শুক্রবার তৃণমূলের নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, সেই ফ্ল্যাট থেকে এখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোণার কাজ চলছে। মিলেছেআগ্নেয়াস্ত্র।
চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হালিশহরের তৃণমূল পুর-চেয়ারম্যান, উদ্ধার বিপুল নগদ-বন্দুক
এসএসসি, গরু পাচার দুর্নীতির মধ্যেই ফের মাথাচাড়া দিল চিটফান্ড কেলেঙ্কারি।
Sep 2, 2022
চিটফান্ড দুর্নীতির দায়ে ফের গ্রেফতার তৃণমূল নেতা। সিবিআই গ্রেফতার করল হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ডকাণ্ডে রাজুকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার তৃণমূলের নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, সেই ফ্ল্যাট থেকে এখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোণার কাজ চলছে। মিলেছেআগ্নেয়াস্ত্র। এছাড়াও, তল্লাশিতে রাজু সাহানির নামে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। উদ্ধার হয় লেনদেনের নথি।
তল্লাশির সময় ফ্ল্যাটেই ছিলেন রাজু সাহানি। তাঁকে জেরা করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই চিটফান্ড কেলেঙ্কারিতে রাজুকে খুঁজছিল কেন্দ্রীয় গোয়েন্দারা।
হালিশহরের একসময়ের বাম কাউন্সিলর ছিলেন লক্ষ্মণ সাহানির ছেলে রাজু। সে এখন তৃণমূলের প্রভাবশালীদের মধ্যে অন্যতম । পরে রাজু সাহানি হালিশহরের পুরপ্রশাসক মনোনিত হয়েছিলেন। ভোটের পর হালিশহর পুরসভার চেয়ারম্য়ান করা হয় রাজুকে।
We hate spam as much as you do