আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কণাদ বৈদ্য, ডাঃ দীপ্তজিৎ দাস সহ আরও অনেক ডাক্তারবাবুরা। উপস্থিত ছিলেন বামপন্থী মেডিক্যাল রিপ্রেজেনটেটিভের সংগঠন WBMSRU'র কর্মী বন্ধুরা।
হাবড়ায় উচ্ছেদ মানুষের জন্য বামেদের কমিউনিটি কিচেন, সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির
২৩ জুন ২০২৬
গত কয়েকদিন আগে উচ্ছেদ হওয়া হকার ও বস্তিবাসী গৃহহীন মানুষের জন্য হাবড়াতে গত সাতদিন ধরে চলছে কমিউনিটি কিচেন। প্রতিদিন দুপুরে ভিটেমাটি ছাড়া অসহায় মানুষগুলোর মুখে অন্নসংস্থান করবার পরে থেমে না থেকে আজ তাদের জন্য আরও এক মানবিক উদ্যোগে ঝাঁপিয়ে পড়লো বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীরা। ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাবরা শহর লোকাল কমিটির উদ্যোগে আজ হাবরাতে উচ্ছেদ হওয়া অসহায় বস্তিবাসী ও হকারদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়। দেড় শতাধিক মানুষ এই শিবিরে উপস্থিত থেকে পরিষেবা গ্রহণ করেন।আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কণাদ বৈদ্য, ডাঃ দীপ্তজিৎ দাস সহ আরও অনেক ডাক্তারবাবুরা। উপস্থিত ছিলেন বামপন্থী মেডিক্যাল রিপ্রেজেনটেটিভের সংগঠন WBMSRU'র কর্মী বন্ধুরা। তারাও ডাক্তারবাবুদের পরামর্শ অনুসারে প্রচুর ওষুধ তুলে দেন ওই অসহায় মানুষগুলোর হাতে। আজকের এই উদ্যোগে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়বার মতো। ছবিঃ সুস্মিত দাস
We hate spam as much as you do