Tranding

06:58 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / ব‍্যারিকেড ভেঙে বামদের SSC দপ্তর অভিযান স্বচ্ছ OMR সিট প্রকাশ করা হোক

ব‍্যারিকেড ভেঙে বামদের SSC দপ্তর অভিযান স্বচ্ছ OMR সিট প্রকাশ করা হোক

এবিটিএ এবং ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের অভিযোগ, পূর্ব ঘোষিত মিছিল ছিল। তবে মিছিল শুরুর সময়ে কোনও ব্যারিকেড ছিল না। জমায়েত দেখে ব্যারিকেড দেয় পুলিশ। তবে বামেদের আটকানো যায়নি। ব্যারিকেড টপকে মিছিল এগোতে শুরু করে।

ব‍্যারিকেড ভেঙে বামদের SSC দপ্তর অভিযান স্বচ্ছ OMR সিট প্রকাশ করা হোক

ব‍্যারিকেড ভেঙে বামদের SSC দপ্তর অভিযান স্বচ্ছ OMR সিট প্রকাশ করা হোক

17th April 2025 

 সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন (SSC) অফিস আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও সারা বাংলা প্রাথমিক শিক্ষা সংগঠনের প্রতিনিধি দল। যার মধ্যে ছিলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । দু'পক্ষের আলোচনা কতটা সদর্থক হল? বাম যুবনেত্রী বললেন, "আমরা চূড়ান্ত হতাশ।" 

বৃহস্পতিবার যোগ্য শিক্ষকদের পুনরায় বহাল এবং দোষীদের শাস্তির দাবিতে এসএসসি ভবন অভিযান করে বামেরা। পুলিশ মিছিলে বাধা দিলে সঙ্গে সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী চত্বর। রাস্তাতেই বসে পড়েন বাম সমর্থকরা। শুরু হয় স্লোগান, বিক্ষোভ। 

এবিটিএ এবং ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের অভিযোগ, পূর্ব ঘোষিত মিছিল ছিল। তবে মিছিল শুরুর সময়ে কোনও ব্যারিকেড ছিল না। জমায়েত দেখে ব্যারিকেড দেয় পুলিশ। তবে বামেদের আটকানো যায়নি। ব্যারিকেড টপকে মিছিল এগোতে শুরু করে।  

যদিও পরে দশ জনের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। বেরিয়ে মীনাক্ষী বলেন, "এসএসসির চেয়ারম্যান মুখে কুলূপ এঁটেছেন। ফলে রাস্তায় আমাদের যে লড়াই চলছে তা জারি থাকবে।"

বামনেত্রীর কথায়, "এসএসসি ওএমআর শিটের মিরর ইমেজ না দেওয়াতেই প্রায় ২৬ হাজার চাকরিহারাদের পথে বসতে হয়েছে। নতুন করে নিয়োগ হলেও যে দুর্নীতি হবে না, সেই নিশ্চয়তা আজও এসএসসি চেয়ারম্যান দিতে পারেননি।"

Your Opinion

We hate spam as much as you do