স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটির মহাজাতি নগর এলাকায় বিজেপির একটি নির্বাচনী সভা চলছিল। সেই সময় ওই একই রাস্তা দিয়ে সিপিএম প্রার্থীর সমর্থনে একটি টোটো প্রচার চালাচ্ছিল। অভিযোগ, বিজেপির সভা থেকে বেশ কিছু কর্মী-সমর্থক বেরিয়ে এসে হঠাৎই প্রচার টোটোটির ওপর চড়াও হয় এবং ভাঙচুর চালায়।
পানিহাটিতে বিজেপি প্রার্থী'র প্ররোচনায় হামলা সিপিএম মহিলা কর্মীর ওপর - অভিযোগ
Apr 27, 2026
দ্বিতীয় দফার ভোটের আগে শেষ বেলার প্রচার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাক। অভিযোগ উঠেছে, সিপিএমের প্রচার টোটোর ওপর হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। এই ঘটনায় এক মহিলা বাম কর্মী শ্রীলেখা মুখার্জিকে মারধর করা হয়েছে বলেও দাবি করেছে সিপিএম নেতৃত্ব। এই শ্রীলেখা ছিল গত এক বছর আগে অভয়া আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুখ। অথচ অভয়ার মা বিজেপিতে প্রার্থী হয়ে কুরুচিকর মন্তব্য করছেন বলে অভিযোগ এবং অভয়া আন্দোলনের সাথে সিপিএমের যে মহিলা ও ছাত্রী রা ছিল তাদের সকলকেই আক্রমণ করছেন
স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটির মহাজাতি নগর এলাকায় বিজেপির একটি নির্বাচনী সভা চলছিল। সেই সময় ওই একই রাস্তা দিয়ে সিপিএম প্রার্থীর সমর্থনে একটি টোটো প্রচার চালাচ্ছিল। অভিযোগ, বিজেপির সভা থেকে বেশ কিছু কর্মী-সমর্থক বেরিয়ে এসে হঠাৎই প্রচার টোটোটির ওপর চড়াও হয় এবং ভাঙচুর চালায়।
হামলার সময় টোটোতে থাকা এই মহিলা সিপিএম কর্মী শ্রীলেখা মুখার্জিকে ও তার বাবাকে হেনস্তা ও মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এলাকায় চলে আসেন।
We hate spam as much as you do