Tranding

08:45 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / দক্ষিন দমদম পৌরসভায় বাম শ্রমিক সংগঠন সিটুর ডেপুটেসন

দক্ষিন দমদম পৌরসভায় বাম শ্রমিক সংগঠন সিটুর ডেপুটেসন

জীবন বাজি রেড ভলেন্টিয়ারের কর্মীরা কোভিড আক্রান্তের পাশে।যা এই সময়কালে দৃষ্টান্ত স্হাপন করেছে।সেই কারনে সি আই টি ইউ দাবি করছে রেড ভলেন্টিয়ার্সদের কোভিড যোদ্ধার মর্যাদা দিতে হবে।

দক্ষিন দমদম পৌরসভায় বাম শ্রমিক সংগঠন সিটুর ডেপুটেসন

ছবি- প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে দক্ষিণ দমদম পৌর প্রশাসকের কাছে সি আই টি ইউ নেতৃবৃন্দ।

দক্ষিন দমদম পৌরসভায় বাম শ্রমিক সংগঠন সিটুর ডেপুটেসন

 বিতর্কিত  কৃষি বিল বাতিল, শ্রমিক বিরোধী শ্রম কোড প্রত্যাহারের দাবি সহ ৮ দফা দাবিতে মঙ্গলবার সিটু  দক্ষিণ দমদম পৌর অঞ্চলের পক্ষ থেকে  জহর ঘোষালের নেতৃত্বে উদয় সাহা, সুশান্ত ঘোষ, বাবুন সাহা প্রমূখ নেতৃবৃন্দ প্রতিনিধিত্বমূলক দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন দক্ষিণ দমদম পৌর প্রশাসকের কাছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয় সর্বনাশা কৃষক বিরোধী তিনটি নতুন আইন বাতিল করতে হবে।করোনার উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনে সাধারণ খেটে খাওয়া গরীব শ্রমজীবি মানুষের জীবন জীবিকা এক গভীর সংকটে।এমতবস্থায় আয়কর দাতা নয় এমন সমস্ত পরিবারকে মাসিক ৭'৫০০টাকা করে সহায়তা দিতে হবে।নতুন বিদ্যুৎ আইন বাতিল করতে হবে এবং সেই সাথে তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল গ্রাহকদের দিতে হবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে হবে।টীকা নিয়ে অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বিনামূল্যে সার্বজনীন টীকাকরন করতে হবে।  কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থ বিরোধী ৪ শ্রম কোড চালু করেছে।অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।

জীবন বাজি রেড ভলেন্টিয়ারের কর্মীরা কোভিড আক্রান্তের পাশে।যা এই সময়কালে দৃষ্টান্ত স্হাপন করেছে।সেই কারনে সি আই টি ইউ দাবি করছে রেড ভলেন্টিয়ার্সদের কোভিড যোদ্ধার মর্যাদা দিতে হবে।প্রতিবছর সরকারি অবহেলায় ডেঙ্গুতে মারা যান বহু মানুষ।করোনার আবহে ডেঙ্গু প্রতিরোধে শিথিলতা নয়।ডেঙ্গু রোধে আগাম সতর্কতা অবিলম্বে নিতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলি একটি একটি করে উপস্থাপিত করেন শ্রমিক নেতৃবৃন্দ।সবটা শুনে পৌর প্রশাসক পাঁচু রায়  সহায়তার আশ্বাস দেন।
 

Your Opinion

We hate spam as much as you do