Tranding

10:16 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / আরজিকর- বাম শ্রমিক কৃষকদের এসপি অফিস বারাসাত অভিযানে ধুন্ধুমার

আরজিকর- বাম শ্রমিক কৃষকদের এসপি অফিস বারাসাত অভিযানে ধুন্ধুমার

বাধা পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপরেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনের এই আন্দোলনের জেরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক ।আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ২২ দিন কেটে গেলেও আন্দোলনের ঝাঁঝ কমেনি । যত দিন যাচ্ছে, ততই এই ঘটনায় আন্দোলনের তীব্রতা বেড়ে চলেছে ।

আরজিকর- বাম শ্রমিক কৃষকদের এসপি অফিস বারাসাত অভিযানে ধুন্ধুমার

আরজিকর- বাম শ্রমিক কৃষকদের এসপি অফিস বারাসাত অভিযানে ধুন্ধুমার 

১লা সেপ্টেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলির পাশাপাশি অরাজনৈতিক ব‍্যানারেও পথে নেমে গর্জে উঠছেন সাধারণ মানুষ ৷ সকলের একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’ । সেই দাবিতেই বারাসতে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল উত্তর ২৪ পরগনার বাম শ্রমিক কৃষক সংগঠনগুলি ।


আরজি কর-কাণ্ডে বামপন্থী শ্রমিক সংগঠনের এসপি অফিস অভিযান ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি বারাসতে । পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা, ধস্তাধস্তি, ব‍্যারিকেড ভাঙার চেষ্টা কিছুই বাদ গেল না এদিন । প্রশাসন খানিকটা আতঙ্কের এবং গোলমাল এর সম্ভাবনা থেকেই সমস্ত ১২ নম্বর জাতীয় সড়ক শক্ত বাঁশ দিয়ে আটকে দিয়েছিল। সেই সঙ্গে রেডি ছিল জল কামান রাবার বুলেট এবং বিপুল পরিমাণ পুরুষ ও মহিলা পুলিশ সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশ যদিও বিক্ষোভকারীরা ব্যারিটেড ভাঙার চেষ্টা করলেও ভাঙ্গা হয়ে ওঠেনি। 


বাধা পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপরেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনের এই আন্দোলনের জেরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক ।আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ২২ দিন কেটে গেলেও আন্দোলনের ঝাঁঝ কমেনি । যত দিন যাচ্ছে, ততই এই ঘটনায় আন্দোলনের তীব্রতা বেড়ে চলেছে । একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’ । সেই দাবিতেই শনিবার বিকেলে বারাসতে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল বামপন্থী শ্রমিক কৃষক ক্রেতমজুর সংগঠনগুলি ।


সেই মতো হেলাবটতলার কাছে মিলনী মাঠ থেকে সিটু- কৃষকসভা - টিইউসিসি এআইটিইউসি সহ অন‍্যান‍্য বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা মিছিল করে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকেন চেকপোস্ট সংলগ্ন এসপি অফিসের দিকে । এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, বাম নেতা আহমেদ আলি খান, সোমনাথ ভট্টাচার্য্য, তাপস বিশ্বাস   প্রমুখ । মিছিলে গণ্ডগোলের আশঙ্কায় এদিন আগে থেকেই এসপি অফিসের ঠিক সামনে বাঁশের ব‍্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ । মিছিল এসপি অফিস চত্বরে আসতেই প্রথম গার্ডরেল ভেঙে সামনের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা । এরপর দ্বিতীয় ব‍্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি বেঁধে যায় ।সিটুর রাজ‍্য নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আরজি কর হাসপাতালের ঘটনায় অপদার্থ কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই আমরা । এই পাশবিক ঘটনায় পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না । তথ্যপ্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে । সেখানে শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে পুলিশ ব‍্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে । আমরা তো আমরা এসপি অফিস দখল করতে যাচ্ছি না ৷ পুলিশের এই আচরণ কোনও মতেই মেনে নেওয়া যায় না ।’’

Your Opinion

We hate spam as much as you do