Tranding

03:38 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু অশোকনগরের পর ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু

দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু অশোকনগরের পর ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু

রাজ্যে কাজ না পেয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে ঘর ছেড়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার একদল যুবক।শেষমেষ মৃত্যুই হলো শেষ পরিনতি।পাঁচ পাঁচটি জলজ্যান্ত প্রাণ চলে গেল মূহুর্তে।অভিযোগ উঠছে কর্তৃপক্ষের অবহেলায় পাঁচ পাঁচটি যুবকের অকাল মৃত্যু।প্রশ্ন উঠছে কোনরকম রক্ষাকবজ ছাড়াই শ্রমিকরা কী করে ম্যানহোলে নামলো?জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের তরফে কর্নাটক সরকার এবং কর্নাটক পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে।বাকি জখম শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবরও ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে।

দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু  অশোকনগরের পর ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু

দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু  অশোকনগরের পর ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু 

অশোকনগরের পর এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা।ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু৫ পরিযায়ী শ্রমিকদের।গুরুতর জখম ৩।দেগঙ্গার সর্বত্র এখন শুধুই শ্মশানের নিস্তব্ধতা।

রাজ্যে কাজ না পেয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে ঘর ছেড়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার একদল যুবক।শেষমেষ মৃত্যুই হলো শেষ পরিনতি।পাঁচ পাঁচটি জলজ্যান্ত প্রাণ চলে গেল  মূহুর্তে।অভিযোগ উঠছে কর্তৃপক্ষের অবহেলায় পাঁচ পাঁচটি যুবকের অকাল মৃত্যু।প্রশ্ন উঠছে কোনরকম রক্ষাকবজ ছাড়াই শ্রমিকরা কী করে ম্যানহোলে নামলো?জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের তরফে কর্নাটক সরকার এবং কর্নাটক পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে।বাকি জখম শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবরও ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে।
গত ৮ মাস আগে দেগঙ্গা থেকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল কয়েকজন যুবক।কাজে গিয়ে প্রাণ হারালেন দেগঙ্গার ৫ জন যুবক। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন মহম্মদ সামিউল ইসলাম(১৭), মিরাজুল ইসলাম(১৯), নিজামুদ্দিন সাহজি(১৯), মহম্মদ ওমর ফারুক(২৯)ও সারাফাত আলি(২৮)। ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলেই পরিবার সূত্রে দাবি করা হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। এদের মধ্যে ২ জন দেগঙ্গা এবং ১-জন শাসনের বাসিন্দা। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে পরিবারের কাছে এই খবর এসে পৌঁছায়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই মৃতদেহ দেগঙ্গায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,৮ মাস আগে রোজগারের আশায় কর্নাটকের ম‍্যাঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে বেশ কয়েকজন যুবক। এদের মধ্যে নুর নগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুরের বাসিন্দা ওমর ফারুক ও সামিউল ইসলাম, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরের বাসিন্দা  নিজামুদ্দিন সাহাজি এবং দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার বাসিন্দা সরাফাতা আলি ও মিরাজুল ইসলামও কাজে যান। সেখানে একটি বেসরকারি কোম্পানির মাছের প্যাকেজিংয়ের কাজ করতেন যুবকরা। রবিবার রাতে এই পাঁচ যুবকের পরিবারের কাছে তাঁদের মৃত্যুর খবর আসে। তাদের জানানো হয়, ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। সেখানেই বিষাক্ত গ‍্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারান ওই পাঁচ শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। গুরুতর অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই খবর দেগঙ্গায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার। এতবড় ঘটনা কিভাবে ঘটল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্য এবং আত্মীয়রা। এদিন মৃত ওমর ফারুকের বাবা সি এফ আলী বলেন, ফোন করে ছেলের মৃত্যুর কথা জানানো হয়। বলা হয় বিষাক্ত গ‍্যাসে দমবন্ধ হয়ে মারা গিয়েছে সে। স্ত্রী ছাড়াও ফারুকের একটি সন্তান রয়েছে। এখন কিভাবে যে সংসার চলবে তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। প্রশাসন সহযোগিতা করলে হয়তো পরিবার বেঁচে যেতে পারে। সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা।

মৃত ফারুকের প্রতিবেশী মহম্মদ মশিউর রহমান বলেন, যেটুকু জানতে পেরেছি ম্যানহোলটি অত‍্যন্ত গভীর ছিল। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও শুধুমাত্র কোম্পানির জন্য ওরা সকলে সেখানে আবর্জনা পরিষ্কার করতে নেমেছিল। এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের পাশে দাঁড়াতে সোমবার মৃত শ্রমিকদের বাড়ি যান স্থানীয় জেলাপরিষদের সদস্য তথা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ। পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সাহায্যের আশ্বাসও দেন তিনি। এদিন তিনি বলেন, ঘটনাটি অত‍্যন্ত বেদনাদায়ক। প্রশাসন এবং সরকার নিহতদের পরিবারের পাশে সবসময় রয়েছে।দেহ পশ্চিমবঙ্গে ফেরাতে যা যা সাহায্যের প্রয়োজন, তা সবটাই আমরা করব। প্রসঙ্গত, ভিন রাজ্যে কাজে গিয়ে মাটি ধসে এর আগে অশোকনগরে ৩জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ৫জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল ভিন রাজ্যে কাজে গিয়ে।

Your Opinion

We hate spam as much as you do