Tranding

06:11 PM - 28 Apr 2026

Home / North 24 Parganas / মোদির ভাষনের আগের রাতে জগদ্দলে তৃণমূল -বিজেপি সংঘর্ষ ইটবৃষ্টি, গুলি, থানায় লাগল তালা

মোদির ভাষনের আগের রাতে জগদ্দলে তৃণমূল -বিজেপি সংঘর্ষ ইটবৃষ্টি, গুলি, থানায় লাগল তালা

যদিও ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়ায় তৃণমূল বিজেপির লড়াই দ্বিমুখী থেকে অনেকটাই ত্রিমুখী হয়ে উঠছে। বামপ্রার্থীরা তাদের প্রচারের মাধ‍্যমে বোঝা যাচ্ছে একটা বড় অংশে বিক্ষুব্ধ তৃণমূল ও বিজেপির সমর্থকরা বামেদের পক্ষে আসছেন। সেই কারনে এই ধরনের মেরুকরণের প্রচেষ্টাও কারন হতে পারে।

মোদির ভাষনের আগের রাতে জগদ্দলে তৃণমূল -বিজেপি সংঘর্ষ ইটবৃষ্টি, গুলি, থানায় লাগল তালা

মোদির ভাষনের আগের রাতে জগদ্দলে তৃণমূল -বিজেপি সংঘর্ষ ইটবৃষ্টি, গুলি, থানায় লাগল তালা

Apr 27, 2026 

মোদি বিজেপির প্রচারে আসার আগের রাতেই প্রতি বছরের মত ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী -সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হন বলে খবর। এদিকে, জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় এবং ইট ছোঁড়া হয়। অভিযোগ হয় অর্জুন সিং এর ভাইপো বর্তমানে তৃণমূল নেতা সৌরভ সিং এর বিরুদ্ধেও। কাকা ভাইপোর দ্বন্দ এখন দুই দলের দ্বন্দে পরিনত হয়েছে বলে জানানো হয়।


অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। এরপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং জগদ্দল থানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়ায় তৃণমূল বিজেপির লড়াই দ্বিমুখী থেকে অনেকটাই ত্রিমুখী হয়ে উঠছে। বামপ্রার্থীরা তাদের প্রচারের মাধ‍্যমে বোঝা যাচ্ছে একটা বড় অংশে বিক্ষুব্ধ তৃণমূল ও বিজেপির সমর্থকরা বামেদের পক্ষে আসছেন। সেই কারনে এই ধরনের মেরুকরণের প্রচেষ্টাও কারন হতে পারে।

 

 

Your Opinion

We hate spam as much as you do