শেষমেষ মোহনবাগান ক্লাবের নির্বাচনের জন্য ২৪ জনের মনোনয়ন পেশ হল। তারমধ্যে ২২ জন দেবাশিস দত্ত, স্বপন ব্যানার্জি গোষ্ঠীর। বাকি ২ জন বিরোধী গোষ্ঠীর। কার্যকরী কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন সঞ্জয় ঘোষ। বিরোধী গোষ্ঠীর আরও একজন সদস্য সুশীল ব্যানার্জি।
দুই গোষ্ঠীর হাতাহাতির পর মোহনবাগানে ২৪ জনের মনোনয়ন পেশ
শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন তুলকালাম কাণ্ড হয়
মোহনবাগান তাঁবুতে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী।
শেষমেষ মোহনবাগান ক্লাবের নির্বাচনের জন্য ২৪ জনের মনোনয়ন পেশ হল। তারমধ্যে ২২ জন দেবাশিস দত্ত, স্বপন ব্যানার্জি গোষ্ঠীর। বাকি ২ জন বিরোধী গোষ্ঠীর। কার্যকরী কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন সঞ্জয় ঘোষ। বিরোধী গোষ্ঠীর আরও একজন সদস্য সুশীল ব্যানার্জি।
বুধবার স্ক্রুটিনি। শোনা যাচ্ছে স্ক্রুটিনির পর বাতিল হয়ে যেতে পারে সুশীল ব্যানার্জির মনোনয়ন। কিছু গরমিল রয়েছে জমা দেওয়ার প্রক্রিয়ায়। সেক্ষেত্রে বিরোধী শিবিরে একমাত্র পড়ে থাকবেন সঞ্জয় ঘোষ। সেক্ষেত্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। স্ক্রুটিনির পর মনোনয়ন প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা থাকে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী বোর্ডের প্রধান অসীম রায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে বিনা প্রতিদ্বন্ধিতায় সচিব পদে নির্বাচিত হবেন দেবাশিস দত্ত। এই গোষ্ঠীর যে কজন মনোনয়ন পত্র জমা দিয়েছে, তাঁদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসতে চলেছে। মোহনবাগানে ইলেকশন নয়, সিলেকশন হওয়ারই সম্ভাবনা প্রবল।
We hate spam as much as you do