Tranding

08:34 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / মিনাখাঁয় বিজ্ঞান মঞ্চ! সিলিকোসিস আক্রান্তদের স্বাস্থ্য শিবির ও চেক আপ

মিনাখাঁয় বিজ্ঞান মঞ্চ! সিলিকোসিস আক্রান্তদের স্বাস্থ্য শিবির ও চেক আপ

শিবিরে ডা. এস কে দেবের নেতৃত্বে তিন জন চিকিৎসক ৮২ জন রোগীকে আজ চিকিৎসা পরিষেবা প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ালদহ-ধুতুরদহ-দেবীতলা অঞ্চলে এ পর্যন্ত সিলিকোসিস আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু ঘটেছে।

মিনাখাঁয় বিজ্ঞান মঞ্চ! সিলিকোসিস আক্রান্তদের স্বাস্থ্য শিবির ও চেক আপ

মিনাখাঁয় বিজ্ঞান মঞ্চ! সিলিকোসিস আক্রান্তদের স্বাস্থ্য শিবির ও চেক আপ
  
৩০ জানুয়ারি ২০২৩


সিলিকোসিস। কিছু অঞ্চলে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের সাথে জুড়ে যাওয়া মারণ ব‍্যাধি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার জনবিজ্ঞান আন্দোলনের অন‍্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বেছে নিয়েছে সিলিকোসিসের বিরুদ্ধে লড়াই এ গরীব মানুষের পাশে থাকতে।
উত্তর ২৪ পরগণার মিনাখাঁ ব্লকের গোয়ালদহ গ্রামে  সিলিকোসিস আক্রান্ত ও তাদের পরিবারের সদস্যদের জন্য আজ এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলা কমিটি। এই শিবির পরিচালনার মূল দায়িত্ব পালন করে সংগঠনের হাড়োয়া-মিনাখাঁ বিদ্যাধরী কেন্দ্র এবং তার অধীনস্থ মিনাখাঁ-সুন্দরবন চক্র ও বেগম রোকেয়া বিজ্ঞান সভার বিজ্ঞান কর্মীরা। শিবিরে ডা. এস কে দেবের নেতৃত্বে তিন জন চিকিৎসক ৮২ জন রোগীকে আজ চিকিৎসা পরিষেবা প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ালদহ-ধুতুরদহ-দেবীতলা অঞ্চলে এ পর্যন্ত সিলিকোসিস আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু ঘটেছে।


আজ একই সঙ্গে একটি ঘরোয়া (informal) সভায় বেগম রোকেয়া বিজ্ঞান সভার কর্মীদের সঙ্গে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন সংগঠনের জেলা নেতৃত্ব। মূলতঃ সিলিকোসিস আক্রান্ত ও গ্রামের অন্যান্যদের বিকল্প আয়ের উৎস কি কি হতে পারে তা নিয়েই আলোচনা হয়। অনেকেই দেশজ প্রজাতির ধান চাষে আগ্রহ দেখানোয় ঠিক হয় খুব দ্রুত বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই এলাকায় একটি ফার্মার্স ক্লাব তৈরি করা হবে। এছাড়া শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটাতে আরও কিছু কর্মসূচির পরিকল্পনা করা হয়।


জেলা কমিটির পক্ষ থেকে আজ উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসব বসাক, সম্পাদক দেবাশিস রায়, অধ্যাপক পুলক চক্রবর্তী, জেলা স্বাস্থ্য উপসমিতির আহ্বায়ক প্রদ্যোৎ কর্মকার, সুনীতি রঞ্জন মন্ডল, চন্দনা ভৌমিক, পার্থ মুখার্জী ও সোমনাথ ঘোষ। এলাকার সংগঠক ও সিলিকোসিস আক্রান্ত বঙ্কিম মন্ডল, মনিরুদ্দিন, হাজারি প্রমুখ আজকের কর্মসূচি সফল করে তুলতে অভূতপূর্ব ভূমিকা পালন করেন। প্রসঙ্গত উল্লেখ্য বঙ্কিম মন্ডলের দুই পুত্রই সিলিকোসিস আক্রান্ত হয়ে মারা গেছেন।

Your Opinion

We hate spam as much as you do