Tranding

05:27 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / সন্দেশখালিতে ছেলের হাতে খুন বৃদ্ধা মা গ্রেফতার ছেলে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার গজালমারী গ্রামে।

সন্দেশখালিতে ছেলের হাতে খুন বৃদ্ধা মা গ্রেফতার ছেলে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার গজালমারী গ্রামে।

বেশ কিছুদিন যাবৎ ফোনে মাকে না পেয়ে গোপাল যোগাযোগ করে প্রতিবেশীদের সাথে।প্রতিবেশীরা বাড়িতে গিয়ে শিবানীদেবীকে পায় না।খোঁজাখুঁজি করতেই বাড়ির পাশের পুকুরে পচাগলা দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে আসে।উদ্ধার করে মৃতদেহটি।

সন্দেশখালিতে ছেলের হাতে খুন বৃদ্ধা মা গ্রেফতার ছেলে উত্তর ২৪ পরগনার  ন্যাজাট থানার গজালমারী গ্রামে।

সন্দেশখালিতে ছেলের হাতে খুন বৃদ্ধা মা গ্রেফতার ছেলে উত্তর ২৪ পরগনার  ন্যাজাট থানার গজালমারী গ্রামে।


নিজস্ব সংবাদদাতা: বসিরহাট,১১নভেম্বর-ছেলের হাতে খুন বৃদ্ধা মা।গ্রেফতার ছেলে।ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানার গজালমারী গ্রামে।পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে  ঈশ্বর।মৃত বৃদ্ধা শিবানী বর (৬৫)।বাড়ির পাশের পুকুর থেকে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে।


মাকে খুনের অভিযোগে বুধবার রাতে ছেলে ঈশ্বর বরকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট থানার কালিনগরের গজালমারী গ্রামে বাস শিবানী বরের।তাঁর দুই ছেলে ও দুই মেয়ে।মেয়েদের বিয়ে হয়ে গেছে।বড় ছেলে গোপাল বর কর্মসূত্রে বারাসতে থাকে।ছোট ছেলে ঈশ্বর বরকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন শিবানী বল।

 

বেশ কিছুদিন যাবৎ ফোনে মাকে না পেয়ে গোপাল যোগাযোগ করে প্রতিবেশীদের সাথে।প্রতিবেশীরা বাড়িতে গিয়ে শিবানীদেবীকে পায় না।খোঁজাখুঁজি করতেই বাড়ির পাশের পুকুরে পচাগলা দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে আসে।উদ্ধার করে মৃতদেহটি।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

 

ছোট ছেলে ঈশ্বরের নেশার টাকার জোগান দিতে না পারলে মায়ের সাথে তার ঝগড়া অশান্তি লেগেই থাকতো।সোমবার ভোরে মদের টাকার জন্য ঝামেলা শুরু করে।শিবানীদেবী টাকা দিতে না চাইলে তাঁকে মারধর করে গলায় ফাঁস দিয়ে মেরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় ঈশ্বর।

Your Opinion

We hate spam as much as you do