Tranding

08:22 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / বিপুল উন্মাদনায় বাম প্রার্থী সুজন, সঞ্জীব, নিরাপদর মনোনয়ন পেশ

বিপুল উন্মাদনায় বাম প্রার্থী সুজন, সঞ্জীব, নিরাপদর মনোনয়ন পেশ

কলোনি মোড় থেকে ব্রিজ পেরিয়ে তিন বাম প্রার্থীর বর্ণাঢ‍্য মিছিল এসে পৌঁছয় জেলাশাসকের অফিস চত্বরে। এরপর কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে পাঁচ জন জেলাশাসকের দপ্তরে ঢোকেন। নমিনেশন জমা দেওয়ার সময়ে পাশে ছিলেন সিপিএম রাজ‍্য নেতা পলাশ দাশ।

বিপুল উন্মাদনায় বাম প্রার্থী সুজন, সঞ্জীব, নিরাপদর মনোনয়ন পেশ

বিপুল উন্মাদনায় বাম প্রার্থী সুজন, সঞ্জীব, নিরাপদর মনোনয়ন পেশ

 10 May 2024, 
   
বৃষ্টির জন‍্য গরম কিছুটা কম। কিন্তু ভোটের গরম কিছুমাত্র কম নয়। এরই মধ‍্যে এ দিন লাল ঝান্ডা নিয়ে সিপিএম, ফরওয়ার্ড ব্লক  কর্মীরা জড়ো হলেন বারাসত হেলাবটতলা মোড়ে। সঙ্গে ছিলেন জেলার কংগ্রেস কর্মীরা।

 দমদমের প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে বারাসাতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট‍্যোপাধ‍্যায় আর হেভিওয়েট সন্দেশখালির কেন্দ্র বসিরহাটের বাম প্রার্থী বহু আলোচিত বিনা এফআইআরে গ্রেপ্তার হওয়া ক্ষেতমজুর নেতা নিরাপদ সর্দার। ।  
প্রার্থীর গাড়ির আগে এবং পরে প্রচুর কর্মী দলের পতাকা নিয়ে মিছিল করেন। সঙ্গে ছিল প্রচুর সাংস্কৃতিক কর্মীরা। রাস্তা জুড়ে ছিল সমবেত নৃত‍্যের আয়োজন।

কলোনি মোড় থেকে ব্রিজ পেরিয়ে তিন বাম প্রার্থীর বর্ণাঢ‍্য মিছিল এসে পৌঁছয় জেলাশাসকের অফিস চত্বরে। এরপর কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে পাঁচ জন জেলাশাসকের দপ্তরে ঢোকেন।  নমিনেশন জমা দেওয়ার সময়ে পাশে ছিলেন সিপিএম রাজ‍্য নেতা পলাশ দাশ।  

Your Opinion

We hate spam as much as you do