কিন্তু এলাকার বাসিন্দারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং আতঙ্কের সাথে বলেন যে গোটা এলাকায় বুক ফুলিয়ে বেআইনি কাজ হচ্ছে । কিন্তু বলার কেউ নেই। শোনারও কেউ নেই এমন কি থানা পুলিশও কোন কিছু শুনতে চায় না এমনকি সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে প্রকাশ্যে দিনের বেলা মহিলাদের গালিগালাজ করে কিছু যুবক হুমকি দিচ্ছে এবং পুকুর ভরাটের কাজ তারা চালিয়ে যাবে তা জানাচ্ছে
গার্ডেনরিচের পর সল্টলেক নারায়ণপুরে জলাজমি ভরাট চলছে দিনের আলোয় সাথে হুমকি
21 মার্চ 2024
লোকসভা নির্বাচনের আগে গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার অন্তর্গত ফতেপুর অঞ্চলে একটি বহু দল নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে দশ জনের মৃত্যু ওটা পশ্চিমবাংলায় আইন ও প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে।। শোনা যাচ্ছে মেয়র ববি হাকিম ঘনিষ্ঠ কোটি কোটিপতি কাউন্সিলারের অতি ঘনিষ্ঠ এই প্রোমোটার কোন নিয়ম-কানুনের তোয়াক্কা করেনি । ঘটনা যখন গোটা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই সংবাদমাধ্যমের মাধ্যমে চোখে এলো সল্টলেক পুর নিগমের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে রাজারহাট বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চলে দেদার জলা জমি ভরা চলছে এবং বেআইনি যে কাজ আগে রাতের অন্ধকারে হতো, এলাকার বাসিন্দাদের অভিযোগ যে তা প্রকাশ্যে দিনের বেলা সকলের সামনেই হচ্ছে। এই প্রসঙ্গে তা প্রকাশ্যে দেখতে পাওয়ায় সংবাদমাধ্যমে প্রতিনিধিরা এলাকার বাসিন্দাদের জিজ্ঞেস করেন। কিন্তু এলাকার বাসিন্দারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং আতঙ্কের সাথে বলেন যে গোটা এলাকায় বুক ফুলিয়ে বেআইনি কাজ হচ্ছে । কিন্তু বলার কেউ নেই। শোনারও কেউ নেই এমন কি থানা পুলিশও কোন কিছু শুনতে চায় না এমনকি সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে প্রকাশ্যে দিনের বেলা মহিলাদের গালিগালাজ করে কিছু যুবক হুমকি দিচ্ছে এবং পুকুর ভরাটের কাজ তারা চালিয়ে যাবে তা জানাচ্ছে। (যদিও ভিডিওটি সত্যতা আমরা যাচাই করিনি ) তবে একথা সত্যি যে ওই অঞ্চলে একটি পুরো বহু পুরনো জলাভূমি ছিল । তার কিছু অংশ এখনো জেগে থাকায় বোঝা যাচ্ছে যে জলা জমি ভরাট করা হচ্ছে বহুতল নির্মাণের জন্য।
এই বিষয়ে বিধানসভার প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সিপিআইএমের নেতা সপ্তর্ষি দেব জানান এই বেআইনি কাজ বন্ধ হওয়া উচিত। কিন্তু তা কি করে হবে? কারন এতে তৃণমূল কংগ্রেস ও এলাকার মস্তানদের স্বার্থযুক্ত। তাই আইনসম্মত ব্যবস্থা নিতে হবে। জাতীয় কংগ্রেস নেতা সৌম্য আইচ এর তীব্র প্রতিবাদ করেন যদিও সাধারণ মানুষ সীমাহীন আতঙ্কে ভুগছেন যা সন্দেশখালি থেকে গার্ডেনরিচ অঞ্চলে দেখা যাচ্ছে তারই একটি প্রতিফলন বিধান নগর পুরো নিগমের এই ওয়ার্ডে দেখা গেল
We hate spam as much as you do