সংবাদমাধ্যমে অনুষ্কা আরও বলেন, 'একটা নির্দিষ্ট বয়সের পর আমি রাজনীতিতে আসতে চাইব। আমি মনে করি, এখন সবকিছু ঠিক নেই। ঠিক করতে আমার সাধ্যমতো চেষ্টা করব। মনে হবে, ছোট মুখে অনেক বড় কথা বলছি। কিন্তু আমার ইচ্ছে এটাই।' ISC-র ফার্স্ট গার্ল এরপরই বলেন, 'আমি বামপন্থী। বামেদের সব কিছুর সঙ্গে হয়তো আমি সহমত নই। কিন্তু সবমিলিয়ে বলব আমি বামপন্থী। তাদের মতাদর্শের বেশিরভাগের সঙ্গে আমি সহমত।'
ISCতে দেশের ফার্স্ট, অনুষ্কার কথা 'আমি বামপন্থী, ভবিষ্যতে রাজনীতিতে আসব'
30 Apr 2026
তিনি বলেছেন, 'আমি বামপন্থী' ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান প্রকাশিত হয়েছে ICSE ISC পরীক্ষার ফলাফল। CISCE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির এই পরীক্ষায় এবার মেধাতালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক পড়ুয়া। তার মধ্যে ISC-তে দেশের মধ্যে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ। ব্যারাকপুরের এই পরীক্ষার্থী পেয়েছেন ৪০০-তে ৪০০ নম্বর। তবে তিনি অবশ্য নজর কাড়ছেন অন্য কারণে। অনুষ্কা জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান তিনি। এবং সদর্পে জানাচ্ছেন তিনি নিজে বামপন্থী।
সদ্য সমাপ্ত হয়েছে বাংলার বিধানসভা নির্বাচন। এখনও বাকি ফলপ্রকাশ। যে রাজ্যে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, প্রার্থীরা যেখানে গত এক মাস ধরে প্রচারে নবীন প্রজন্মকেও টার্গেট করছে, সেই রাজ্যের ISC পরীক্ষায় ফার্স্ট গার্ল রাজনীতি পছন্দ করেন কি না, তা জানতে আগ্রহ ছিল সকলেরই। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অনুষ্কা বলেন, 'ভবিষ্যতে রাজনীতিতে আসতে চাই।'
সংবাদমাধ্যমে অনুষ্কা আরও বলেন, 'একটা নির্দিষ্ট বয়সের পর আমি রাজনীতিতে আসতে চাইব। আমি মনে করি, এখন সবকিছু ঠিক নেই। ঠিক করতে আমার সাধ্যমতো চেষ্টা করব। মনে হবে, ছোট মুখে অনেক বড় কথা বলছি। কিন্তু আমার ইচ্ছে এটাই।' ISC-র ফার্স্ট গার্ল এরপরই বলেন, 'আমি বামপন্থী। বামেদের সব কিছুর সঙ্গে হয়তো আমি সহমত নই। কিন্তু সবমিলিয়ে বলব আমি বামপন্থী। তাদের মতাদর্শের বেশিরভাগের সঙ্গে আমি সহমত।'
ব্যারাকপুরের আনন্দপুরীর বাসিন্দা অনুষ্কা , ২০২৪ সালের ICSE পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেছিলেন। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছেপ্রকাশও করেন তিনি। নিজের এই দুর্ধর্ষ রেজাল্টের জন্য স্কুল ও নিজের মা-কে কৃতিত্ব দিয়েছেন তিনি।
We hate spam as much as you do