই সংকটে 10 লিটারের 2000 অক্সিজেন কনসেনট্রেটর দেবেন।
গত ২৫শে নভেম্বরে মারাদোনা মারা যাওয়ার পর থেকে তদন্ত চালানো হচ্ছিল। সেই তদন্তে ধরা পড়েছে ফুটবলের কিংবদন্তিকে আসলে মারার পিছনে সাতজন দায়ী। যাঁদের মধ্যে মারাদোনার নিউরো চিকিৎসক লিওপন্ডো লুক, সাইকিয়াট্রিস্ট আগুস্টিনা কোসাচভ, মনোবিদ কার্লোস ডিয়াজরা রয়েছেন ?
ইউনাইটেডের হারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যাঞ্চেসটার ইউনাইটেড ২-১ গোলে হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল ম্যানচেস্টার সিটির। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বিকেলের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লেস্টার সিটি । লুক টমাসের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর ১-১ হয় ম্যাসন গ্রিনউড এর গোলে।। দ্বিতীয়ার্ধে জয়সুচক গোলটি করেন চালার সুইয়োনজু।
এই ধর্মঘটের দাবী মুলত অর্থনৈতিক, এর সাথে পেনসন , শ্রমআইন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে । গত নভেম্বরে অতিরিক্ত কর হ্রাস বা মকুবের দাবীতে যে বিক্ষোভ হয়েছিল তার পরবর্তী কর্মসূচি এই ধর্মঘট
টি টোয়েন্টি বিশ্বকাপটি ছয় মাস পর ভারতে খেলতে হবে। কোভিড ১৯ এর কারণে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের হোস্টিং প্রত্যাহার করতে পারে। মনে করা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহিতে টি টোয়েন্টি বিশ্বকাপের হোস্টিং দেওয়া যেতে পারে।
করোনাকে জয় করে দিল্লির অক্ষর ম্যাচে সুপার সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটল । ম্যাচ টাই হলেও সুপার ওভারে হায়দরাবাদকে হারায় দিল্লি। চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চেন্নাই সুপার কিংস, বলা ভালো রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই আজ মুম্বইয়ে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৮ রানে ৫ উইকেট, হঠাৎ ধসে বড় হার মোস্তাফিজদের ১৮৯ রান, টি-টোয়েন্টির হিসেবে লক্ষ্যটাকে বেশ বড়ই বলা যায়। কিন্তু এভাবে ধসে না পড়লে লড়াইটা তো অন্ততপক্ষে হতো। সেটাও হলো না।
ডবল হেডার ম্যাচগুলি আয়োজিত হবে ১৮ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৯ এপ্রিল, ২ মে, ৮ মে, ৯ মে, ১৩ মে, ১৬ মে, ২১ মে, ২৩ মে এই দিন গুলিতে।
হরমনপ্রীত,সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান ও এস বদ্রীনাথের পর ইরফান পাঠান
রোহিত শর্মা (৩৪ বলে ৬৪), বিরাট কোহলি (৫২ বলে ৮০), সূর্যকুমার যাদব (১৭ বলে ৩২), হার্দিক পান্ডিয়া (১৭ বলে ৩৯)- চার ব্যাটসম্যানের তোপে কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বোলাররা।
পুলিশের অনুমান বুধবার রাতে আত্মহত্যা করেছেন রীতিকা। পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। ‘দঙ্গল’ খ্যাত গীতা এবং ববিতা ফোগটের তুতো বোন রীতিকা। রাজস্থানের ভরতপুরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রীতিকা। সেখানে ফাইনালে ১ পয়েন্টের জন্য হেরে যান তিনি।
গত ২৩ ফেব্রুয়ারি একটি পথ দুর্ঘটনায় তাঁর দুটো পা গুরুতর ভাবে জখম হয়েছিল। স্থানীয় সময় সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনা ঘটে।
আহমেদাবাদে ফের ব্যাটিং ভরাডুবি। ইংল্যান্ডের এক পেসারের দুরন্ত বোলিং। আর জনি বেয়ারস্টোর মারকুটে ইনিংস। নির্যাসে যা দাঁড়ায়, ভারত আরও একবার হেরে বসল ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড। বিরাট কোহলির চমৎকার নট আউট ৭৭ রানের অসাধারণ ইনিংস টিমকে দাঁড় করাতে পারল না।
T20 আন্তর্জাতিকে বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান যিনি ৩০০০ রান করলেন। দ্বিতীয় T20 , আন্তর্জাতিকে ভারত বনাম ইংল্যান্ডের খেলায়
আর্চারের মতো পেসারের ৯০ মাইল প্রতি ঘণ্টায় আসা বল রিভার্স স্কুপ করে ছয় মারা আদৌ সম্ভব? এখনও বিশ্বাস হচ্ছে না।”ভিভিএস লক্ষ্মণও বিস্মিত। টুইট করেন, “এটা কী করল পন্থ? অবিশ্বাস্য শট।”
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড মিতালি রাজের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বছরের মিতালি এই রেকর্ড সম্পূর্ণ করলেন।
রোহিত শর্মা আর কে এল রাউল ওপেন করবেন।
এদিন দুই অর্ধে এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং। তবে দু’গোলে পিছিয়ে পড়েও খালিদের দল এদিন লড়াকু মানসিকতার পরিচয় দেয়
সুইস ওপেনের ফাইনালে হারলেন ক্যারোলিনা মারিনের কাছে।
শতরান করে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু তাঁর গেমপ্ল্যান কি ছিল ? নিজেই ফাঁস করলেন সেই গোপন কথা।