Tranding

08:59 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / ১১ই মার্চ সোমবার CPIMএর ডাকে সন্দেশখালিতে মিছিল সমাবেশ

১১ই মার্চ সোমবার CPIMএর ডাকে সন্দেশখালিতে মিছিল সমাবেশ

মিছিলের পরে সন্দেশখালিতে সভা হবে। এবিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বদলা কিছু নয়। আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম ১০ টা সভা আমরা করবে। তার বদলে আমরা ১১টা করছি। ১০ তারিখে ৯ টা হচ্ছে ১১ তারিখে ১টা হচ্ছে। ৯ তারিখে ১ টা হচ্ছে।"

১১ই মার্চ সোমবার CPIMএর ডাকে সন্দেশখালিতে মিছিল সমাবেশ

১১ই মার্চ সোমবার CPIMএর ডাকে সন্দেশখালিতে মিছিল সমাবেশ

 09 Mar 2024 

 

সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম। তৃণমূলের 'জন গর্জন' সমাবেশের পরের দিনই সন্দেশখালিতে মিছিল ও সমাবেশ করবে সিপিআইএম। সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিআইএম
 বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়েছে।


সোমবার সন্দেশখালিতে সভা করবে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “১১ তারিখ আমরা সভা করছি। যে কোনও দল সভা করতে পারে। তৃণমূলও কি কবে একটা সভা করবে বলেছিল, কিন্তু করার সাহস দেখাননি। ডেট অ্যানাউন্স করেও করেননি। বিজেপি নাকি একটা কোনও সভা করবে, ওরা কোর্টের পারমিশন-টারমিশনও চেয়েছে। আমরা ১১ তারিখ সন্দেশখালিতে সমাবেশ করব। সমস্ত মানুষকে বলব, প্রতিটি মানুষ তাঁদের স্বাধীন মনোভাব অনুযায়ী এই তৃণমূল ও তার অপশাসনের বিরুদ্ধে সমগ্র মানুষ, তাঁরা সামিল হোন।’’


শাহজাহান বাহিনীর গ্রেফতারির পর ফের সন্দেশখালিতে প্রতিবাদ জোরদার করতে সচেষ্ট হয়েছে সিপিআইএম। রবিবার ব্রিগেডে তৃণমূলের 'জন গর্জন' সমাবেশ। ওইদিনই ন্যাজাটে সভা করবেন শুভেন্দু অধিকারী। এর ১দিন বাদে সোমবার সন্দেশখালিতে সমাবেশের আয়োজন করছে সিপিআইএম। প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। মিছিলের পরে সন্দেশখালিতে সভা হবে। এবিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বদলা কিছু নয়। আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম ১০ টা সভা আমরা করবে। তার বদলে আমরা ১১টা করছি। ১০ তারিখে ৯ টা হচ্ছে ১১ তারিখে ১টা হচ্ছে। ৯ তারিখে ১ টা হচ্ছে।"

Your Opinion

We hate spam as much as you do