Tranding

03:42 AM - 25 Jul 2026

Home / National / অনশন ভাঙার পর সোনমের বার্তা পদত্যাগ দাবীতে আন্দোলন চলবে

অনশন ভাঙার পর সোনমের বার্তা পদত্যাগ দাবীতে আন্দোলন চলবে

নিজের এক্স হ্যান্ডল থেকে অভিজিৎ লেখেন, '২৬ দিন পরে নিজের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আমরা শান্তি পেলাম, ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই অতুলনীয় সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে আপনি গোটা একটা জাতিকে জাগিয়ে তুললেন। আপনার জীবন যে এই দেশের কাছে বহুমূল্য। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত, ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে নিজেদের আন্দোলন চালিয়ে যাবে।'

অনশন ভাঙার পর সোনমের বার্তা পদত্যাগ দাবীতে আন্দোলন চলবে

অনশন ভাঙার পর সোনমের বার্তা পদত্যাগ দাবীতে আন্দোলন চলবে

24 Jul 2026 

অনশন ভাঙ্গলেও শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে লড়াই চলবে। তবে অবশ্যই কোনরকম ভাবে কেউ যেন হিংসার পথে না হাটেন। অনশন ভেঙে সোনমের বার্তা।

সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন ভঙ্গের পরেই, সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)-র। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)-র ভিডিও বার্তা, NEET প্রশ্নফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।  এদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ (JP Nadda and Jitendra Singh)।  জে পি নাড্ডার হাত থেকে খাবার খান সোনম। শিক্ষাবিদ ও সমাজকর্মী বলেন, 'অনশন ভাঙতে পেরে আমি খুশি, সবাইকে ধন্যবাদ'। এরপরেই সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে, সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি। আর তারপরেই সোনমকে উদ্দেশ্য করে পোস্ট করেক ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) প্রতিষ্ঠাতা, অভিজিৎ দীপকে। 

নিজের এক্স হ্যান্ডল থেকে অভিজিৎ লেখেন, '২৬ দিন পরে নিজের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আমরা শান্তি পেলাম, ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই অতুলনীয় সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে আপনি গোটা একটা জাতিকে জাগিয়ে তুললেন। আপনার জীবন যে এই দেশের কাছে বহুমূল্য। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত, ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে নিজেদের আন্দোলন চালিয়ে যাবে।'

অনশন ভেঙে সোনম ওয়াংচুকের প্রথম বার্তা

নিজের এক্স হ্যান্ডলে অনশন ভাঙার ছবি পোস্ট করে সোনম ওয়াংচুক লিখেছেন, ইউনিয়ন মিনিস্টার জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ, ও লেহ লাদাখের অ্যাপেক্স বডির নেতাদের উপস্থিতিতে ২৬ দিন পরে আমি অনশন ভাঙলাম। এর আগে আমার সঙ্গে সংসদের ৬৫জন সদস্য যোগাযোগ করেছেন, প্রত্যেকেই আমায় অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিভিন্ন বিষয় এবং শর্তাবলী নিয়ে দীর্ঘ আলোচনার পরেই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি সেই সমস্ত কথা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরব। সকলের কাছে আর্জি, কেউ হিংসার পথে হাঁটবেন না।'

Your Opinion

We hate spam as much as you do