Tranding

02:16 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / ধর্ষণের প্রতিবাদে মহিলাদের ডেপুটেশন নিলেন না মিনাখাঁর ওসি

ধর্ষণের প্রতিবাদে মহিলাদের ডেপুটেশন নিলেন না মিনাখাঁর ওসি

কেন তারা এদিন এলেন মিনাখাঁ থানায়? গত ১জানুয়ারি মিনাখাঁ থানার অন্তর্গত আমতলা বাজার এলাকার একটি মেছোঘেরির আলাঘরে একজন পিকনিক ফেরত বছর তিরিশের মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়।পুলিশের হস্তক্ষেপে মহিলা উদ্ধার হয়েছেন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন।প্রথমে ৬জন পরে ১ জন গ্রেফতার হয়ে বর্তমানে পুলিশি হেফাজতে।মূল যে অপরাধী সে এখনো অধরা।

ধর্ষণের প্রতিবাদে মহিলাদের ডেপুটেশন নিলেন না মিনাখাঁর ওসি

ধর্ষণের প্রতিবাদে মহিলাদের ডেপুটেশন নিলেন না মিনাখাঁর ওসি

newscopes.in
বসিরহাট, উত্তর ২৪ পরগনা--প্রথম দফায় ফিরে এলেন মহিলা নেত্রীবৃন্দ।থানার ওসি ডেপুটেশন নিলেন না।এবার মহিলা নেত্রীবৃন্দ মোবাইল ফোন মারফত বিষয়টি জানান
মিনাখাঁর এসডিপিওকে।তিনি টেলিফোনে মহিলা নেত্রীবৃন্দকে বলেন থানার ওসি অবশ্যই আপনাদের ডেপুটেশন নেবেন।আপনারা থানায় যান।

দ্বিতীয় দফায় ঘটলো একই ঘটনা। ডেপুটেশন না নিয়ে মহিলা নেত্রীবৃন্দকে ফিরিয়ে দিলেন থানার ওসি।উল্টে খবর পাঠালেন ডেপুটেশনের কপি রেখে যান।পড়ে দেখে নেব।ওসির এ হেন ঔদ্ধত্যপূর্ণ আচারণে হতবাক সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর ২৪পরগনা জেলার মহিলা নেত্রীবৃন্দ।বুধবার সংবাদমাধ্যমের কাছে এমনই অভিযোগ করলেন তারা।
 
কেন তারা এদিন এলেন মিনাখাঁ থানায়? গত ১জানুয়ারি মিনাখাঁ থানার অন্তর্গত আমতলা বাজার এলাকার একটি মেছোঘেরির আলাঘরে একজন পিকনিক ফেরত বছর তিরিশের মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়।পুলিশের হস্তক্ষেপে মহিলা উদ্ধার হয়েছেন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন।প্রথমে ৬জন পরে ১ জন গ্রেফতার হয়ে বর্তমানে পুলিশি হেফাজতে।মূল যে অপরাধী সে এখনো অধরা।

একটি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে টি আই প্যারেডের সময় ধর্ষিতা মহিলা গ্রেফতার হওয়া অভিযুক্তদের চিহ্নিত করে এবং তার পাশাপাশি তিনি একেবারে নাম করে এও বলেন মূল যে অভিযুক্ত সে নেই এখানে।ঘটনার পাঁচদিনের কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত এখনও অধরা।কেন মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হলো না? মূল অভিযুক্ত তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা মিনাখাঁর ব্লক সভাপতি আয়ূব আলি গাজির নিকট আত্মীয়।সেই কারনেই পুলিশ তাকে গ্রেফতারের সাহস দেখাতে পারছে না বলে সেই অভিযোগও এদিন উঠে এলো সূত্র মারফত।

ঘটনার সূত্রপাত দুটি পিকনিক পার্টির বচসাকে কেন্দ্র করে।অভিযুক্তরা মিনাখাঁ থানা এলাকার বাসিন্দা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিনাখাঁ থানা এলাকায়  আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা,এলাকায় মদ গাঁজার ঠেক বন্ধ করা,আক্রান্ত মহিলার সুচিকিৎসার ব্যবস্থা করা,অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা,
 
আগামীদিনে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রশাসনকে আরও তৎপরতা হওয়া ইত্যাদি দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে কোভিড বিধিকে মান্যতা দিয়ে সংগঠনের জেলা সম্পাদিকা আত্রেয়ী গুহ, সভানেত্রী সোমা চক্রবর্তী দাশ,পাপড়ি দত্ত ও যশোধরা বাগচী আসেন মিনাখাঁ থানায়।

মোবাইল ফোন মারফত ওসিকে ফোন করে জিজ্ঞাসা করা হয় কেন তিনি ডেপুটেশন নিলেন না?প্রশ্নের উত্তরে ওসি জানান সেই সময় আমি অন্য একটি কাজে থানার বাইরে ছিলাম।ডেপুটেশনের বিষয়টি জানি না।ওসি মিথ্যা বলছেন।পাল্টা অভিযোগ করলেন মহিলা নেত্রীবৃন্দ। তারা বলেন থানার এক অফিসার আমাদের বললেন ওসি ভিতরেই আছেন।একটি মিটিং করছেন।

Your Opinion

We hate spam as much as you do