এই সময় সিপিআইএমের পার্টি অফিসে সশস্ত্র আক্রমণের প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন মহিলা নেত্রী সোমা চক্রবর্তী দাস, সিপিএম রাজ্য নেতা সায়নদীপ মিত্র, যুব নেতা রানা রায়, নাজিমুল সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী।
মিনাখার মনোনয়ন পর্বে CPIM নেতৃত্বের ওপর আক্রমণ এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করল
১৩ জুন ২০২৩
গতকাল মনোনয়ন পর্বে মিনাখায় তৃণমূল সমাজবিরোধী আক্রান্ত মহিলা নেত্রী সোমা চক্রবর্তীর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। তিনি হাসপাতালে ভর্তি হন।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নের জন্য বামপন্থী কর্মীরা উত্তর ২৪ পরগনার মিনাখায় যখন হাজির হয় তখন পার্টি অফিস ঘিরে ধরার অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘ সময় পার্টি অফিস ঘিরে রেখে হুমকির অভিযোগ আসে। সিপিএম কর্মীরা বাধা দেওয়ায় বাইরে থেকে তৃণমূলের প্ররোচনায় সমাজবিরোধীরা জড়ো হওয়ার অভিযোগ শোনা যায়। মিনাখা হাড়োয়া সন্দেশখালি ১ ও ২ অঞ্চলের মনোনয়ন দেওয়ার দিন ছিল। এই সময় সিপিআইএমের পার্টি অফিসে সশস্ত্র আক্রমণের প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন মহিলা নেত্রী সোমা চক্রবর্তী দাস, সিপিএম রাজ্য নেতা সায়নদীপ মিত্র, যুব নেতা রানা রায়, নাজিমুল সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী।
সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র অভিযোগ করেন পুলিশের সামনেই এত বড় আক্রমণের ঘটনা ঘটে, পুলিশ নিজেরা আহত হয়েও নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে। এমনকি সিপিআইএম সমর্থকদের মোটর বাইক চুরি গেছে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা পুলিশ নিয়ন্ত্রণ করলে পারতো কিন্তু পুলিশ তা করেনি বলে তিনি পুলিশকে ভৎসনা করেন পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব সময়ে শাসক দলের এইরকম নজিরবিহীন আক্রমণ রাজ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থা সৃষ্টি করল যদিও এ বছর বামপন্থী কর্মীরা স্পষ্টভাবে জানিয়েছে ২০১৮ মতো নির্বাচন হবে না। এ বছর তারা প্রতিরোধের জন্য প্রস্তুত এই প্রতিরোধের চিহ্ন দেখা যাচ্ছে অনেক জায়গায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর বর্ধমান জেলার বেশ কয়েকটি অঞ্চল এমনকি উত্তরবঙ্গে মুর্শিদাবাদে খুব দৃঢ় প্রতিরোধে শাসকদল কোথাও কোথাও কিছু করতে বাধ্য হচ্ছে।
গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী জাহানারা খান এবং কনিনীকা ঘোষ এই আক্রমণের তীব্র প্রতিবাদ করেছেন।
তবে অভিষেক ব্যানার্জির জনজোয়ার যাত্রার আগে বা পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই ধরনের আচরণ নিঃসন্দেহে রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটি নেতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে।
We hate spam as much as you do