Tranding

06:52 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / ভোরে সল্টলেক এফডি ব্লকে দাউদাউ আগুন ! ঘটনাস্থলে দমকল ইঞ্জিন

ভোরে সল্টলেক এফডি ব্লকে দাউদাউ আগুন ! ঘটনাস্থলে দমকল ইঞ্জিন

মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে কোনও দোকানে। তবে তা খতিয়ে দেখবে দমকল। জানা গেছে, সেই বিধ্বংসী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

ভোরে সল্টলেক এফডি ব্লকে দাউদাউ আগুন !  ঘটনাস্থলে দমকল ইঞ্জিন

ভোরে সল্টলেক এফডি ব্লকে দাউদাউ আগুন !  ঘটনাস্থলে দমকল ইঞ্জিন

Jan 12, 2023 

 ভোরবেলা সল্টলেকের (Salt Lake) এফডি ব্লকের  ঝুপড়ি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপর ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ।

জানা গেছে, এফডি ব্লকের ওই মার্কেটে আগুন লাগার পর বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোনও দোকান থেকেই এই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভোলানাথ পাইক নামের এক দোকানদার। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে কোনও দোকানে। তবে তা খতিয়ে দেখবে দমকল। জানা গেছে, সেই বিধ্বংসী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Your Opinion

We hate spam as much as you do