Tranding

02:18 PM - 04 Feb 2026

Home / North 24 Parganas / নিউটাউনে বাম তরুণ সপ্তর্ষি পছন্দের প্রার্থী ,অপর দিকে তাপস চ্যাটার্জি  ,ভাস্কর রায়

নিউটাউনে বাম তরুণ সপ্তর্ষি পছন্দের প্রার্থী ,অপর দিকে তাপস চ্যাটার্জি  ,ভাস্কর রায়

দুই প্রবীনের এর মাঝখানে প্রেসিডেন্সী কলেজের প্রাক্তন ছাত্র নবীন প্রার্থী সপ্তর্ষি । সিপিআইএমের তরুণদলের অন্যতম । সপ্তর্ষি প্রচার করছেন।  রাজারহাট নিউটাউন বামফ্রন্ট সরকারের সাফল্যের মাইলফলক। অন্যদিকে বিস্তীর্ণ  গ্রামাঞ্চলে যাচ্ছেন সপ্তর্ষি । 

নিউটাউনে বাম তরুণ সপ্তর্ষি পছন্দের প্রার্থী ,অপর দিকে তাপস চ্যাটার্জি  ,ভাস্কর রায়

নিউটাউনে বাম তরুণ সপ্তর্ষি পছন্দের প্রার্থী ,অপর দিকে তাপস চ্যাটার্জি  ,ভাস্কর রায়
সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। যুব আন্দোলনের জেলার নেতৃত্ব সপ্তর্ষি রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী,  সিপিএমের কেন্দ্রীয় নেতা গৌতম দেবের ছেলে। একসময় সাংবাদিকরা নিউটাউনকে বলতো এর আর এক অন্য  নাম 'গৌতমনগর' হতে পারে। নিউটাউন কার্যত বামফ্রন্টের আমলের এক উল্লেখযোগ্য সাফল্য । তার প্রধান কাণ্ডারী ছিলেন বামফ্রন্ট সরকারের আবাসন মন্ত্রী গৌতম দেব। এখানে এই সুদৃশ্য জনপদ গঠন করতে গৌতমবাবুকে তার সৃজনশীল প্রতিভা দিয়েই অসম্ভব পরিশ্রম করতে হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন  নির্বিঘ্নে এই ভারতবিখ্যাত অঞ্চলের নির্মাণ কার্য।   তাপস চ্যাটার্জি এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী । আর আছেন বিজেপির ভাস্কর রায়।

দুই প্রবীনের এর মাঝখানে প্রেসিডেন্সী কলেজের প্রাক্তন ছাত্র নবীন প্রার্থী সপ্তর্ষি । সিপিআইএমের তরুণদলের অন্যতম । সপ্তর্ষি প্রচার করছেন। 
রাজারহাট নিউটাউন বামফ্রন্ট সরকারের সাফল্যের মাইলফলক। অন্যদিকে বিস্তীর্ণ  গ্রামাঞ্চলে যাচ্ছেন সপ্তর্ষি । 
অবশ্যই এই সব প্রচারে গৌতম দেবের কথা আসবে। 
গত লোকসভা নির্বাচনে চলে যাওয়া বাম ভোট ফিরিয়ে আনা প্রধান উদ্দেশ্য । তবে লোকসভার পরিস্থিতি অনেক আলাদা। বামফ্রন্ট এখন কংগ্রেস ও আইএসএফ এর সাথে শক্তিশালী জোটে। তাছাড়া পশ্চিমবঙ্গে ৩৪বছরের নিরবচ্ছিন্ন বাম সরকারের অভিজ্ঞতা মানুষের মনে আছে। তাই এই ভোটে সংযুক্ত মোর্চাই বিকল্প বলে সপ্তর্ষির বক্তব্য । চলে যাওয়া ভোটের বড় অংশ ফিরে আসবে। এর সাথে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি , তোলাবাজির  অভিযোগ সবচেয়ে বেশি। এই কোভিড পরিস্থিতিতে বামফ্রন্টের কর্মীরাই মানুষের পাশে ছিলেন বলে দাবী করেছেন কর্মী সমর্থকরা।

এটা দিল্লির ভোট নয়। এই রাজ্যের  সরকার গঠনের ভোট। সংযুক্ত মোর্চার বিকল্প আবেদন ও বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারের প্রস্তাবগুলো প্রচার হচ্ছে । মানুষ ভালোই সাড়া দিচ্ছেন বলে সপ্তর্ষির বক্তব্য । সবচেয়ে বড় কথা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এক্ষেত্রে নিশ্চিতভাবে উঠে আসছে সল্টলেকে ইলেকট্রনিক কমপ্লেক্সের কথা। গত দশ বছরে বিনিয়োগ শূন্য হওয়ার কথা। তাই সপ্তর্ষির বক্তব্যে বারবার উঠে আসছে বিনিয়োগের আশ্বাস। 
রাজারহাট নিউটাউন অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার অবস্থা খুবই খারাপ। অবিলম্বে এর উন্নতির দিকে নজর দিতে হবে বলে সপ্তর্ষি জানান। প্রান্তিক গ্রামীণ অঞ্চলে ভর্তুকিযুক্ত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ,সিঙ্গল হেল্প লাইন যুক্ত দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা সপ্তর্ষির প্রতিশ্রুতি । সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ,বিজ্ঞান কম্পিউটার প্রশিক্ষণে জোর , মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন আছে। গ্রামাঞ্চলে ফুলচাষীরা এবং বিরাট অংশের মৎসজীবি মানুষ খুবই আর্থিক সংকটের মধ্যে আছেন। এদের বিশেষ সহযোগিতার কথা আছে। গত একবছর প্রান্তিক চাষীদের কার্যত কাজ নেই। এদের আর্থিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি । আর বাম ইস্তাহার অনুসারে এনরেগা প্রকল্পে একশ দিনের বদলে দেড়শ দিন করার বাড়তি কর্মসূচি সপ্তর্ষি বলছেন। HIDCO ডেভেলপমেন্ট নেবারহুড কমিটিকে পুনরুজ্জীবিত করার কথা বলছেন যা বর্তমান সময়ের সরকার নজর দেননি বলে অভিযোগ । HIDCO শূন্যপদে নিয়োগে স্থানীয় যুবকদের প্রাধান্য দেওয়ার কথা বলছেন। এছাড়া এখানকার গরীব  অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব দেন।
এখানকার তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি অবশ্য তৃণমূলের  সাফল্য বলছেন।  বিজেপির ভাস্কর রায় নতুন প্রার্থী । 
সবমিলিয়ে রাজারহাট নিউটাউনের লড়াই বেশ জমজমাট । তীব্র দাবদাহের মধ্যে লড়াইয়ের ময়দানে সব পক্ষই। সবকিছুর মধ্যে বাম প্রার্থী নবীন সপ্তর্ষির উপস্থিতি বেশ উজ্জ্বল। 
ছবি- বাম আমলে তৈরি নিউটাউন 

Your Opinion

We hate spam as much as you do