গত পাঁচ বছর ধরে আমাদের বিরোধীরা খুব বাড়াবাড়ি করছে। একাধিকবার এই পার্টি অফিসে হামলা হয়েছে, শহিদ বেদী ভাঙা হয়েছে।’ তবে এদিনের অগ্নিকাণ্ড ঠিক কেন সে ব্যাপারে কোনও সুনির্দিষ্ট অভিযোগ করেননি এই নেতাটি। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে বলেছে, কী কারণে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখুক।
বরানগরের সিপিআইএম অফিসে আগুন , তৃণমূলের দিকে অভিযোগ
Apr 22, 2023
বরানগরের বরনীনী এলাকার একটি সিপিআইএম ব্রাঞ্চ অফিসে শনিবার বেলার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দমকল গিয়ে আগুন নেভায়! খবর পেয়ে সিপিআইএমের কর্মীরাও পার্টি অফিসে যান। বরানগর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করছে সিপিআইএম।
সাধারণত কোনও রাজনৈতিক দলের অফিসে অগ্নিকাণ্ড বা ভাঙচুরের ঘটনা ঘটলে প্রতিপক্ষের দিকেই আঙুল তোলে। কিন্তু বরানগরের সিপিএম নেতা স্বপন মজুমদার তৃণমূলের দিকে অভিযোগ তুললেন।
পাশাপাশি তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমাদের বিরোধীরা খুব বাড়াবাড়ি করছে। একাধিকবার এই পার্টি অফিসে হামলা হয়েছে, শহিদ বেদী ভাঙা হয়েছে।’ তবে এদিনের অগ্নিকাণ্ড ঠিক কেন সে ব্যাপারে কোনও সুনির্দিষ্ট অভিযোগ করেননি এই নেতাটি। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে বলেছে, কী কারণে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখুক।
২২ এপ্রিল রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের জন্মদিন। সিপিআইএম-সহ বাম দলগুলি এই দিনটিকে পালন করে। বরানগর সিপিআইএমের পার্টি অফিসেও সকালে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি ছিল। সিপিআইএমের দাবি, সকাল সাড়ে দশটায় যখন সেই কর্মসূচি শেষ হয় তখনও পার্টি অফিসে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সবাই চলে যাওয়ার পরেই আগুন লাগার ঘটনা ঘটে। দমকলকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
We hate spam as much as you do