Tranding

08:41 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / CBI এর ইমেল আইডি! সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে পারে

CBI এর ইমেল আইডি! সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে পারে

সেই সঙ্গেই আদালতের তরফে বলা হয়েছে বিভিন্ন ভাষায় যে সংবাদপত্রগুলি রয়েছে সেখানে এনিয়ে জানাতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যাতে জানতে পারেন সেকারণে এই ইমেল আইডির কথা জানাতে হবে সিবিআইকে।

CBI এর ইমেল আইডি! সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে পারে

CBI এর ইমেল আইডি! সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে পারে

11 Apr 2024
 
সন্দেশখালি তদন্তে এবার নয়া মোড়। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক সন্দেশখালি নিয়ে নালিশ জানানোর জন্য ইমেল আইডি দিল সিবিআই। সেই ইমেল আইডিটি হল, [email protected] এই মেল আইডিতে প্রয়োজনে নালিশ জানানো যাবে। মূলত সন্দেশখালিতে জমি দখল করা, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ থাকলে তা জানানো যাবে এই মেল আইডিতে।

সেই সঙ্গেই আদালতের তরফে বলা হয়েছে বিভিন্ন ভাষায় যে সংবাদপত্রগুলি রয়েছে সেখানে এনিয়ে জানাতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যাতে জানতে পারেন সেকারণে এই ইমেল আইডির কথা জানাতে হবে সিবিআইকে।

সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি জবরদখলের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করে তদন্তের যে আর্জি জানানো হয়েছিল, তা গৃহীত হয়নি। রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এদিকে সিবিআই আগেই পোর্টাল খোলার জন্য বলেছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সিবিআইকে একটি তদন্তের পোর্টাল খুলতে হবে। সেই পোর্টালে যাবতীয় অভিযোগ জানানো যাবে। অর্থাৎ জমিদখলের অভিযোগ, ধর্ষণের অভিযোগ, চাষযোগ্য জমিকে পরিবর্তিত করে মাছের ভেড়িতে রূপান্তরিত করার অভিযোগ, জোর করে জমির মালিকানা পরিবর্তনের অভিযোগ জানাতে পারবেন মানুষ।

Your Opinion

We hate spam as much as you do