Tranding

06:53 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / বিধাননগরে তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএমের পোষ্টার ছেঁড়ার অভিযোগ

বিধাননগরে তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএমের পোষ্টার ছেঁড়ার অভিযোগ

জানা গেছে গোটা অঞ্চল সাজানো হয়েছিল লাল পতাকায়, প্রার্থীর নামাঙ্কিত ব্যানারে। লাঠি সমেত গায়েব হয়ে গেছে এমন অনেকগুলো পতাকা।

বিধাননগরে তৃণমূলের বিরুদ্ধে  সিপিআইএমের পোষ্টার ছেঁড়ার অভিযোগ

বিধাননগরে তৃণমূলের বিরুদ্ধে  সিপিআইএমের পোষ্টার ছেঁড়ার অভিযোগ 


নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিধাননগরে ভোটের বাজার গরম হচ্ছে। অভিযোগ রাতের অন্ধকারে শুরু হয়ে গেছে শাসক দলের বিরোধী প্রার্থীর হোর্ডিং ছেঁড়া। সিপিআইএম প্রার্থী বাসব বসাক কে ভোট দেওয়ার আবেদন সম্বলিত এই হোর্ডিংটি লাগানো হয়েছিল এফ.ডি. বাসস্ট্যান্ডের সামনের ডিভাইডারে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে  ছেঁড়া হয়েছে প্রার্থীর ছবি। এছাড়া লোপাট হয়ে গেছে ব্রড স্ট্রিট্ লাগোয়া  এফ.ডি. ৪৬২ নম্বর বাড়ির কাছাকাছি লাগানো আস্ত একটা হোর্ডিংই। 


জানা গেছে গোটা অঞ্চল সাজানো হয়েছিল লাল পতাকায়, প্রার্থীর নামাঙ্কিত ব্যানারে। লাঠি সমেত গায়েব হয়ে গেছে এমন অনেকগুলো পতাকা। গায়েব একাধিক ব্যানারও। অথচ শাসক দলের প্রার্থীর প্রতিটি ব্যানার, হোর্ডিং, পতাকা কিন্তু দিব্যি অক্ষত আছে। রাতের অন্ধকারে এইসব কাজ হচ্ছে।


 ৩৩নং ওয়ার্ডের  সিপিএম প্রার্থী বাসব বসাক অভিযোগ করেছেন সিন্ডিকেট রাজ  বিধাননগরে ইতিমধ্যেই অনিয়ম শুরু করেছে। এই ব্যানার ছেঁড়া এরই উদাহরণ।

Your Opinion

We hate spam as much as you do