Tranding

10:41 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / ভ্যাকসিন কান্ডে বামেদের বিক্ষোভ এবার বসিরহাটে

ভ্যাকসিন কান্ডে বামেদের বিক্ষোভ এবার বসিরহাটে

করোনা চিকিৎসার জন্য আই সি ইউ কে কার্যকরী ও উন্নত করতে হবে।জমি অধিগ্রহণ হয়েছে বেশ কিছু কাল যাবৎ।কেন সেই জমিতে এখনো অক্সিজেন প্লান্ট তৈরি হলো না?

ভ্যাকসিন কান্ডে বামেদের বিক্ষোভ এবার বসিরহাটে

 ভ্যাকসিন কান্ডে বামেদের বিক্ষোভ এবার বসিরহাটে

ভ্যাকসিন চুরি এবং ভুয়ো ভ্যাকসিন প্রতারণার সাথে যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার বাম বিক্ষোভে  সি পি আই(এম)ও রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা। বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে সি এম ও এইচের দপ্তর সংলগ্ন স্হানে এদিন সকালে একে একে জড়ো হয় পার্টি এবং রেডভলেন্টিয়ার্সের কর্মী সমর্থকরা।কোভিড বিধি মেনে মুখে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। বাম কৃষক নেতা ও সিপিএমের  মহম্মদ সেলিম গায়েন, শক্তি মুখার্জি, হামাল উদ্দিন আহমেদ, প্রতাপ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্হিতিতে জেলা মুখ্য স্বাস্হ্য আধিকারিকের মূল ফটক অবরুদ্ধ করে  প্রতিবাদে সোচ্চার হয় । রেডভলেন্টিয়ার্সের কর্মী সমর্থকরা সঙ্গে ছিলেন।তাদের দাবি ছিল অবিলম্বে সর্বস্তরের প্রতিটি মানুষের জন্যে বিনামূল্যে করোনা প্রতিরোধক ভ্যাকসিনের ব্যবস্থা ক‍রতে হবে।ওষুধের কালোবাজারি রুখতে হবে।

করোনা ভ্যাকসিন নিয়ে দলবাজি বন্ধ করতে হবে।করোনার প্রথম ডোজ নেওয়ার ৮৪দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিয়ে অযথা হয়রানি বন্ধ করে সুষ্ঠ ভ্যাকসিনের ব্যবস্থা ক‍রতে হবে। বসিরহাট  মহকুমা জুড়ে করোনা চিকিৎসার ব্যবস্থা আরও উন্নত ও প্রসারিত করতে হবে।করোনা চিকিৎসার জন্য আই সি ইউ কে কার্যকরী ও উন্নত করতে হবে।জমি অধিগ্রহণ হয়েছে বেশ কিছু কাল যাবৎ।কেন সেই জমিতে এখনো অক্সিজেন প্লান্ট তৈরি হলো না?

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শেষ করতে হবে। বিক্ষোভ চলাকালীন  হামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ৫টি গুরুত্বপূর্ণ দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন সি এম ও এইচ দেবব্রত মুখোপাধ্যায়ের কাছে।

প্রতিনিধিদলের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়।স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলি সুষ্ঠ রূপায়নের আশ্বাস দেন সি এম ও এইচ।
এর পাশাপাশি বসিরহাট  এর বামপন্থী  কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলা,রেড ভলেন্টিয়ার্সরা নানা দাবিতে খোলাপোতায় টাকী রোডে বিক্ষোভ প্রদর্শন করে। ৪৫মিনিট ধরে চলে এই বিক্ষোভ।

Your Opinion

We hate spam as much as you do