Tranding

08:47 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / পলতায় তৃণমূল নেতার দেহ রাস্তায়! খুনের অভিযোগ

পলতায় তৃণমূল নেতার দেহ রাস্তায়! খুনের অভিযোগ

এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। সে আবার হান্নান ঘনিষ্ঠ বলেই খবর। ঘটনার আগে ঠিক কী হয়েছিল তা জানতে মরিয়া পুলিশ। কারণ ওই ব্যক্তির দাবি, হান্নান গাড়ি দুর্ঘটনায় মারা গেছে! কিন্তু তাঁর শরীরের আঘাত দেখে এটিকে গাড়ি দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ।

পলতায় তৃণমূল নেতার দেহ রাস্তায়! খুনের অভিযোগ

পলতায় তৃণমূল নেতার দেহ রাস্তায়! খুনের অভিযোগ 

 ০১ মার্চ ২০২৫ 

তৃণমূলের এক নেতার দেহ উদ্ধার ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনার পলতায়। মৃতের নাম হান্নান গাজি। পরিবারের অভিযোগ, হান্নানকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তবে পুলিশ জানাচ্ছে, খুন নাকি দুর্ঘটনা তা তদন্তসাপেক্ষ।

স্থানীয় সূত্রের খবর, হান্নান এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত। শুক্রবার রাত দেড়টা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পলতা কালিয়ানিবাস রোড এলাকায় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তাঁরা দেখেন, হান্নান রাস্তার উপরে পড়ে রয়েছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন। কিন্তু আশপাশে আর কাউকে দেখা যায়নি।

এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। সে আবার হান্নান ঘনিষ্ঠ বলেই খবর। ঘটনার আগে ঠিক কী হয়েছিল তা জানতে মরিয়া পুলিশ। কারণ ওই ব্যক্তির দাবি, হান্নান গাড়ি দুর্ঘটনায় মারা গেছে! কিন্তু তাঁর শরীরের আঘাত দেখে এটিকে গাড়ি দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ। 

অন‍্যান‍্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের সম্ভাবনার কথা বলা হয়।

হান্নানের পরিবারকে খবর দেওয়া হয়। যুবককে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে হান্নানের। মাথায় গভীর আঘাতের চিহ্ন দেখে পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হান্নানকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তারা জানাচ্ছে, রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রচণ্ড শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। তাঁরা যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। কী ভাবে মৃত্যু হল, খতিয়ে দেখা হচ্ছে। শনিবারই ময়নাতদন্ত হবে। সে জন্য তৃণমূল নেতার দেহ পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে টিটাগড় থানার পুলিশ।

Your Opinion

We hate spam as much as you do