Tranding

06:55 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / টিটাগড় ধর্ষনে অভিযুক্তদের শাস্তির দাবীতে মহিলা সমিতির বিক্ষোভ

টিটাগড় ধর্ষনে অভিযুক্তদের শাস্তির দাবীতে মহিলা সমিতির বিক্ষোভ

গতকাল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে টিটাগড় থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এই বিক্ষোভ কর্মসূচি থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল থানা আধিকারিক এর সাথে দেখা করেন এবং ডেপুটেশন দেন

টিটাগড় ধর্ষনে অভিযুক্তদের শাস্তির দাবীতে মহিলা সমিতির বিক্ষোভ

টিটাগড় ধর্ষনে অভিযুক্তদের শাস্তির দাবীতে মহিলা সমিতির বিক্ষোভ

১৭ই সেপ্টেম্বর ২২

গত ৫ই সেপ্টেম্বর গভীর রাতে ধর্ষিতা হয় ১৯ বছরের যুবতী। ঘটনাটি ঘটে টিটাগড় থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কয়লা ডিপো নিউ লাইনে এই ঘটনার পরে এই ঘটনাকে কেন্দ্র করে বার বার অভিযুক্তদের সঠিক শাস্তির দাবিতে টিটাগর থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। এই ঘটনার অভিযুক্ত চারজনকেই টিটাগড় থানার পুলিশ গ্রেফতার করে। 

 

গতকাল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে টিটাগড় থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এই বিক্ষোভ কর্মসূচি থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল থানা আধিকারিক এর সাথে দেখা করেন এবং ডেপুটেশন দেন এই প্রতিনিধি দলে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী সোমা চক্রবর্তী দাস আয়েত্রী গুহ যশোধরা বাগচি, রুনু ব্যানার্জি নাসরিন বানু এবং ডেপুটেশন চলাকালীন সংক্ষিপ্ত সভা হয় এই সভায় বক্তব্য রাখেন আয়েত্রী গুহ সোমা চক্রবর্তী দাস পূরবী সরকার যশোর ধরা বাগচী সহ মহিলা নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ ধরে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য অভিযুক্তদেরকে সঠিকভাবে চার্জশিট দাখিল করতে হবে।  কোনরকমে যেন তারা ক্ষমতার জোরে বের হতে না পারে সেই ভাবে চার্জশিট দিতে হবে।

Your Opinion

We hate spam as much as you do